Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
ইরানপন্থী মিলিশিয়া দমনে চাপ: ইরাকে ডলার সরবরাহ ও সামরিক সহযোগিতা বন্ধ করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
22 April, 2026, 01:00 pm
Last modified: 22 April, 2026, 01:42 pm

Related News

  • যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের
  • শক্তি কমলেও সামর্থ্য অটুট, ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে চমক দেখাচ্ছে হিজবুল্লাহ
  • হরমুজ খোলা নিয়ে ইরানি পরিকল্পনায় সন্তুষ্ট নন ট্রাম্প 
  • ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • যুদ্ধ অবসানে ইরানের দেওয়া নতুন প্রস্তাব পর্যালোচনা করছে আমেরিকা

ইরানপন্থী মিলিশিয়া দমনে চাপ: ইরাকে ডলার সরবরাহ ও সামরিক সহযোগিতা বন্ধ করল যুক্তরাষ্ট্র

ইরাকের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, তাদের মার্কিন ডলারের কোনো সংকট নেই। ব্যাংক ও মানি এক্সচেঞ্জ কোম্পানিগুলোর সব চাহিদা তারা পূরণ করতে পারছে। 
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
22 April, 2026, 01:00 pm
Last modified: 22 April, 2026, 01:42 pm
প্রতীকী ছবি: এএফপি

ইরাকে সক্রিয় ইরানপন্থী মিলিশিয়াদের দমনে চাপ বাড়াতে দেশটিতে মার্কিন ডলার সরবরাহ বন্ধ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে ইরাকি বাহিনীর সঙ্গে নিরাপত্তা সহযোগিতামূলক কর্মসূচিগুলোও স্থগিত করা হয়েছে। মার্কিন ও ইরাকি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে। 

সম্প্রতি নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে ইরাকি তেলের আয়ের প্রায় ৫০ কোটি ডলারের একটি চালান পাঠানোর কথা ছিল। কিন্তু মিলিশিয়াদের নিয়ে উদ্বেগের কারণে মার্কিন অর্থ মন্ত্রণালয় ওই ডলারের চালানটি আটকে দেয়।

তেহরানকে সমর্থনের মাশুল

ফেব্রুয়ারির শেষ দিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এ নিয়ে দ্বিতীয়বার ইরাকের কেন্দ্রীয় ব্যাংকে ডলারের চালান পাঠাতে দেরি করল যুক্তরাষ্ট্র। তেহরানের সমর্থনে ইরাক ও পার্শ্ববর্তী দেশগুলোতে মার্কিন স্থাপনায় মিলিশিয়াদের হামলার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

ইরাক ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রায় আট সপ্তাহের যুদ্ধে বাগদাদকে ওয়াশিংটনের পক্ষে টানতেই মূলত এই চাপ সৃষ্টি করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মিলিশিয়াদের হামলা বন্ধ না হওয়া এবং এই সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূলে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত সন্ত্রাসবাদবিরোধী প্রশিক্ষণের তহবিলও স্থগিত থাকবে। 

তবে মঙ্গলবার এক বিবৃতিতে ইরাকের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, তাদের মার্কিন ডলারের কোনো সংকট নেই। ব্যাংক ও মানি এক্সচেঞ্জ কোম্পানিগুলোর সব চাহিদা তারা পূরণ করতে পারছে। 

২০০৩ সালে ইরাক আক্রমণের পর দেশটির তেল বিক্রির কোটি কোটি ডলার নিউইয়র্ক ফেডারেল রিজার্ভে রাখার বিষয়ে একমত হয়েছিল ওয়াশিংটন। ইরাকের নগদ অর্থনির্ভর অর্থনীতি সচল রাখতে সেখান থেকে বছরে প্রায় ১৩ বিলিয়ন বাগদাদে পাঠানো হয়। এর আগে ২০১৫ সালেও জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর হাতে অর্থ যাওয়ার আশঙ্কায় একবার ডলার সরবরাহ বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র। নগদ ডলারের এই সরবরাহের ওপর নির্ভরতাকে এখন বাগদাদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ওয়াশিংটন।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট বলেন, 'ইরাক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু পক্ষ মিলিশিয়াদের রাজনৈতিক ও আর্থিক সুবিধা দিচ্ছে। এটি যুক্তরাষ্ট্র-ইরাক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। মার্কিন স্বার্থে কোনো আঘাত ওয়াশিংটন সহ্য করবে না।'

মিলিশিয়াদের প্রভাব

ইরাকের ব্যাংকিং ও রাজনৈতিক খাতে বদর ব্রিগেড, কাতায়িব হিজবুল্লাহ ও আসায়িব আহল আল-হাকের মতো মিলিশিয়া গোষ্ঠীগুলোর ব্যাপক প্রভাব রয়েছে। ভুয়া লেনদেনের মাধ্যমে ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগে ২০২৩-২৪ সালে দুই ডজনের বেশি ইরাকি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। 

অভিযোগ রয়েছে, মিলিশিয়ারা ইরাক থেকে বিপুল পরিমাণ মাস্টারকার্ড ও ভিসা কার্ডে ডলার ভরে পার্শ্ববর্তী দেশগুলো থেকে তা তুলে নেয়। পরে সেই অর্থ আবার ইরাকে এনে স্থানীয় মুদ্রায় রূপান্তর করে অবৈধ মুনাফা বাগিয়ে নেয় তারা। 

বর্তমানে ইরাকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া চলছে। তেহরান ও মিলিশিয়া গোষ্ঠীগুলো এমন একজনকে ক্ষমতায় দেখতে চায়, যিনি ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন। বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের সমর্থন চাইলেও মিলিশিয়াদের ক্ষমতার লাগাম টানতে পারছেন না।

এর আগে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরানঘনিষ্ঠ সাবেক প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি ক্ষমতায় ফিরলে ইরাককে দেওয়া সব মার্কিন সহায়তা বন্ধ করে দেওয়া হবে। সম্প্রতি মালিকি তার প্রার্থিতা প্রত্যাহার করায় তার জোট থেকে বাসেম আল-বদরিকে নতুন প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

যুদ্ধের শুরু থেকেই ইরাকি মিলিশিয়ারা মার্কিন স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলার চেষ্টা চালিয়ে আসছে। এর জবাবে যুক্তরাষ্ট্রও ইরাকের অভ্যন্তরে মিলিশিয়াদের লক্ষ্য করে বিমান হামলা অব্যাহত রেখেছে। 

Related Topics

টপ নিউজ

ইরাক / যুক্তরাষ্ট / ইরান / মিলিশিয়া / ডলার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের
  • শক্তি কমলেও সামর্থ্য অটুট, ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে চমক দেখাচ্ছে হিজবুল্লাহ
  • হরমুজ খোলা নিয়ে ইরানি পরিকল্পনায় সন্তুষ্ট নন ট্রাম্প 
  • ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • যুদ্ধ অবসানে ইরানের দেওয়া নতুন প্রস্তাব পর্যালোচনা করছে আমেরিকা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net