Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
এক বছরের জন্য জরুরি অবস্থা জারি, মিয়ানমারের দখল নিল সেনাবাহিনী

আন্তর্জাতিক

01 February, 2021, 10:20 am
Last modified: 01 February, 2021, 10:42 am

Related News

  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা
  • সাড়ে তিন লাখ তথ্য যাচাই, আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার

এক বছরের জন্য জরুরি অবস্থা জারি, মিয়ানমারের দখল নিল সেনাবাহিনী

সোমবার ভোরে এক অভিযানে দেশটির  নেত্রী অং সান সু চি এবং ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) জ্যেষ্ঠ নেতাদের আটকের পর এ ঘোষনা এল। 
01 February, 2021, 10:20 am
Last modified: 01 February, 2021, 10:42 am
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি ও  প্রেসিডেন্ট  উ উইন মিন্ট

মিয়ানমারের সেনাবাহিনী দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।

একজন জেনারেলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার ভোরে এক অভিযানে দেশটির  নেত্রী অং সান সু চি এবং ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) জ্যেষ্ঠ নেতাদের আটকের পর এ ঘোষনা এল। 

গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে সু চির দল এনএলডি জয় পায়। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে সেনাবাহিনী। 

কূটনীতিবিদদের একাংশের দাবি, সেনা অভ্যুত্থান ঘটেছে সে দেশে।

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, "যুক্তরাষ্ট্র সাম্প্রতিক নির্বাচনের ফলাফল পরিবর্তন  বা মিয়ানমারের গণতান্ত্রিক উত্তরণে বাধাগ্রস্ত করার যে কোন প্রয়াসের বিরোধিতা করছে এবং এই পদক্ষেপগুলি প্রত্যাহার না করা হলে দায়বদ্ধদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।"

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী মারিস পেইন বলেন,  "মিয়ানমারের সামরিক বাহিনী কর্তৃক মিয়ানমারের নিয়ন্ত্রণ দখলের চেষ্টা  এবং রাষ্ট্রীয় কাউন্সেলর অং সান সুচি ও  প্রেসিডেন্ট  উ উইন মিন্টকে আটকের খবরে অস্ট্রেলিয়ান সরকার গভীর উদ্বেগ প্রকাশ করছে"। 

ইতিহাসবিদ ও লেখক থান মিন্ট উ মন্তব্য করেছেন, "সবেমাত্র ভিন্ন একটা ভবিষ্যতের প্রতি আমাদের ঠেলে দেয়া হলো। আমার ভেতর থেকে এই তাড়নাই আসছে যে, সামনে যা ঘটতে চলেছে তা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। মনে রাখবেন মিয়ানমার অস্ত্রশস্ত্রে নিমজ্জিত একটি দেশ। এখানে রয়েছে গভীর জাতিগত ও ধর্মীয় বিভাজন। লক্ষ লক্ষ এখানে অনাহারে জীবন অতিবাহিত করে"। 

এছাড়া এশিয়া অ্যাডভোকেসি ডিরেক্টর ফর হিউম্যান রাইটস-এর অধিকর্তা জন সিফটন মিয়ানমারের সেনারা নাগরিক আইন মেনে চলে না বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, " কয়েক দশক ধরে মিয়ানমার শাসন করে আসা সামরিক জান্তা আদতে কখনোই ক্ষমতা থেকে সরে যায় নি...তারা বেসামরিক কর্তৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর করেনি। আজকের ঘটনাবলি কেবল একটি রাজনৈতিক বাস্তবতা প্রকাশ করে যা সবসময়ই মিয়ানমারের রাজনীতিতে বিদ্যমান ছিল"। 

মিয়ানমার সেনা নেতৃত্বের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বসাতে জো বাইডেন সরকারকে অনুরোধ জানিয়েছেন তিনি।

Related Topics

টপ নিউজ

মিয়ানমার / সু চি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
    তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

Related News

  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা
  • সাড়ে তিন লাখ তথ্য যাচাই, আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

6
কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
আন্তর্জাতিক

তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net