Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
ওমিক্রনের প্রভাব: ১৫ ডিসেম্বর আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে না ভারত

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
01 December, 2021, 09:00 pm
Last modified: 01 December, 2021, 09:01 pm

Related News

  • জ্বালানি আমদানির খরচ বাড়ায় ভারতের বাণিজ্য ঘাটতিতে বড় উল্লম্ফন
  • ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী
  • ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর: মির্জা ফখরুল
  • ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • যে কারণে সোনা কেনা ও বিদেশ ভ্রমণে ভারতীয়দের নিরুৎসাহিত করছেন মোদি

ওমিক্রনের প্রভাব: ১৫ ডিসেম্বর আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে না ভারত

তবে বাংলাদেশসহ যে ৩১টি দেশের সঙ্গে ‘এয়ার বাবল’ চুক্তি রয়েছে, সেসব দেশের সঙ্গে যথারীতি সীমিতসংখ্যক ফ্লাইট চলাচল চালু থাকতে পারে।
টিবিএস রিপোর্ট
01 December, 2021, 09:00 pm
Last modified: 01 December, 2021, 09:01 pm
ছবি: পিটিআই

ভারতে আন্তর্জাতিক বাণিজ্যিক বিমান ফ্লাইট চালু হওয়ার কথা ছিল ১৫ ডিসেম্বর থেকে। কিন্তু নতুন কোভিড ভেরিয়েন্ট ওমিক্রনের প্রভাবে সেই ফ্লাইট ১৫ ডিসেম্বর থেকে চালু হচ্ছে না। খবর এনডিটিভির।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের ফ্লাইট স্বাভাবিকভাবে ভারতে চলাচল করবে। আর যেসব দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে, সেসব দেশের যাত্রীদের ৪৮ ঘণ্টা আগে কোভিড নেগেটিভ সার্টিফিকেট আনতে হবে এবং তাদেরকে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখা হবে।

ওমিক্রন নিয়ে উদ্বেগের জেরে ভারতের কেন্দ্রীয় সরকার আপাতত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ১ ডিসেম্বর এক নোটে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) বলেছে, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সব অংশীদারের সঙ্গে পরামর্শ সাপেক্ষে বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এ অবস্থায় বাণিজ্যিকভাবে আন্তর্জাতিক যাত্রী পরিষেবাগুলো আবার চালুর তারিখ পরবর্তীতে উপযুক্ত সময়ে জানিয়ে দেওয়া হবে।

তবে বাংলাদেশসহ যে ৩১টি দেশের সঙ্গে 'এয়ার বাবল' চুক্তি রয়েছে, সেসব দেশের সঙ্গে যথারীতি সীমিতসংখ্যক ফ্লাইট চলাচল চালু থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ডিজিসিএ। 

বিভিন্ন দেশে ওমিক্রন শনাক্ত হওয়ার জেরে গত সপ্তাহে বেশ কয়েকটি দেশকে 'ঝুঁকিপূর্ণ' হিসেবে চিহ্নিত করে ভ্রমণে কঠোর বিধিনিষেধ আরোপ করে ভারত। সেই 'ঝুঁকিপূর্ণ' তালিকায় প্রাথমিকভাবে ছিল বাংলাদেশের নামও। তবে এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হলে বাংলাদেশকে 'ঝুঁকিপূর্ণ' তালিকা থেকে বাদ দেয় দেশটি।

বতর্মানে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৈরি 'বিপজ্জনক' দেশগুলোর তালিকায় রয়েছে ইংল্যান্ডসহ গোটা ইউরোপ, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বতসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, হংকং ও ইজরায়েল। এই দেশগুলো থেকে ভারতে প্রবেশ করতে হলে যাত্রীকে কোভিড পরীক্ষা করাতে হবে।

ওমিক্রন নিয়ে উদ্বেগের জেরে ইতিমধ্যে নানা বিধিনিষেধ চালু করছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতে আগত বিমানযাত্রীদের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে আরটিপিসিআর পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। 

Related Topics

টপ নিউজ

ভারত / আন্তর্জাতিক ফ্লাইট / ওমিক্রন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • জ্বালানি আমদানির খরচ বাড়ায় ভারতের বাণিজ্য ঘাটতিতে বড় উল্লম্ফন
  • ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী
  • ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর: মির্জা ফখরুল
  • ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • যে কারণে সোনা কেনা ও বিদেশ ভ্রমণে ভারতীয়দের নিরুৎসাহিত করছেন মোদি

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

4
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

5
ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net