Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
এক সপ্তাহে বিশ্বে সবচেয়ে বেশি অর্থ হারালেন ভারতীয় ধনকুবের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
18 June, 2021, 12:05 am
Last modified: 18 June, 2021, 12:25 am

Related News

  • ‘দেখে মনে হয় আসল’: ভারতের মুসলিম নারীদের বিরুদ্ধে যেভাবে এআই-কে অস্ত্র বানানো হচ্ছে
  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

এক সপ্তাহে বিশ্বে সবচেয়ে বেশি অর্থ হারালেন ভারতীয় ধনকুবের

মরিশাস ভিত্তিক তিনটি তহবিলের অধীন মোট সম্পদের ৯০ শতাংশই হচ্ছে আদানি গ্রুপের বিভিন্ন কোম্পানির শেয়ার। কিন্তু, এসব বিনিয়োগের প্রকৃত মালিকানা ঘিরে রয়েছে অস্পষ্টতা
টিবিএস ডেস্ক
18 June, 2021, 12:05 am
Last modified: 18 June, 2021, 12:25 am
গৌতম আদানি। ছবি: রমেশ দাভে/ মিন্ট ভায়া গেটি ইমেজেস

বিশ্বের সেরা ধনীদের কাতারে নিজ অবস্থান এগিয়ে নেওয়া হলো না ভারতীয় ধনকুবের গৌতম আদানির। পুঁজিবাজারে নিবন্ধিত তার ছয়টি প্রতিষ্ঠানে অফশোর বিনিয়োগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর শেয়ার বিক্রির হিড়িক পড়ে যায়। ফলে বিপুল অংকের সম্পদমূল্য হারিয়েছেন তিনি। 

চলতি সপ্তাহে ভারতের এ দ্বিতীয় শীর্ষ ধনী যে পরিমাণ আর্থিক ক্ষতির শিকার হন তা বিশ্বের অন্য সবার চাইতে বেশি। এসময় তার মালিকানাধীন শেয়ার তথা সম্পদমূল্য ৯০০ কোটি ডলার কমে ৬৭.৬ বিলিয়ন ডলারে নেমে আসে বলে জানা গেছে ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স সূত্রে। 

পুঁজিবাজারে বুধবারের কার্যদিবসে আদানি গ্রুপের নিবন্ধিত সব কটি প্রতিষ্ঠানের শেয়ারের সর্বশেষ মূল্য (ক্লোজিং প্রাইস) অনুসারেই এ হিসাব করেছে ব্লুমবার্গ। 

অথচ মাত্র কয়েকদিন আগেই এশিয়ার সেরা ধনী মুকেশ আম্বানির সঙ্গে তার সম্পদের ব্যবধান কমে আসছিল। কিন্তু, সেই অবস্থার উল্টো দশাই এখন। আজ বৃহস্পতিবারের কার্যদিবসে (১৭ জুন) আদানি গ্রুপের শেয়ার মূল্য আরও কমেছে।  

এর আগে ভারতের প্রথম সাড়ির অর্থনৈতিক গণমাধ্যম ইকোনমিক টাইমসে প্রকাশিত এক সংবাদে বলা হয়, ভারতীয় পুঁজিবাজার নিয়ন্ত্রণের একটি সংস্থা- মরিশাস ভিত্তিক তিনটি তহবিলের বিনিয়োগ অ্যাকাউন্ট 'ফ্রিজ' করেছে। আলবুলা ইনভেস্টমেন্ট ফান্ড, ক্রেস্টা ফান্ড এবং এপিএমএস ইনভেস্টমেন্ট ফান্ড নামের এসব তহবিলের প্রকৃত মালিকানা নিয়ে অস্পষ্টতা থাকায় এমন পদক্ষেপ নেওয়া হয়। ফ্রিজ করা অ্যাকাউন্টগুলো থেকে আদানি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের ৬০০ কোটি ডলারের শেয়ার কেনা হয়েছিল। 

সঙ্গেসঙ্গেই এ সংবাদের কড়া প্রতিবাদ জানায় আদানি গ্রুপ। প্রতিবেদনটিকে 'প্রচণ্ড ভুলে ভরা' এবং 'বিনিয়োগকারীদের ভুলপথে চালিত করার উদ্দেশ্যে ইচ্ছেকৃত ভাবে প্রকাশিত' বলেও দাবি করা হয় আনুষ্ঠানিক বিবৃতিতে। কিন্তু, ততোক্ষণে অনেক দেরি হয়ে যায়, অফশোর তহবিলগুলোর স্বচ্ছতা নিয়ে সংশয়ে অনেক বিনিয়োগকারীই আদানি গ্রুপের শেয়ার বেচা শুরু করেন।

আদানি গ্রুপের দাবির বিপরীতে মার্কিন গণমাধ্যম ও বাণিজ্যিক তথ্য বিশ্লেষক ব্লুমবার্গ ইন্টেলিজেন্স বলেছে, মরিশাস ভিত্তিক তহবিলগুলোর মোট সম্পদের ৯০ শতাংশই হচ্ছে আদানি গ্রুপের বিভিন্ন কোম্পানির শেয়ার। 

এব্যাপারে মুম্বাই ভিত্তিক বিশ্লেষক হেমিন্দ্রা হাজারি বলেছেন, "অফশোর তহবিলগুলোর মালিকদের ব্যাপারে সুস্পষ্ট তথ্য থাকা দরকার। আদানি গ্রুপের শেয়ারের সর্বশেষ মালিক কারা- তাহলেই বেড়িয়ে আসবে।"  

এব্যাপারে ব্লুমবার্গকে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে প্রকাশিত ব্যাখ্যার বাইরে কিছু বলতে রাজি হননি আদানি গ্রুপের একজন মুখপাত্র। গত ১৪ জুনের ওই ব্যাখ্যায় বলা হয়, "গত এক দশকের বেশি সময় ধরে বিদেশি তহবিলগুলো আদানি এন্টারপ্রাইজেস লিমিটেডে বিনিয়োগ করছে। তাই বাজারে প্রচলিত গুজবে কান না দিতে আমরা আমাদের সকল অংশীদারদের প্রতি বিনীত অনুরোধ করছি।" 

  • সূত্র: ব্লুমবার্গ 
     

Related Topics

অর্থনীতি / টপ নিউজ

গৌতম আদানি / ভারত / পুঁজিবাজার / শেয়ারমূল্য / অফশোর বিনিয়োগকারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • ‘দেখে মনে হয় আসল’: ভারতের মুসলিম নারীদের বিরুদ্ধে যেভাবে এআই-কে অস্ত্র বানানো হচ্ছে
  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

4
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net