Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
ওজন কমাতে ডায়াবেটিসের ঔষধের অনুমোদন দিল এফডিএ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 June, 2021, 02:20 pm
Last modified: 08 June, 2021, 05:06 pm

Related News

  • ইচ্ছাশক্তিই যথেষ্ট না; যেকারণে কিছু ব্যক্তির জন্য ওজন কমানো বেশি কঠিন
  • টিকটকে ভাইরাল দ্রুত ওজন কমানোর বড়ি 'মলিকিউল' যেভাবে রাশিয়ান তরুণদের বিপদ ডেকে এনেছে
  • ২০৫০ সালের মধ্যে বিশ্বের অর্ধেকের বেশি প্রাপ্তবয়স্ক মানুষ স্থূলতায় ভুগবে: রিপোর্ট
  • ওজন বাড়িয়ে সামরিক দায়িত্ব এড়ানোর চেষ্টা, দক্ষিণ কোরিয়ায় যুবকের সাজা
  • প্রায় অর্ধেক ক্যান্সারের সাথে রয়েছে স্থূলতার সংশ্লিষ্টতা: গবেষণা 

ওজন কমাতে ডায়াবেটিসের ঔষধের অনুমোদন দিল এফডিএ

সেমাগ্লুটাইড নামে পরিচিত এই একই ঔষধ যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশে টাইপ-২ ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত হয়। খুব সম্প্রতিই প্রমাণ মিলেছে, ভিন্ন ডোজে সেবন করলে ঔষধটি ক্ষুধা নিবারণে কাজ করতে পারে। 
টিবিএস ডেস্ক
08 June, 2021, 02:20 pm
Last modified: 08 June, 2021, 05:06 pm

সম্প্রতি ওজন কমানোর একটি ঔষধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন (এফডিএ)। বেশ কয়েক বছর পর এই প্রথম এমন চিকিৎসার অনুমোদন দিল নিয়ন্ত্রক সংস্থাটি, স্থূলতার চিকিৎসার ক্ষেত্রে 'গেম চেঞ্জার' হিসেবে দেখা হচ্ছে নতুন এই ঔষধটিকে। 

ড্যানিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি নভো নরডিস্কের উৎপাদিত এই ঔষধটির নাম 'ওয়েগোভি'। ২০১৪ সালের পর এই প্রথম ওজন কমানোর চিকিৎসার জন্য নতুন কোনো ঔষধের অনুমোদন দিল এফডিএ। তবে ওয়েগোভি সম্পূর্ণ নতুন কোনো ঔষধ নয়। 

সেমাগ্লুটাইড নামে পরিচিত এই একই ঔষধ যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশে টাইপ-২ ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত হয়। খুব সম্প্রতিই প্রমাণ মিলেছে, ভিন্ন ডোজে সেবন করলে ঔষধটি ক্ষুধা নিবারণে কাজ করতে পারে। 

এ বছরের শুরুর দিকে এ সংক্রান্ত গবেষণাটি প্রকাশিত হয়। গবেষণাটিতে ১৬টি দেশের প্রায় দুই হাজার স্থূলকায় পূর্ণবয়স্ক ব্যক্তি অংশ নেন। গবেষণার ফলাফলে দেখা গেছে, ঔষধটির দীর্ঘ মেয়াদি চিকিৎসায় অংশগ্রহণকারী দলের সদস্যদের গড়ে ১৫ শতাংশ ওজন কমে এসেছে।

অনেকের এরচেয়েও বেশি ওজন কমেছে। অংশগ্রহণকারীদের ৩০ শতাংশের বেশি মানুষের নিজ শরীরের অতিরিক্ত ওজনের সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ওজন কমিয়ে আনার ঘটনাকে যুগান্তকারী হিসেবেই দেখছেন গবেষকরা। 

"কোনো ঔষধের চিকিৎসায় এর আগে এতো পরিমাণে ওজন কমে আসার ব্যাপার দেখা যায়নি। এটি আসলেই গেম চেঞ্জার," ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষক র‍্যাচেল ব্যাটারহ্যাম বলেছিলেন সেসময়।

"যা শুধুমাত্র অস্ত্রোপচারের মাধ্যমেই সম্ভব ছিল, প্রথমবারের মতো রোগীরা ঔষধ সেবন করেই সে ফল পেতে যাচ্ছেন," 

গবেষণাটি দ্রুতই এফডিএ'র নজরেও আসে। গত শুক্রবার সংস্থাটি এক ঘোষণায় জানায়, প্রাপ্ত বয়স্ক যাদের স্থূলতা ও অতিরিক্ত ওজনের সমস্যা আছে, এবং যাদের অন্তত একটি ওজন সংক্রান্ত শারীরিক জটিলতা আছে (উচ্চ রক্তচাপ, টাইপ-২ ডায়াবেটিস, হাই কোলেস্টেরল ইত্যাদি) তাদের চিকিৎসায় ওয়েগোভি (সেমাগ্লুটাইড) ব্যবহারের অনুমোদন দেওয়া হলো। 

ঔষধটি ইঞ্জেকশন হিসেবে দেওয়া হবে, ঔষধটিতে থাকা ইনক্রেটিন হরমোন জিএলপি-১ (গ্লুকাগন-লাইক পেপটাইড-১) ক্ষুধা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। 

৪,৫০০ রোগীর অংশগ্রহণে ৬৮ সপ্তাহ ধরে চলমান আলাদা ডাবল-ব্লাইন্ড, প্লাসিবো কন্ট্রোলড ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল দেখে এ এটি অনুমোদনের সিদ্ধান্ত নেয় এফডিএ। 

তবে বমি বমি ভাব, ডায়রিয়া, বমি হওয়া, কৌষ্ঠকাঠিন্যের উপসর্গ ও পেট ব্যথার মতো কিছু পার্শ্বপ্রতিক্রিয়ার কথা জানিয়েছেন গবেষণায় অংশগ্রহণকারী অনেকে।

গবেষণাটির তত্ত্বাবধানের দায়িত্বে থাকা নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিশেষজ্ঞ রবার্ট কুশনার বলেছিলেন, "আমরা প্রথমবারের মতো ওজন কমানোর ক্ষেত্রে কোনও ঔষধ ব্যবহার করেই এমন অভূতপূর্ব ফলাফল পেয়েছি। অস্ত্রোপচার ছাড়াই সপ্তাহে একবার ঔষধটি ব্যবহারে বিস্ময়কর ফলাফল পেতে পারেন স্থূলতায় ভোগা রোগীরা," 

ওজন কমানোর চিকিৎসায় ঔষধটি বেশ আশার বার্তা দিলেও, আছে চিরায়ত এক প্রতিবন্ধকতাও। নোভো নরডিস্ক এখনো ঔষধটির মূল্য সম্পর্কে নিশ্চিতভাবে কিছু না  জানালেও, ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রে ইন্সুরেন্সবিহীন ব্যক্তির প্রতি মাসে ঔষধ বাবদ খরচ পড়বে ১৩০০ ডলারের কাছাকাছি।

ফলে, অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও ঔষধটি ব্যবহার করতে পারবেন না, দাম কমে আসা পর্যন্ত তাদের নিজেদেরই চেষ্টা চালিয়ে যেতে হবে এমন আশঙ্কা রয়েছে।  

  • সূত্র: সায়েন্স এলার্ট

Related Topics

টপ নিউজ

স্থূলতা / অতিরিক্ত ওজন / ওজন কমানোর ঔষধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

Related News

  • ইচ্ছাশক্তিই যথেষ্ট না; যেকারণে কিছু ব্যক্তির জন্য ওজন কমানো বেশি কঠিন
  • টিকটকে ভাইরাল দ্রুত ওজন কমানোর বড়ি 'মলিকিউল' যেভাবে রাশিয়ান তরুণদের বিপদ ডেকে এনেছে
  • ২০৫০ সালের মধ্যে বিশ্বের অর্ধেকের বেশি প্রাপ্তবয়স্ক মানুষ স্থূলতায় ভুগবে: রিপোর্ট
  • ওজন বাড়িয়ে সামরিক দায়িত্ব এড়ানোর চেষ্টা, দক্ষিণ কোরিয়ায় যুবকের সাজা
  • প্রায় অর্ধেক ক্যান্সারের সাথে রয়েছে স্থূলতার সংশ্লিষ্টতা: গবেষণা 

Most Read

1
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

2
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

3
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

4
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

5
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

6
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net