Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
ওয়েবসাইট থেকে ২০ হাজার পণ্য রিভিউ মুছে ফেলল আমাজন

অর্থনীতি

টিবিএস ডেস্ক
08 September, 2020, 05:20 pm
Last modified: 08 September, 2020, 05:28 pm

Related News

  • সন্দেহভাজন উত্তর কোরীয় এজেন্টদের ১,৮০০ চাকরির আবেদন আটকে দিল আমাজন
  • টেসলা, আমাজন, এনভিডিয়ার জোর প্রচেষ্টা…হিউম্যানয়েড রোবট কি তবে আসছেই?
  • অনলাইনে বিক্রি বাড়াতে বি-টু-বি-টু-সি রপ্তানি মডেল চালু করল কেন্দ্রীয় ব্যাংক
  • বিদেশি ই-কমার্স প্ল্যাটফর্মে পণ্য বিক্রির অর্থ দেশে আনার সময় বাড়ানো হচ্ছে
  • বিশ্বের শীর্ষ ৫ ধনী ব্যক্তি আর তাদের শিক্ষাগত যোগ্যতা

ওয়েবসাইট থেকে ২০ হাজার পণ্য রিভিউ মুছে ফেলল আমাজন

আমাজনের শীর্ষ ১০ ব্রিটিশ রিভিউয়ারের ৯ জনই স্বল্প পরিচিত চীনা ব্র‍্যান্ডের পণ্যে ফাইভ-স্টার রিভিউ দিয়েছেন। একই পণ্যগুলো বিভিন্ন ফেসবুক গ্রুপে দেখা যায়, সেখানে রেটিংয়ের বিনিময়ে পণ্য কিংবা টাকা দেওয়া হচ্ছে।
টিবিএস ডেস্ক
08 September, 2020, 05:20 pm
Last modified: 08 September, 2020, 05:28 pm

ফিন্যান্সিয়াল টাইমসের এক তদন্ত প্রতিবেদনের পর আমাজন ২০ হাজার পণ্য রিভিউ তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে।  প্রতিবেদনটিতে বলা হয়, যুক্তরাজ্যের শীর্ষ ব্যবহারকারীরা প্রশংসনীয় রেটিং দেওয়ার বিনিময়ে লাভবান হন।

আমাজনের শীর্ষ ১০ ব্রিটিশ রিভিউয়ারের ৯ জনই স্বল্প পরিচিত চীনা ব্র‍্যান্ডের পণ্যে ফাইভ-স্টার রিভিউ দিয়েছেন। একই পণ্যগুলো বিভিন্ন ফেসবুক গ্রুপে দেখা যায়, সেখানে রেটিংয়ের বিনিময়ে পণ্য কিংবা টাকা দেওয়া হচ্ছে।

শুক্রবার প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আমাজন ওই ব্যবহারকারীদের সাতজনের ২০ হাজার রিভিউ মুছে ফেলে।

ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া (ইউএসসি) এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস (ইউসিএলএ) তাদের এক গবেষণায় আমাজনের রেটিং বিশ্লেষণ করে। আমাজন পরবর্তীকালে সেই রেটিংগুলোও মুছে ফেলে।

আমাজনে পণ্যের র‍্যাঙ্কিং এলগরিদমে ওপরে ওঠা এবং "আমাজন'স চয়েজ" আখ্যা পাওয়া নির্ভর করে পণ্যের রেটিংয়ের ওপর।

ইউএসসি ও ইউসিএলএ-এর গবেষকরা লক্ষ্য করেন, এই গ্রুপগুলোর ২,৫০০টি এবং এ ধরনের পণ্যের ৮০ শতাংশই চীনের। তাদের গবেষণার ফলাফলে দেখা যায়, এ ধরনের মিথ্যা রিভিউ সাময়িকভাবে কোনো পণ্যের রেটিং বাড়িয়ে দিয়ে বিক্রি বৃদ্ধি করে।

তারা জানান, গবেষণার কাজে তারা যেই রিভিউগুলো পর্যালোচনা করছিলেন, এর এক তৃতীয়াংশই আমাজন সরিয়ে ফেলেছে। সেগুলোর বেশিরভাগই ফাইভ-স্টার রিভিউ ছিল।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে দেখা যায়, আমাজনের শীর্ষস্থানীয় ব্রিটিশ রিভিউয়ার জাস্টিন ফ্রায়ার আগস্ট মাসেই ১৯,৭৪০ মার্কিন ডলার মূল্যমানের পণ্যের রিভিউ দেন। পণ্যগুলোর মধ্যে ছিল ১০টি ল্যাপটপ, ৩টি গেজবো, এমনকি পুতুলের ঘরও। তিনি গড়ে প্রতি পাঁচ ঘণ্টায় একটি রিভিউ দেন। তার রিভিউ করা অনেক পণ্যই পরবর্তীকালে তার  ই-বে অ্যাকাউন্টে বিক্রির জন্য তালিকাবদ্ধ করা হয়।

বিনামূল্যে পণ্যের বিনিময়ে রিভিউ দেওয়ার ব্যাপারটি অবশ্য অস্বীকার করেছেন ফ্রায়ার। তার সঙ্গে যোগাযোগের পরই তিনি আমাজনে পোস্ট করা নিজের রিভিউ মুছে ফেলেন। 
বেশ কয়েকজন প্রসিদ্ধ রিভিউয়ারের সঙ্গে যোগাযোগের পর তারাও তাদের রিভিউ মুছে ফেলেন বলে জানায় ফিন্যান্সিয়াল টাইমস।

আমাজনের এক মুখপাত্র দ্য মার্কআপ'কে জানান, অনলাইনে প্রতারণা ঠেকাতে আমাজন ২০১৯ সালে ৫০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করে। রিভিউ মূল্যায়নের কাজে অনেক মানুষ নিযুক্ত আছেন; সফটওয়্যারও ব্যবহার করা হচ্ছে এ কাজে। সপ্তাহে মিলিয়নের বেশি রিভিউ মূল্যায়ন করা হয়।

প্রতিষ্ঠানটির ওই মুখপাত্র আরও জানান, এ ধরনের মিথ্যা রিভিউ দেওয়ার কারণে হাজারের বেশি মামলা দায়ের করা হয়েছে।

আমাজনের মুখপাত্র ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, 'আমরা চাই আমাদের গ্রাহকরা বিশ্বাসের সঙ্গে কেনাকাটা করবেন। তারা যেই রিভিউ দেখছেন তা বিশ্বাসযোগ্য করে তোলার জন্য প্রতিষ্ঠানের নিয়মবিরুদ্ধ এসব কাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা সর্বদা প্রস্তুত।'

  • সূত্র: বিজনেস ইনসাইডার

Related Topics

টপ নিউজ

আমাজন / পণ্য রিভিউ / ই-কমার্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • সন্দেহভাজন উত্তর কোরীয় এজেন্টদের ১,৮০০ চাকরির আবেদন আটকে দিল আমাজন
  • টেসলা, আমাজন, এনভিডিয়ার জোর প্রচেষ্টা…হিউম্যানয়েড রোবট কি তবে আসছেই?
  • অনলাইনে বিক্রি বাড়াতে বি-টু-বি-টু-সি রপ্তানি মডেল চালু করল কেন্দ্রীয় ব্যাংক
  • বিদেশি ই-কমার্স প্ল্যাটফর্মে পণ্য বিক্রির অর্থ দেশে আনার সময় বাড়ানো হচ্ছে
  • বিশ্বের শীর্ষ ৫ ধনী ব্যক্তি আর তাদের শিক্ষাগত যোগ্যতা

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net