Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
মার্চ প্রান্তিকে শিল্পখাতে ঋণের প্রবৃদ্ধি ৩৩ শতাংশ 

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
23 June, 2022, 09:35 am
Last modified: 23 June, 2022, 10:01 am

Related News

  • ছয় মাস পর খেলাপি ও ঋণের সুদহার ১২ শতাংশে নামিয়ে আনার দাবি ব্যবসায়ী নেতাদের
  • স্থানীয় শিল্পের টেকসই উন্নয়নে ১,০০০ কোটি টাকার বিশেষ তহবিল
  • মধ্যপ্রাচ্যভিত্তিক জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ঝুঁকি: অর্থমন্ত্রী
  • জ্বালানি সংকটে বিপর্যস্ত চট্টগ্রামের শিল্পখাত
  • বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমে এযাবৎকালের সর্বনিম্ন ৬ শতাংশে

মার্চ প্রান্তিকে শিল্পখাতে ঋণের প্রবৃদ্ধি ৩৩ শতাংশ 

চলতি বছরের মার্চ প্রান্তিকে দেশের শিল্পখাতে মোট ঋণ বিতরণ হয়েছে ১২৭,৬৭১ কোটি টাকা। ২০২১ সালের মার্চ প্রান্তিকে ঋণ বিতরণ হয় ৯০,৯৬৬ কোটি টাকা। সে হিসেবে গত বছরের একই সময়ের তুলনায় ঋণের বিতরণ বেড়েছে ৩৬,৭০৫ কোটি টাকা।
শাখাওয়াত প্রিন্স
23 June, 2022, 09:35 am
Last modified: 23 June, 2022, 10:01 am

করোনা মহামারির কারণে গেল বছর শিল্পখাতের বিনিয়োগ শ্লথগতিতে ছিল। এখন দেশের অর্থনীতিতে গতি ফিরে আসায় ব্যবসা-বাণিজ্য পুরোদমে শুরু হয়েছে। তাই চলতি বছরের মার্চ প্রান্তিকে ঋণের প্রবৃদ্ধি বেড়েছে ৩৩.৭৫ শতাংশ।

চলতি বছরের মার্চ প্রান্তিকে দেশের শিল্পখাতে মোট ঋণ বিতরণ হয়েছে ১২৭,৬৭১ কোটি টাকা। গত ২০২১ সালের মার্চ প্রান্তিকে ঋণ বিতরণ হয় ৯০,৯৬৬ কোটি টাকা। সে হিসেবে গত বছরের একই সময়ের তুলনায় ঋণের বিতরণ বেড়েছে ৩৬,৭০৫ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের শিল্পঋণ প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে।  

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত ২০২১ সালের শেষ ডিসেম্বর প্রান্তিকে ঋণ বিতরণ হয়েছে ১২৪,৮৬৫ কোটি টাকা। সে হিসেবে তিন মাস ব্যবধানে ঋণ বিতরণ বেড়েছে ২,৮০৬ কোটি টাকা। 

খাত সংশ্লিষ্টরা বলেন, গত বছরের মার্চে কোভিডের প্রভাব থাকায় শিল্পকারখানা অনেকটা বন্ধ ছিল। এছাড়া নতুন শিল্পকারখানা নির্মাণ অনেক কম ছিল যার কারণে শিল্পখাতে ঋণ বিতরণ কম ছিল। তবে সরকারের দেওয়া বিভিন্ন বিশেষ প্রণোদনার ঋণ প্রবাহ বাড়ায় সার্বিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে সামগ্রিকভাবে বেসরকারি খাতের ঋণ বিতরণও কিছুটা বেড়েছে।    

হালনাগাদ তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি-মার্চ সময়ে শিল্পঋণ আদায় হয়েছে ১০১,৮৭৭ কোটি টাকা। গত বছরের একই সময়ে আদায় হয়েছিল ৮৪ হাজার ৭৯৫ কোটি টাকা। এ হিসাবে গত বছরের তুলনায় এবছর আদায় বেড়েছে ২০.১৪ শতাংশ।

এদিকে চলতি বছরের মার্চ প্রান্তিকে মেয়াদী শিল্প ঋণ ( টার্ম লোন) বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র খাতে বিতরণ করা হয়েছে ১৭ হাজার ৩৪০ কোটি টাকা। যা গত বছরের একই প্রান্তিকের তুলনায় কমেছে ৩৯ কোটি টাকা।

এছাড়া চলতি মূলধন ঋণ (ওয়ার্কিং ক্যাপিটাল লোন) বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র খাতে বিতরণ করা হয়েছে ১০৪,৩৩০ কোটি টাকা। যা গত বছরের একই প্রান্তিকে ছিল ৭৩ হাজার ৫৮৭ কোটি টাকা। সে হিসেবে বৃদ্ধি পেয়েছে ৪১.৭৮ শতাংশ।

এ বিষয়ে একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বলেন, 'মহামারি পরিস্থিতি কিছু উন্নতি হওয়ায় বেসরকারি খাতের ঋণের প্রবাহ বাড়ছে। আরও যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ঋণ তারই একটা অংশ, এটা বাড়াটা স্বাভাবিক।' 

তিনি আরও বলেন, 'দেশের আমদানি-রপ্তানি দুটোই বেড়ে যাওয়ায় শিল্প-কারখানাগুলোর উৎপাদন বাড়িয়ে দিয়েছে। এছাড়া বিশ্ববাজারে পণ্যের দাম বৃদ্ধির কারণে মূলধনী যন্ত্রপাতি কিনতে অধিক টাকা ব্যয় করতে হচ্ছে। যার কারণে অধিক পরিমাণে ঋণ নিচ্ছে। ফলে দেশের মোট আমদানি বৃদ্ধি পেয়েছে।' 

এদিকে আমদানির পরিমাণ বেড়ে যাওয়ায় অধিক পরিমাণে মার্কেটে ডলার ছাড় করতে গিয়ে রিজার্ভ দাঁড়িয়েছে জুনে ৪১.৩৮ বিলিয়ন ডলার। যা গত বছরের আগস্টে ছিল ৪৮ বিলিয়ন ডলার।

ক্রমবর্ধমান আমদানি ব্যয় পরিশোধ করতে গিয়ে বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে।

চলতি বছরের জুলাই থেকে এপ্রিলের মধ্যে, আমদানি ৪১ শতাংশ বেড়ে ৬৮.৬৬ বিলিয়ন ডলার হয়েছে, যেখানে রপ্তানি ৩৫ শতাংশ বেড়ে ৪১ বিলিয়ন ডলার হয়েছে। এর ফলে ২৭.৫৬ বিলিয়ন ডলারের রেকর্ড বাণিজ্য ঘাটতি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল শেষে ব্যাংক খাতের মোট ঋণ দাঁড়িয়েছে ১৬ লাখ ৬৬ হাজার ৯১২ কোটি টাকা। যা গত বছরের এপ্রিল শেষে ছিল ১৪ লাখ ৬৯ হাজার ৭৯৫ কোটি টাকা। সে হিসেবে এক বছরের ব্যাংক খাতে মোট ঋণ বৃদ্ধি পেয়েছে ১ লাখ ৯৭ হাজার ১১৭ কোটি টাকা।   

Related Topics

টপ নিউজ

শিল্পখাত / ঋণ প্রবৃদ্ধি / অর্থনৈতিক প্রবৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ছবি: জেমিনাই এআই
    অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার
  • ফাইল ছবি: সংগৃহীত
    সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

Related News

  • ছয় মাস পর খেলাপি ও ঋণের সুদহার ১২ শতাংশে নামিয়ে আনার দাবি ব্যবসায়ী নেতাদের
  • স্থানীয় শিল্পের টেকসই উন্নয়নে ১,০০০ কোটি টাকার বিশেষ তহবিল
  • মধ্যপ্রাচ্যভিত্তিক জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ঝুঁকি: অর্থমন্ত্রী
  • জ্বালানি সংকটে বিপর্যস্ত চট্টগ্রামের শিল্পখাত
  • বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমে এযাবৎকালের সর্বনিম্ন ৬ শতাংশে

Most Read

1
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

2
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

3
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

4
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

5
ছবি: জেমিনাই এআই
আন্তর্জাতিক

অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net