Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
এফবিআই সার্ভার থেকে হাজার হাজার ‘ভুয়া’ ই-মেইল

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 November, 2021, 02:35 pm
Last modified: 14 November, 2021, 02:49 pm

Related News

  • সস্তা ড্রোন বদলে দিচ্ছে আকাশযুদ্ধের ধরন
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের
  • অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে
  • ইরান ইস্যুতে ‘বোকামি’ করেছে ন্যাটো, তাদের থেকে আর সাহায্যের প্রয়োজন নেই’: ট্রাম্প
  • যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

এফবিআই সার্ভার থেকে হাজার হাজার ‘ভুয়া’ ই-মেইল

ই-মেইলগুলোতে প্রাপকদের উদ্দেশ্যে বলা হয়েছে, তারা একটি ‘স্পর্শকাতর ধারাবাহিক হামলার’ লক্ষ্য হতে যাচ্ছেন এবং এসব হামলা চালাবে ‘ডার্ক ওভারলর্ড’ নামে একটি চাঁদাবাজ গোষ্ঠী।
টিবিএস ডেস্ক
14 November, 2021, 02:35 pm
Last modified: 14 November, 2021, 02:49 pm

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তাদের একটি অভ্যন্তরীণ সার্ভার থেকে হাজার হাজার ভুয়া ই-মেইল পাঠানোর ঘটনায় তদন্ত শুরু করেছে। 

শনিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনার বিষয়ে এক বিবৃতিতে এফবিআই বলেছে, "এটি একটি চলমান পরিস্থিতি, তাই এই মুহূর্তে আমরা এরচেয়ে বেশি কোনো তথ্য দিতে পারছি না।"

ধারণা করা হচ্ছে, ই-মেইলগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে এসেছে।

ই-মেইল বার্তাগুলোর মাধ্যমে একটি সম্ভাব্য সাইবার হামলার ব্যাপারে সতর্ক করা হচ্ছে বলে দাবি করা হয়েছে। ই-মেইলগুলোর শিরোনামে লেখা ছিল, 'আর্জেন্ট: থ্রেট অ্যাকটর ইন সিস্টেমস'।

অলাভজনক সংস্থা স্প্যামহাউস বলছে, ই-মেইলগুলোতে প্রাপকদের উদ্দেশ্যে বলা হয়েছে, তারা একটি 'স্পর্শকাতর ধারাবাহিক হামলার' লক্ষ্য হতে যাচ্ছেন এবং এসব হামলা চালাবে 'ডার্ক ওভারলর্ড' নামে একটি চাঁদাবাজ গোষ্ঠী।

স্প্যামহাউসের একটি টুইট বার্তায় বলা হয়, "তারা অনেক বিঘ্ন ঘটাচ্ছে, কারণ এই হুমকি বাস্তব। মেইলগুলো সত্যি সত্যিই এফবিআই অবকাঠামোর ভেতর থেকে আসছে"।

তবে এই ই-মেইলগুলো কে বা কারা পাঠিয়েছে, প্রেরকের নাম বা যোগাযোগের কোনো তথ্য সেখানে পাওয়া যায়নি।

মার্কিন গণমাধ্যমের তথ্য অনুসারে, শনিবারে শুরু হওয়া এই স্প্যাম হামলায় এক লাখেরও বেশি ই-মেইল পাঠানো হয়েছে।

বিবৃতিতে এফবিআই আরও বলেছে, @ic.fbi.gov অ্যাকাউন্ট থেকে পাঠানো সকালের ভুয়া ই-মেইল সম্পর্কে তারা অবগত এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সংস্থাটি আরও জানিয়েছে, সমস্যা শনাক্ত হওয়ার পর ত্রুটিপূর্ণ হার্ডওয়্যারটি দ্রুত অফলাইন করে দেওয়া হয়েছে। সেইসঙ্গে জনসাধারণকে 'অজানা প্রেরকদের থেকে সতর্ক' হতে ও সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে সরকারকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এটি এখনো স্পষ্ট নয় যে কাজটি আদৌ হ্যাকাররা করেছে, নাকি এমন কোন ব্যক্তি করেছে যার কাছে এফবিআই-এর সার্ভারে প্রবেশাধিকার রয়েছে।

সূত্র: বিবিসি 

Related Topics

টপ নিউজ

সাইবার নিরাপত্তা / যুক্তরাষ্ট্র / এফবিআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • সস্তা ড্রোন বদলে দিচ্ছে আকাশযুদ্ধের ধরন
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের
  • অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে
  • ইরান ইস্যুতে ‘বোকামি’ করেছে ন্যাটো, তাদের থেকে আর সাহায্যের প্রয়োজন নেই’: ট্রাম্প
  • যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net