Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
খুলনায় বিএনপি নেতার অফিসে গুলি ও বোমা হামলা; এক শিক্ষকের মৃত্যু, আহত ৩

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 November, 2025, 09:45 am
Last modified: 03 November, 2025, 09:55 am

Related News

  • বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী, আমানসহ নতুন ৪ সদস্য
  • ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক এনসিপি নেতাকে পিটিয়ে পুুলিশে দিল বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীরা
  • খালেদা জিয়ার ৮২তম জন্মদিন কাল: দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা
  • বাংলাদেশে ১৮ জন রাষ্ট্রপতি কে, কতদিন দায়িত্বে ছিলেন?
  • পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জোট?

খুলনায় বিএনপি নেতার অফিসে গুলি ও বোমা হামলা; এক শিক্ষকের মৃত্যু, আহত ৩

টিবিএস রিপোর্ট
03 November, 2025, 09:45 am
Last modified: 03 November, 2025, 09:55 am
গুলিতে নিহত ইমদাদুল হক। ছবি: সংগৃহীত

খুলনায় এক বিএনপি নেতার কার্যালয়ে গুলি ও বোমা হামলার ঘটনায় ইমদাদুল হক (৪৮) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। এই ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতাসহ আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (২ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর কুয়েট রোড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নিহত ইমদাদুল হক বছিতলা নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। এর আগে তিনি ইউসুফ স্কুলে শিক্ষকতা করতেন।

আহতরা হলেন যোগীপোল ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন শেখ (৪৫), বেল্লাল খান (৫৫) এবং মিজানুর রহমান (৫৮)। তাদের মধ্যে মামুন শেখ ও বেল্লাল খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনকে হত্যার উদ্দেশেই গুলি করা হয়েছে অভিযোগ করেছেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। 

স্থানীয়রা জানান, যোগীপোল ইউনিয়নের সদস্য মামুন শেখ তার কার্যালয়ে দলের নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করছিলেন। এসময় একটি মাহফিলের জন্য আর্থিক সহযোগিতা চাইতে শিক্ষক ইমদাদুল হকসহ কয়েকজন সেখানে যান। রাত ৯টার দিকে মোটরসাইকেলে করে এসে সন্ত্রাসীরা কার্যালয় লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে এবং গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ইমদাদুল হক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বলেন, 'রাতে সন্ত্রাসীদের হামলায় এক শিক্ষক নিহত ও তিনজন আহত হয়েছেন। ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।'

অন্যদিকে আড়ংঘাটা থানার ওসি খায়রুল বাসার বলেন, 'মামুন প্রায়ই তার অফিসে দলীয় নেতা-কর্মীদের নিয়ে আড্ডা দিতেন। শনিবার রাতেও বসা চলছিল। ঠিক তখনই সন্ত্রাসীরা বোমা ও গুলি ছোড়ে। মামুনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।'

নিহত ইমদাদুল হকের ছেলে মেডিকেল ভর্তি পরীক্ষার্থী অনিক বলেন, 'মাহফিলের টাকা সংগ্রহে গিয়ে আমার বাবা মারা গেছেন। আমি মেডিকেলে পরীক্ষা দেব। তিনি এলাকার সবচেয়ে ভালো মানুষ ছিলেন। আব্বুর স্বপ্ন ছিল আমি ডাক্তার হব। এখন কীভাবে লেখাপড়া করব জানি না।'

Related Topics

টপ নিউজ

গুলি / বিএনপি / শিক্ষকের মৃত্যু / বোমা হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ছবি: এএফপি ও এপি
    কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

Related News

  • বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী, আমানসহ নতুন ৪ সদস্য
  • ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক এনসিপি নেতাকে পিটিয়ে পুুলিশে দিল বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীরা
  • খালেদা জিয়ার ৮২তম জন্মদিন কাল: দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা
  • বাংলাদেশে ১৮ জন রাষ্ট্রপতি কে, কতদিন দায়িত্বে ছিলেন?
  • পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জোট?

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

4
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
ছবি: এএফপি ও এপি
আন্তর্জাতিক

কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net