Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
এবার পাকিস্তানের সীমান্ত শহর দখলে নিল তালেবান   

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 July, 2021, 12:10 pm
Last modified: 16 July, 2021, 12:28 pm

Related News

  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • সুর পাল্টে ব্রিটিশ সেনাদের প্রশংসা করলেন ট্রাম্প, বললেন 'তারা সর্বকালের সেরা যোদ্ধা'
  • ৫০ কোটি ডলারে কেনা বিমান এক বছর পরই ৪০ হাজার ডলারে বেচে দিয়েছে আমেরিকা
  • আশরাফ ঘানি সরকার তালেবানদের আটকাতে সক্ষম, এমন ধারণা দেওয়ার জন্য চাপ দেন বাইডেন
  • নিয়ন্ত্রণে না আসা পানশির উপত্যকা দখলে নিতে ‘শত শত’ যোদ্ধা রওনা দিয়েছে: তালেবান

এবার পাকিস্তানের সীমান্ত শহর দখলে নিল তালেবান   

মে মাসের শুরু থেকে আফগানিস্থান হতে সেনা সদস্যদের সরানো শুরু করে আমেরিকা। তারপর থেকে দেশ জুড়ে সক্রিয়তা বেড়েছে তালেবানের।
টিবিএস ডেস্ক
16 July, 2021, 12:10 pm
Last modified: 16 July, 2021, 12:28 pm
ছবি-রয়টার্স

আফগানিস্তান থেকে আমেরিকার সেনা যত সরছে, ততই যেন একের পর এক এলাকা দখল করে নিচ্ছে তালেবান। বুধবার পাকিস্তানের সীমান্ত-ঘেঁষা কান্দাহার প্রদেশের স্পিন বলডাক শহরের দখল নেয় তারা। যদিও কয়েক ঘণ্টার মধ্যে আফগান সেনার পক্ষ হতে জানানো হয়, এলাকাটি তারা পুনরুদ্ধার করেছে।  

তবে সেই দাবি উড়িয়ে দিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। সংবাদ মাধ্যমে তিনি বলেন, ''এলাকা আমাদেরই। কাবুল প্রশাসনের এই দাবি ভিত্তিহীন। প্রচার কৌশল মাত্র।'' বৃহস্পতিবার তালেবানের দাবিতে সিলমোহর দিয়েছে পাকিস্তানও। 

মে মাসের শুরু থেকে আফগানিস্থান হতে সেনা সদস্যদের সরানো শুরু করে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ১১ সেপ্টেম্বরের মধ্যে সেই প্রক্রিয়া শেষ করা হবে।

তারপর থেকে দেশ জুড়ে সক্রিয়তা বেড়েছে তালেবানের। ইতিমধ্যে ইরান সীমান্তে ইসলাম কালা ও তুর্কমেনিস্তান সীমান্ত-ঘেঁষা টোরঘুন্ডি শহরের দখল নিয়েছে তারা।

গজনিতেও তালেবান আগ্রাসনের মুখে পিছু হটেছে আফগান প্রশাসন। এবার তারা পাক সীমান্ত বরাবর দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর স্পিন বলডাকের দখল নেওয়ায় আশঙ্কার মেঘ দেখছে পাকিস্তান। উত্তেজনার আঁচ এড়াতে স্পিন বলডাকের মুখোমুখি চমন এলাকা বন্ধ করে দিয়েছে তারা। সীমান্তবর্তী এই শহরগুলো আফগানিস্তানের জাতীয় আয়ের অন্যতম উৎস। তাই এগুলোকেই প্রাথমিকভাবে জঙ্গিরা নিশানা করছে বলে মনে করা হচ্ছে।

আফগানিস্তান থেকে আমেরিকার সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে অবশ্য 'ভুল' বলে মনে করেন প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। বুধবার জার্মানির একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। এই প্রসঙ্গে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলও সহমত পোষণ করবেন বলে তিনি আশা রাখেন।

২০০১ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ জঙ্গি হামলার পরে আফগানিস্তানে সেনা পাঠিয়েছিলেন জর্জ বুশই। প্রায় দু'দশক পরে সেনা সরানোর সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বাইডেন প্রশাসন। এ প্রসঙ্গে বুশ বলেছেন, ''সেনা সরানোর ফলে আফগান মহিলাদের অবর্ণনীয় ক্ষতি হবে। নৃশংস লোকগুলোর হাতে সাধারণ মানুষকে বলি হতে হবে এ কথা ভেবেই আমার মন ভেঙে যাচ্ছে।''   

সূত্র-আনন্দবাজার পত্রিকা 

Related Topics

টপ নিউজ

আফগানিস্তান যুদ্ধ / তালিবান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • সুর পাল্টে ব্রিটিশ সেনাদের প্রশংসা করলেন ট্রাম্প, বললেন 'তারা সর্বকালের সেরা যোদ্ধা'
  • ৫০ কোটি ডলারে কেনা বিমান এক বছর পরই ৪০ হাজার ডলারে বেচে দিয়েছে আমেরিকা
  • আশরাফ ঘানি সরকার তালেবানদের আটকাতে সক্ষম, এমন ধারণা দেওয়ার জন্য চাপ দেন বাইডেন
  • নিয়ন্ত্রণে না আসা পানশির উপত্যকা দখলে নিতে ‘শত শত’ যোদ্ধা রওনা দিয়েছে: তালেবান

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net