Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
করোনাভাইরাস প্রতিরোধের চেষ্টায় মারা যাবেন ১০ লাখের বেশি মানুষ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 July, 2020, 07:45 pm
Last modified: 07 July, 2020, 01:02 am

Related News

  • টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ইরানে ১৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, নিহত ৩ চিকিৎসক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ২০২৬ সালের মধ্যেই তীব্র বায়ুদূষণ নির্মূল করতে চায় চীন
  • আজ আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ না পাওয়ায় থমকে আছে বাংলাদেশের ভ্যাকসিন রপ্তানির স্বপ্ন

করোনাভাইরাস প্রতিরোধের চেষ্টায় মারা যাবেন ১০ লাখের বেশি মানুষ

আন্তর্জাতিক এইডস সোসাইটির প্রধান ডক্টর অ্যান্টন পোজনিয়াক বলেন, ‘‘করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে নেওয়া বিভিন্ন পদক্ষেপ- এইচআইভি এবং অন্যান্য প্রাণঘাতী রোগের চিকিৎসা ব্যাহত করছে। এমনকি এইচআইভি নিরাময়ের গুরুত্বপূর্ণ গবেষণার কাজও এর ফলে থেমে গেছে।’’
টিবিএস ডেস্ক
06 July, 2020, 07:45 pm
Last modified: 07 July, 2020, 01:02 am
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

বিশ্বজুড়ে স্বাস্থ্য সেবা ব্যবস্থাগুলো করোনাভাইরাসের চলমান মহামারি মোকাবিলায় তাদের সবটুকু সামর্থ্য ও সম্পদকে নিয়োজিত করেছে। এর ফলে অবহেলিত হচ্ছেন বা চিকিৎসা বঞ্চিত হচ্ছেন অন্যান্য রোগে আক্রান্তরা। বিশেষ করে, টানা কয়েক দশকব্যাপী চেষ্টার পর এইডস, যক্ষ্মা এবং অন্যান্য রোগ মোকাবিলায় যে সফলতা এসেছিল, তা এখন হারিয়ে যাওয়ার হুমকিতে। চলতি সপ্তাহে আন্তর্জাতিক এইডস সোসাইটি প্রকাশিতব্য এক প্রতিবেদন এমন আশঙ্কার কথাই তুলে ধরবে।

সোমবার থেকে অনুষ্ঠিত ২৩তম আন্তর্জাতিক এইডস সম্মেলন থেকে প্রতিবেদনটি প্রকাশিত হবে। ভার্চুয়াল সম্মেলনটি চলবে পুরো সপ্তাহজুড়ে। এসময় নানা দেশের কর্মকর্তারা এইচআইভি সহ অন্যান্য প্রাণঘাতী রোগ মোকাবিলায় চলমান মহামারি পরিস্থিতি সৃষ্ট প্রভাব তুলে ধরবেন। করোনার মহামারি অন্যান্য রোগ প্রতিরোধের চেষ্টায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি করেছে, এমন আশঙ্কা তীব্র হয়েছে বিগত কয়েক মাস থেকেই। 

সম্মেলনের পূর্বে দেওয়া এক বিবৃতিতে আন্তর্জাতিক এইডস সোসাইটির প্রধান ডক্টর অ্যান্টন পোজনিয়াক বলেন, '' সামাজিক দূরত্ব বজায় রাখার উদ্যোগ এবং করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে নেওয়া বিভিন্ন পদক্ষেপ- এইচআইভি এবং অন্যান্য প্রাণঘাতী রোগের চিকিৎসা ব্যাহত করছে। এমনকি এইচআইভি নিরাময়ের গুরুত্বপূর্ণ গবেষণার কাজও এর ফলে থেমে গেছে।'' খবর সিএনএনের। 

নানা জরিপের ফলাফলে এই দাবির সত্যতা মেলে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি জরিপ প্রকাশিত হয় গত জুনে। যা প্রকাশ করে গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, টিউবারকোলাইসিস অ্যান্ড ম্যালেরিয়া। যক্ষ্মা, এইডস এবং ম্যালেরিয়ার মতো রোগ প্রতিরোধের গবেষণা ও চিকিৎসায় আন্তর্জাতিক অলাভজনক অর্থায়ন সংক্রান্ত সংস্থা এটি। 

সংস্থাটি জানিয়েছে, তাদের কার্যক্রম রয়েছে এমন ১০৬টি দেশের মধ্যে ৮৫ শতাংশ দেশেই চলমান মহামারি পরিস্থিতি এইচআইভি চিকিৎসার ব্যাঘাত ঘটাচ্ছে। যক্ষ্মা এবং ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যাঘাত ঘটছে যথাক্রম্নে; ৭৮ ও ৭৩ শতাংশ দেশে। আর কমপক্ষে ২০ শতাংশ দেশেই চরম বিপর্যয় ঘটেছে আলোচিত তিন রোগের চিকিৎসা সেবায়।

এর আগে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা- হু, স্টপ টিবি পার্টনারশিপ এবং লন্ডনের ইম্পেরিয়াল কলেজের এক গবেষণা মডেলে চিকিৎসা সেবা বিঘ্নিত হওয়ায় রোগ তিনটিতে ১০ লাখের বেশি মৃত্যুর আশঙ্কা করা হয়। 

হু' এবং এইচআইভি নিয়ন্ত্রণে জাতিসংঘের বিশেষ কার্যক্রম- ইউএনএইডস' এর অনুমান, বিগত ছয় মাস ধরে চিকিৎসা সেবার ঘাটতির কারণে আফ্রিকায় সাব-সাহারা অঞ্চলের দেশগুলোতেই শুধু ৫ লাখ লোক রোগী এইডসজনিত অসুস্থতায় মারা পড়বে। ২০১৮ সালের এক গবেষণা অনুসারে ইতোমধ্যেই চার লাখ ৭০ হাজার মৃত্যু হয়েছে এ অঞ্চলে। 

ইউএনএইডস জানায়, এর ফলে এইচআইভি প্রতিরোধের চেষ্টা এক যুগের বেশি সময় পিছিয়ে পড়বে। 

সংস্থাটির নির্বাহী পরিচালক উইনি বায়েনিমা জানান, কোভিড-১৯ প্রতিরোধ করতে গিয়ে এইডসের বিরুদ্ধে কষ্টার্জিত সফলতা হারিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। তবে আমাদের মনে রাখা দরকার, সকলের জন্য স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার নিশ্চিত করার অর্থ হচ্ছে; কোন একজনের দুর্ভোগে আরেকজনকে বঞ্চিত করা যাবে না। প্রাণঘাতী রোগে আক্রান্ত সকলকেই চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ দিতে হবে।   

Related Topics

টপ নিউজ

এইচআইভি / বিশ্ব স্বাস্থ্য সংস্থা / বিশ্ব মহামারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
    ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • ছবি: সংগৃহীত
    ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

Related News

  • টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ইরানে ১৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, নিহত ৩ চিকিৎসক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ২০২৬ সালের মধ্যেই তীব্র বায়ুদূষণ নির্মূল করতে চায় চীন
  • আজ আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ না পাওয়ায় থমকে আছে বাংলাদেশের ভ্যাকসিন রপ্তানির স্বপ্ন

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

4
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
আন্তর্জাতিক

৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%

6
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net