Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 04, 2026
আফগানিস্তানে ৩ কোটি ডলারের জরুরি ত্রাণ সহায়তা দেবে চীন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
09 September, 2021, 06:15 pm
Last modified: 09 September, 2021, 06:19 pm

Related News

  • ইরানকে একঘরে করতে সাহায্য করবে চীন: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
  • বিদেশি ড্রোনের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করলেন ট্রাম্প
  • ‘ইসলামে বিক্ষোভের অনুমতি নেই’: দেশজুড়ে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার
  • মহাকাশ যুদ্ধের প্রস্তুতিতে যুক্তরাষ্ট্র ও চীন: তৈরি হচ্ছে ‘হান্টার’ স্যাটেলাইট ও ‘অরবিটাল’ অস্ত্র
  • আকস্মিক বন্যার জন্য ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ুজনিত ক্ষতিপূরণ দাবি করল নেপাল

আফগানিস্তানে ৩ কোটি ডলারের জরুরি ত্রাণ সহায়তা দেবে চীন

নতুন অন্তর্বর্তীকালীন সরকার আফগানিস্তানে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে একটি দরকারি পদক্ষেপ বলেও জানিয়েছে চীনা কর্তৃপক্ষ।  
টিবিএস ডেস্ক 
09 September, 2021, 06:15 pm
Last modified: 09 September, 2021, 06:19 pm
ছবি: গেটি ইমেজেস/ বিবিসি

খাদ্য সরবরাহ ও করোনাভাইরাস প্রতিরোধী টিকাসহ আফগানিস্তানে ২০ কোটি ইউয়ান বা তিন কোটি ১০ লাখ মার্কিন ডলার সমমূল্যের জরুরি ত্রাণ সহায়তা পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে চীন।

তালেবানের নতুন সরকারের সাথে যোগাযোগ রক্ষা করে চলবে বেইজিং, গণচীন কর্তৃপক্ষের এমন পূর্ব অঙ্গীকারের পর এ সহায়তা দানের কথা জানানো হলো। 

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল বুধকাল (৮ সেপ্টেম্বর) আফগানিস্তানের প্রতিবেশী দেশ- ইরান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে এ সহায়তা ঘোষণা দেন। 

বৈঠকে অংশ নেওয়া অন্য দেশগুলোর প্রতিও তিনি আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতা করার আহবান জানিয়ে বলেছেন, চীন সরকার দেশটিকে ৩০ লাখ ডোজ কোভিড-১৯ টিকা দেবে। 

নতুন অন্তর্বর্তীকালীন সরকার আফগানিস্তানে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে একটি দরকারি পদক্ষেপ বলেও জানিয়েছে চীনা কর্তৃপক্ষ।  

চীনা কর্মকর্তারা অনেক আগে থেকেই আফগানিস্তানে মার্কিন সম্পৃক্ততা নিয়ে সমালোচনা করে আসছেন। তাদের মতে, মার্কিন বাহিনী দেশটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। নিন্দা জানানো হয় মার্কিন সেনা প্রত্যাহারের প্রকৃতি নিয়েও। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সম্প্রতি বলেছেন, 'সামরিক আগ্রাসনের প্রথম দিন থেকে আফগান জনগণের দুর্দশার কারণ হয়েছে যুক্তরাষ্ট্র, সেনা প্রত্যাহার কার্যক্রমের শেষ মুহূর্তেও তারা সাধারণ মানুষকে ভোগান্তির শিকার করেছে।

"নিজেদের মতাদর্শ ও মূল্যবোধ গায়ের জোরে ইচ্ছেমতো সামরিক আগ্রাসনের মাধ্যমে আরেকটি দেশের ওপর চাপিয়ে দেওয়ার প্রকৃষ্ট উদাহরণ ছিল আফগানিস্তানে মার্কিন আগ্রাসন," যোগ করেন তিনি।  

তালেবান কর্মকর্তারাও চীনকে আফগানিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী বলে উল্লেখ করে যুদ্ধবিদ্ধস্ত দেশ পুনর্গঠনে চীনা বিনিয়োগ ও কুটনৈতিক সমর্থন লাভের আশাবাদ ব্যক্ত করেছেন। 

আর কাবুলের নতুন ক্ষমতাসীনদের সঙ্গে দৃঢ় সম্পর্ক প্রতিষ্ঠায় বেইজিং-ও  উদ্যমী হয়েছে। 

সূত্র: বিবিসি 
 
Related Topics

টপ নিউজ

চীন / আফগানিস্তান / জরুরি সহায়তা / ত্রাণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক
  • কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। ফাইল ছবি: রয়টার্স
    ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ দিলেন কেনিয়ার প্রেসিডেন্ট
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে
  • ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত
    ‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’: নোয়াখালীকে বিভাগ করার দাবির জবাবে ডেপুটি স্পিকারের রসিকতা
  • ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি সই
  • ছবি: আনস্প্ল্যাশ
    বিদেশিদের জন্য নিয়ম কঠোর করছে জাপান, দেশ ছাড়ার কথা ভাবছেন অনেকে

Related News

  • ইরানকে একঘরে করতে সাহায্য করবে চীন: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
  • বিদেশি ড্রোনের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করলেন ট্রাম্প
  • ‘ইসলামে বিক্ষোভের অনুমতি নেই’: দেশজুড়ে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার
  • মহাকাশ যুদ্ধের প্রস্তুতিতে যুক্তরাষ্ট্র ও চীন: তৈরি হচ্ছে ‘হান্টার’ স্যাটেলাইট ও ‘অরবিটাল’ অস্ত্র
  • আকস্মিক বন্যার জন্য ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ুজনিত ক্ষতিপূরণ দাবি করল নেপাল

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

2
কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ দিলেন কেনিয়ার প্রেসিডেন্ট

3
ছবি: রাজীব ধর/টিবিএস
অর্থনীতি

মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে

4
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’: নোয়াখালীকে বিভাগ করার দাবির জবাবে ডেপুটি স্পিকারের রসিকতা

5
ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি সই

6
ছবি: আনস্প্ল্যাশ
আন্তর্জাতিক

বিদেশিদের জন্য নিয়ম কঠোর করছে জাপান, দেশ ছাড়ার কথা ভাবছেন অনেকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net