Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
করোনার ভ্যাকসিন পরীক্ষায় শতভাগ সাফল্য দাবি করেছে চীন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
09 June, 2020, 04:55 pm
Last modified: 09 June, 2020, 05:21 pm

Related News

  • শি জিনপিংকে ‘বন্ধু’ বলার পরও খালি হাতে চীন ছাড়তে হলো ট্রাম্পকে
  • ট্রাম্পের সতর্কবার্তার পরও নিজেদের ‘স্বাধীন’ দাবি করল তাইওয়ান
  • ড্রোন ঠেকাতে লেজার অস্ত্রের তীব্র প্রতিযোগিতা: চীন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজর মধ্যপ্রাচ্যে
  • ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?
  • ইরানের পারমাণবিক কর্মসূচি ২০ বছর স্থগিতে রাজি আছেন ট্রাম্প

করোনার ভ্যাকসিন পরীক্ষায় শতভাগ সাফল্য দাবি করেছে চীন

চীনা বিজ্ঞানীদের দাবি, পিকোভ্যাক নামের প্রতিষেধকটি বানরের দেহে পরীক্ষামূলক প্রয়োগের পর এটি সার্স কোভ-২ ভাইরাস প্রতিরোধে শতভাগ সফলতা অর্জন করেছে।
টিবিএস ডেস্ক
09 June, 2020, 04:55 pm
Last modified: 09 June, 2020, 05:21 pm
প্রতীকী ছবিটি টাইমস অব ইন্ডিয়া থেকে সংগৃহীত।

ঘাতক করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে পৃথিবীজুড়েই তৎপর নানা দেশের সরকার ও বিজ্ঞানীগণ। লাখো মানুষের জীবন কেড়ে নেওয়া এই জীবাণুর সংক্রমণ ঠেকাতে তোরজোরের কমতি নেই সিংহভাগ দেশেই। এই পরিস্থিতির মধ্যেই চীনের গবেষকরা একটি সুসংবাদ দিয়েছেন। 

চীনা বিজ্ঞানীদের দাবি, তাদের তৈরি প্রতিষেধক বানরের দেহে পরীক্ষামূলক প্রয়োগের পর এটি সার্স কোভ-২ ভাইরাস প্রতিরোধে শতভাগ সফলতা অর্জন করেছে। এটি চীনের তৈরি প্রথম প্রতিষেধক বা টিকা। এই সাফল্যের ভিত্তিতে এখন কোভিড-১৯ রোগ সফলভাবে প্রতিরোধ করার নতুন আশার আলো দেখা যাচ্ছে। 

পিকোভ্যাক নামের প্রতিষেধকটি তৈরি করেছে বেজিংভিত্তিক সাইনোভ্যাক বায়োটেক। এটি রেসাস ম্যাকাকুয়েস প্রজাতির বানরের দেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়।

প্রতিষেধক দেওয়ার পর বানরের দেহে কোভিড-১৯ রোগের জন্মদাতা সার্স কোভ-২ ভাইরাস প্রবেশ করানো হয়। সাধারণত সংক্রমণের তিন সপ্তাহ পর কোভিড-১৯ রোগের জন্ম হয় রোগীর শরীরে। 

গবেষণার ফলাফল নিয়ে বৈজ্ঞানিক সাময়িকী সায়েন্স ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, ভ্যাকসিনের প্রভাবে নির্দিষ্ট সময় পড়ে বানরগুলোর দেহে কোভিড-১৯ প্রতিরোধী অ্যান্টিবডি জন্ম নেয়। অর্থাৎ, প্রাণীটির দেহের প্রাকৃতিক রোগ প্রতিরোধ ব্যবস্থাকে উদ্দীপ্ত করে ভাইরাস প্রতিরোধী জৈব-রাসায়নিক তৈরি করতে ভ্যাকসিনটি শতভাগ সফলতা অর্জন করেছে। এমনকি করোনাগোত্রের ভাইরাস ছাড়াও বানরের দেহে অন্যান্য রোগের উৎস বলে পরিচিত সাধারণ ভাইরাসকেও প্রতিরোধ করেছে এটি। 

গবেষণার অংশ হিসেবে আরেকদল বানরকে পিকোভ্যাক প্রতিষেধক দেওয়া হয়নি। এসব বানরের ফুসফুসে মাত্র এক সপ্তাহ পরেই করোনার সংক্রমণ ধরা পড়ে। এসময় বানরগুলো মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত হয়।  

মানবদেহের ফুসফুসেও এভাবেই সংক্রমণ ছড়িয়ে শ্বাসকষ্টের জন্ম দেয় করোনাভাইরাস। 

চীনে অবশ্য এটাই একমাত্র গবেষণাধীন ভ্যাকসিন নয়। গত এপ্রিল থেকে মানবদেহেও প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগ করার কথা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাতে জানা গেছে। চীনের সামরিক বাহিনীর তৈরি এমনই আরেক প্রতিষেধক বর্তমানে করোনায় আক্রান্ত রোগীদের দেহে প্রয়োগ করে দেখা হচ্ছে। 

তবে চীনে বর্তমানে করোনা রোগীর পরিমাণ কমে আসায় বাধ্য হয়েই এখন গবেষণায় প্রাইমেট গোত্রীয় প্রানীকূলের ওপর ভ্যাকসিন টেস্টের মাত্রা বাড়িয়েছেন চীনা বিজ্ঞানীরা। ২০০৩ সালে করোনা গোত্রের আরেক ভাইরাস সার্স মহামারির পরেও এভাবে ভ্যাকসিন তৈরি করা হয়। ধারণা করা হয়, চীনে এখন মাত্র কয়েকশ' করোনা রোগী রয়েছেন। 

Related Topics

টপ নিউজ

চীন / করোনাভাইরাস / প্রতিষেধক / ভ্যাকসিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • শি জিনপিংকে ‘বন্ধু’ বলার পরও খালি হাতে চীন ছাড়তে হলো ট্রাম্পকে
  • ট্রাম্পের সতর্কবার্তার পরও নিজেদের ‘স্বাধীন’ দাবি করল তাইওয়ান
  • ড্রোন ঠেকাতে লেজার অস্ত্রের তীব্র প্রতিযোগিতা: চীন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজর মধ্যপ্রাচ্যে
  • ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?
  • ইরানের পারমাণবিক কর্মসূচি ২০ বছর স্থগিতে রাজি আছেন ট্রাম্প

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net