Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
করোনা ব্যাঘাতের ২০২০ সালে ম্যালেরিয়ায় বাড়তি মৃত্যু ৬৯,০০০: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 December, 2021, 10:50 am
Last modified: 07 December, 2021, 10:52 am

Related News

  • মারা গেছেন বাণিজ্য সচিব, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন ক্যামেরুনে
  • ইরানে ১৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, নিহত ৩ চিকিৎসক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ২০২৬ সালের মধ্যেই তীব্র বায়ুদূষণ নির্মূল করতে চায় চীন
  • আজ আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ না পাওয়ায় থমকে আছে বাংলাদেশের ভ্যাকসিন রপ্তানির স্বপ্ন

করোনা ব্যাঘাতের ২০২০ সালে ম্যালেরিয়ায় বাড়তি মৃত্যু ৬৯,০০০: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সংস্থাটি বলছে, ২০২০ সালে মোট মৃত্যুর প্রায় দুই-তৃতীয়াংশই হয়েছে করোনা মহামারি সংশ্লিষ্ট কারণে ম্যালেরিয়া চিকিৎসা সেবা বিঘ্নিত হওয়ায়।
টিবিএস ডেস্ক
07 December, 2021, 10:50 am
Last modified: 07 December, 2021, 10:52 am
ছবি: রয়টার্স

করোনাভাইরাস সংকটে ম্যালেরিয়ার চিকিৎসা ব্যাহত হওয়ায়, ২০২০ সালে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে অতিরিক্ত ৬৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর রয়টার্সের।

ডব্লিউএইচও'র বার্ষিক ম্যালেরিয়া প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মারা যায় ৫ লাখ ৫৮ হাজার মানুষ; সেই তুলনায় ২০২০ সালে মারা গেছে ৬ লাখ ২৭ হাজার মানুষ। বেশিরভাগ মৃত্যুই হয়েছে আফ্রিকার দরিদ্রতম অঞ্চলগুলোতে।  

সংস্থাটি বলছে, ২০২০ সালে মোট মৃত্যুর প্রায় দুই-তৃতীয়াংশই হয়েছে করোনা মহামারি সংশ্লিষ্ট কারণে ম্যালেরিয়া চিকিৎসা সেবা বিঘ্নিত হওয়ায়। তবে সস্থাটির মতে, সোমবারের প্রকাশিত প্রতিবেদনের সবটুকুই হতাশাজনক নয়। কারণ ২০২০ সালে আফ্রিকায় ম্যালেরিয়ায় মৃত্যুর পরিমাণ দ্বিগুণ হতে পারে বলে সতর্ক করেছিল ডব্লিউএইচও। 

সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০১৯ সালের তুলনায় গতবছর এই অঞ্চলে মৃত্যুর সংখ্যা বেড়েছে ১২ শতাংশ। 

ডব্লিউএইচও'র গ্লোবাল ম্যালেরিয়া প্রোগ্রামের পরিচালক পেদ্রো আলোনসো বলেন, "সময়োপযোগী পদক্ষেপ ও কঠোর প্রচেষ্টার ফলে আমরা এখন দাবি করতে পারি, বিশ্ব ম্যালেরিয়ায় মৃত্যুর সবচেয়ে খারাপ পরিস্থিতি এড়াতে সফল হয়েছে।"

চলতি বছরের অক্টোবরে আফ্রিকার শিশুদের ওপর ব্যবহারের জন্য আরটিএস,এস বা মস্কুইরিস্ক টিকার আনুমোদন দেয় ডব্লিউএইচও। তাই বিশেষজ্ঞরা আশা করছেন দ্রুতই ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে আরও উল্লেখযোগ্য সাফল্য লাভ করবে বিশ্ব। 

ইন্ড ম্যালেরিইয়া অ্যাডভোকেসি গ্রুপের আরবিএম পার্টনারশিপের প্রধান নির্বাহী আবদুরাহমান ডিয়ালো বলেন, "বর্ধিত তহবিল, জীবন রক্ষাকারী সরঞ্জামের সহজপ্রাপ্যতা এবং চিকিৎসা বিজ্ঞানের নতুন ও শক্তিশালী উদ্ভাবনের মাধ্যমে আমরা এই প্রজন্মের মাঝেই ম্যালেরিয়া ভীতি শেষ করতে পারি।"

এছাড়া, ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে তিনি এক বিবৃতিতে বিশ্ব নেতাদের প্রতি নতুন করে প্রতিশ্রুতি ও অর্থায়নের আহ্বান জানিয়েছেন।

সূত্র: রয়টার্স 
 
Related Topics

টপ নিউজ

ম্যালেরিয়া / করোনা / বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
    নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • মারা গেছেন বাণিজ্য সচিব, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন ক্যামেরুনে
  • ইরানে ১৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, নিহত ৩ চিকিৎসক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ২০২৬ সালের মধ্যেই তীব্র বায়ুদূষণ নির্মূল করতে চায় চীন
  • আজ আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ না পাওয়ায় থমকে আছে বাংলাদেশের ভ্যাকসিন রপ্তানির স্বপ্ন

Most Read

1
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

2
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
বাংলাদেশ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

3
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net