Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
ইউরোপে কি করোনার চতুর্থ ঢেউ আঘাত হানছে? পূর্ণ লকডাউনে অস্ট্রিয়া

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
19 November, 2021, 06:20 pm
Last modified: 19 November, 2021, 07:58 pm

Related News

  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ
  • প্রতিরক্ষা নিয়ে ট্রাম্পের বার্তা বুঝতে পেরেছেন ইউরোপের নেতারা: ন্যাটো মহাসচিব
  • সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ মহাদেশ: জলবায়ু পরিবর্তন প্রতিবেদন

ইউরোপে কি করোনার চতুর্থ ঢেউ আঘাত হানছে? পূর্ণ লকডাউনে অস্ট্রিয়া

গ্রিস ও স্লোভাকিয়ায় গত সোমবার টিকা না নেওয়া ব্যক্তিদের উপর লকডাউন জারি করা হয়েছে। জার্মানি ও চেক প্রজাতন্ত্রও একই পথে হাঁটার কথা ভাবছে।
টিবিএস ডেস্ক 
19 November, 2021, 06:20 pm
Last modified: 19 November, 2021, 07:58 pm

জার্মানি, গ্রিস, ক্রোয়েশিয়া, অস্ট্রিয়াসহ ইউরোপের বেশ কিছু দেশে করোনার সংক্রমণ বেড়ে এযাবতকালের মধ্যে সর্বোচ্চ হারে পৌঁছেছে। সংক্রমণ হার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পূর্ণ লকডাউনের ঘোষণা দিয়েছে অস্ট্রিয়া। এর সাথে টিকা নেওয়াকে বাধ্যতামূলক ঘোষণা করেছে মধ্য ইউরোপের দেশটি। 

আজ শুক্রবার দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে অস্ট্রিয়ান চ্যান্সেলর আলেকজান্ডার শ্যালেনবার্গ জানান, এই লকডাউন সর্বোচ্চ ২০ দিন স্থায়ী হবে। এছাড়া ১ ফেব্রুয়ারি ২০২২ থেকে টিকা নেওয়া দেশের সব নাগরিকের জন্য বাধ্যতামূলক করা হবে বলেও ঘোষণা দেন তিনি। 

এদিকে, গ্রিস ও স্লোভাকিয়ায় গত সোমবার থেকে টিকা না নেওয়া ব্যক্তিদের উপর লকডাউন জারি করা হয়েছে। জার্মানি ও চেক প্রজাতন্ত্রও একই পথে হাঁটার কথা ভাবছে।

বেলজিয়াম ও আয়ারল্যান্ড দেশের জনগণকে বাসায় থেকে অফিস করার নির্দেশনা দিয়েছে । 

ইউরোপের দেশগুলোর সংক্রমণের হার, প্রতিটি দেশ তার নিজস্ব স্কেলে; ছবি: বিবিসি।

অস্ট্রিয়ার বর্তমান এই কোভিড সংকটের জন্য টিকা-বিরোধীদের দায়ী করেন চ্যান্সেলর। তিনি বলেন, "টিকা-বিরোধীদের অপপ্রচারের জন্যই আমাদের মধ্যে অনেকে টিকা নিচ্ছে না। যে কারণে হাসপাতালগুলো এখন সব ভরে গেছে, এবং মানুষকে ভুগতে হচ্ছে।"

অস্ট্রিয়ার ৬৬ শতাংশ জনসংখ্যা সম্পূর্ণরূপে টিকাপ্রাপ্ত, যা ইউরোপের সর্বনিম্ন হারগুলোর মধ্যে একটি। এদিকে জনসংখ্যার অনুপাতে অস্ট্রিয়ায় সংক্রমণের হার এ মুহূর্তে ইউরোপে সর্বোচ্চ। 

যে কারণে ইউরোপের প্রথম দেশ হিসেবে সবার জন্যই টিকা বাধ্যতামূলক করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। 

বিশ্বের অনেক দেশেই স্বাস্থ্যকর্মী ও আরও কিছু পেশার জন্য টিকা নেওয়া বাধ্যতামূলক করা হলেও এখন পর্যন্ত সবার জন্য টিকা বাধ্যতামূলক করেছে মাত্র তিনটি দেশ। ইন্দোনেশিয়া, মাইক্রোনেশিয়া ও তুর্কমেনিস্তান। 

Related Topics

টপ নিউজ

করোনা সংক্রমণ / ইউরোপ / অস্ট্রিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ
  • প্রতিরক্ষা নিয়ে ট্রাম্পের বার্তা বুঝতে পেরেছেন ইউরোপের নেতারা: ন্যাটো মহাসচিব
  • সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ মহাদেশ: জলবায়ু পরিবর্তন প্রতিবেদন

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net