Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
আইএসের অর্থমন্ত্রীকে গ্রেপ্তার করলো ইরাক

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
11 October, 2021, 08:30 pm
Last modified: 11 October, 2021, 08:29 pm

Related News

  • ইরানপন্থী মিলিশিয়া দমনে চাপ: ইরাকে ডলার সরবরাহ ও সামরিক সহযোগিতা বন্ধ করল যুক্তরাষ্ট্র
  • ইরান যুদ্ধের মধ্যেই গোপন আরেক যুদ্ধে জড়িয়ে পড়ছে সৌদি আরব-ইরাক
  • যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিতে ইরাকে সাধারণ মানুষের উল্লাস
  • বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • মার্কিন কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী বিমান ভূপাতিত করার দাবি ইরাকি মিলিশিয়ার

আইএসের অর্থমন্ত্রীকে গ্রেপ্তার করলো ইরাক

ইরাকি প্রধানমন্ত্রী ঘোষণা করেন, প্রয়াত আইএস নেতা আবু বকর আল-বাগদাদির প্রধান সরকারি হিসেবে কাজ করা জাবুরিকে ‘সীমান্তের বাইরে থেকে’ গ্রেপ্তার করেছে ইরাকি গোয়েন্দা সংস্থা। 
টিবিএস ডেস্ক 
11 October, 2021, 08:30 pm
Last modified: 11 October, 2021, 08:29 pm
ছবি: এএফপি।

ইসলামিক স্টেট (আইএস)-এর কথিত সেকেন্ড ইন কমান্ড ও অর্থমন্ত্রী  সামি জসিম আল-জাবুরিকে গ্রেপ্তার করেছে ইরাকি বাহিনী। এই নিষিদ্ধ-ঘোষিত জঙ্গিকে ধরিয়ে দেওয়ার জন্য ৫০ লাখ ডলারের অর্থ পুরস্কার ঘোষণা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। 
 
সোমবার ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-খাদেমি ঘোষণা করেন, প্রয়াত আইএস নেতা আবু বকর আল-বাগদাদির প্রধান সরকারি হিসেবে কাজ করা জাবুরিকে 'সীমান্তের বাইরে থেকে' গ্রেপ্তার করেছে ইরাকি গোয়েন্দা সংস্থা। 
 
ঠিক কোন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে সেটা নির্দিষ্ট করে না বললেও খাদেমি টুইটারে দেওয়া এক বিবৃতিতে জানান, জাবুরিকে একটি 'জটিল বাহ্যিক অভিযানের মাধ্যমে' ধরা হয়েছে। 
 
খাদেমি লিখেছেন, "যখন আমাদের (ইরাকি নিরাপত্তা বাহিনীর) বীরেরা নির্বাচন সুরক্ষিত রাখার দিকে মনোনিবেশ করছিল তখন তাদের সহকর্মীরা (ইরাকি জাতীয় গোয়েন্দা পরিষেবা) সামি জসিমকে ধরার জন্য একটি জটিল বাহ্যিক অভিযান চালাচ্ছিল।"
 
তিনি অভিযানের বিস্তারিত বিবরণ দেননি, তবে এই অভিযানকে ইরাকি বাহিনী কর্তৃক পরিচালিত সীমান্ত-বহির্ভূত গোয়েন্দা অভিযানগুলোর মধ্যে 'সবচেয়ে কঠিন অভিযান' হিসেবে আখ্যায়িত করেছেন। 
 
মার্কিন যুক্তরাষ্ট্রের রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রামে বলা হয়েছে, আইএসের মধ্যে জাবুরি "অর্থমন্ত্রীর সমতুল্য হিসেবে কাজ করেছেন; তেল, গ্যাস, পুরাকীর্তি এবং খনিজ দ্রব্য অবৈধভাবে বিক্রি করে জঙ্গি গোষ্ঠীটির আয়-উৎপাদন কার্যক্রম তদারকি করেছেন"। 
 
এই প্রোগ্রামের ওয়েবসাইটে আরও বলা হয়েছে, আইএসের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করতেন জাবুরি। 
 
আইএসে যোগ দেওয়ার পূর্বে জাবুরি আল-কায়েদা নেতা আবু মুসাব আল-জারকাভির সঙ্গে কাজ করেছেন ইরাকে। জর্ডানীয় জঙ্গি জারকাভি ২০০৬ সালে মার্কিন বিমান হামলায় নিহত হন।
 
বর্তমানে ইসলামিক স্টেটকে একটি মৃতপ্রায় জঙ্গি সংগঠন হিসেবে ধরে নেওয়া হলেও সন্ত্রাসী গোষ্ঠীটি এখনও ইরাকের প্রত্যন্ত অঞ্চলগুলোয় কিছু আক্রমণ চালিয়ে যাচ্ছে। 

ইরাকের কর্মকর্তারা বলেছেন, আইএসের সদস্যরা এখনও সেদেশের শহরগুলোতে লুকিয়ে আছে। গত সপ্তাহেও ইরাকের রামাদি শহরে হওয়া একটি গাড়ি বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস। 

সূত্র: ডেইলি মেইল। 
 
 
 
 
 
 

Related Topics

টপ নিউজ

আইএস / ইরাক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • ইরানপন্থী মিলিশিয়া দমনে চাপ: ইরাকে ডলার সরবরাহ ও সামরিক সহযোগিতা বন্ধ করল যুক্তরাষ্ট্র
  • ইরান যুদ্ধের মধ্যেই গোপন আরেক যুদ্ধে জড়িয়ে পড়ছে সৌদি আরব-ইরাক
  • যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিতে ইরাকে সাধারণ মানুষের উল্লাস
  • বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • মার্কিন কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী বিমান ভূপাতিত করার দাবি ইরাকি মিলিশিয়ার

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net