Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
ইইউ’ভুক্ত প্রথম দেশ হিসেবে চীনা টিকাকে স্বীকৃতি দিল হাঙ্গেরি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
29 January, 2021, 10:30 pm
Last modified: 29 January, 2021, 10:34 pm

Related News

  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • হাঙ্গেরিতে ১৬ বছর পর ট্রাম্প ও পুতিনের ‘বন্ধু’ অরবানের শাসনের অবসান
  • রুবিওর সম্পর্ক মেরামতের চেষ্টার মধ্যেই ইউরোপকে কাছে টানতে চাইছে চীন
  • হাঙ্গেরীয় প্রখ্যাত চলচ্চিত্রকার বেলা টার আর নেই
  • নোবেলজয়ী লাসলো ক্রাসনাহোরকাই-এর গল্প | ঐ যায় ভালজার

ইইউ’ভুক্ত প্রথম দেশ হিসেবে চীনা টিকাকে স্বীকৃতি দিল হাঙ্গেরি

দেশটির সরকার বলছে, নানা রকমের প্রতিষেধককে স্বীকৃতি দিয়ে সমস্ত জনসংখ্যাকে দ্রুত টিকার আওতায় আনা তাদের প্রধান কৌশল
টিবিএস ডেস্ক
29 January, 2021, 10:30 pm
Last modified: 29 January, 2021, 10:34 pm
ফাইজারসহ বেশকিছু সংস্থার তৈরি টিকাকে অনুমোদন দিয়েছে হাঙ্গেরি। ছবি: মার্টন মোনাস/ এপি

ইউরোপিয় ইউনিয়নের সদস্য দেশ হিসেবে এই প্রথম চীনের তৈরি একটি করোনাভাইরাস প্রতিরোধী টিকাকে অনুমোদন দিয়েছে হাঙ্গেরি। 

দেশটির নিয়ামক সংস্থা- ন্যাশনাল ইনস্টিটিউট অব ফার্মেসি আজ শুক্রবার (২৯ জানুয়ারি) জানায়, তারা চীনা সংস্থা সিনোফার্মের তৈরি টিকাকে অনুমোদন দিয়েছে। চীনে আবিষ্কৃত যে দুটি প্রতিষেধক বেশি সম্ভাবনা দেখাচ্ছে, এটি তার মধ্যে অন্যতম।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওবান সম্প্রতি জানান, তিনি চীনের তৈরি কোভিড টিকাতেই বেশি আস্থা রাখেন। তারপরই শুক্রবার স্বীকৃতির ঘোষণা এলো। 

এর আগে, সাপ্তাহিক এক রেডিও অনুষ্ঠানে অংশ নিয়ে ওবান বলেন, "দেশের অগ্রাধিকার নীতি অনুসারে টিকা পাওয়ার নির্ধারিত সময় আসা পর্যন্ত আমি অপেক্ষা করব, এবং তখন চীনে তৈরি টিকাকেই বেছে নেব।"

এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, " জীবাণুটি সম্পর্কে চীনের অভিজ্ঞতাই সবচেয়ে বেশি। তাই তারা এটি প্রতিরোধের ব্যাপারেও বেশি জানে বলে আমি বিশ্বাস করি।"

এ সিদ্ধান্তের অর্থ হলো, হাঙ্গেরি ইউরোপিয় ইউনিয়নের সিদ্ধান্তের উল্টোপথে হাঁটছে। ইইউ নিয়ামক সংস্থা ইতোপূর্বে ফাইজার/ বায়োএনটেক এবং মডের্নার তৈরি টিকাকে স্বীকৃতি দেয়। আর আজ শুক্রবার অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকাকে অনুমোদন দেওয়ার কথা জানানো হয়।
 
তবে ইইউ এর বিপক্ষে যাওয়া এটাই প্রথম নয়। গত সপ্তাহেই রাশিয়ার তৈরি স্পুটনিক-ভি টিকা ছয় মাস ব্যবহারের সিদ্ধান্ত নেয় হাঙ্গেরির ওষুধ প্রশাসন। 

দেশটির সরকার বলছে, নানা রকমের প্রতিষেধককে স্বীকৃতি দিয়ে সমস্ত জনসংখ্যাকে দ্রুত টিকার আওতায় আনা তাদের প্রধান কৌশল। 

বিশ্বব্যাপী ১০ লাখের বেশি মানুষকে দেওয়া হয়েছে; এমন যেকোনো টিকাকে জরুরি অনুমোদন দেওয়ার প্রস্তুতিও নিচ্ছেন, দেশটির কর্মকর্তারা। 

ঐতিহাসিকভাবে ইইউ'ভুক্ত দেশসমুহের মধ্যে টিকাগ্রহণে সবচেয়ে বেশি অনিচ্ছুক হাঙ্গেরির অধিবাসীরা। তবে মহামারির পর থেকে টিকাগ্রহণে জনগণের মধ্যে আগ্রহ বেড়েছে। 

সিনোফার্ম অন্তবর্তী ফলাফলের ভিত্তিতে তাদের ভ্যাকসিন করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ৭৯ শতাংশ সফল বলে জানায়। এনিয়ে পশ্চিমা গবেষকরা সন্দিহান। তাছাড়া, ইইউ অনুমোদিত ফাইজার ও মডের্না ইঙ্কের চাইতে সিনোফার্মের টিকার ফলপ্রসূতার হারও অনেকটাই কম। 

  • সূত্র: ইউরো নিউজ 

Related Topics

টপ নিউজ

সাইনোফার্ম / চীনে তৈরি কোভিড-১৯ টিকা / হাঙ্গেরি / ইউরোপিয় ইউনিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • হাঙ্গেরিতে ১৬ বছর পর ট্রাম্প ও পুতিনের ‘বন্ধু’ অরবানের শাসনের অবসান
  • রুবিওর সম্পর্ক মেরামতের চেষ্টার মধ্যেই ইউরোপকে কাছে টানতে চাইছে চীন
  • হাঙ্গেরীয় প্রখ্যাত চলচ্চিত্রকার বেলা টার আর নেই
  • নোবেলজয়ী লাসলো ক্রাসনাহোরকাই-এর গল্প | ঐ যায় ভালজার

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net