Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
টানা ছয় মাস ৫ শতাংশের নিচে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি

অর্থনীতি

এ.এস.এম. সাদ
30 September, 2026, 09:50 am
Last modified: 30 September, 2026, 09:56 am

Related News

  • টানা পাঁচ মাস ৫ শতাংশের নিচে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি 
  • বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে ৬.৮% নির্ধারণ করল কেন্দ্রীয় ব্যাংক
  • বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমে এযাবৎকালের সর্বনিম্ন ৬ শতাংশে
  • নভেম্বরেও বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি মন্থর, নেমেছে ৬.৫৮ শতাংশে
  • সেপ্টেম্বরে বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি কমে ৬.২৯%, চার বছরে সর্বনিম্ন

টানা ছয় মাস ৫ শতাংশের নিচে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, মার্চে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৭২ শতাংশ, এপ্রিলে ৪ দশমিক ৭৫ শতাংশ, মে মাসে ৪ দশমিক ৯৮ শতাংশ, জুনে ৪ দশমিক ৪৭ শতাংশ এবং জুলাইয়ে ৪ দশমিক ৬২ শতাংশ।
এ.এস.এম. সাদ
30 September, 2026, 09:50 am
Last modified: 30 September, 2026, 09:56 am
ইলাস্ট্রেশন: টিবিএস

টানা ছয় মাস ধরে বেসরকারি খাতে ব্যাংকঋণের প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্ট শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৫ শতাংশে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, মার্চে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৭২ শতাংশ, এপ্রিলে ৪ দশমিক ৭৫ শতাংশ, মে মাসে ৪ দশমিক ৯৮ শতাংশ, জুনে ৪ দশমিক ৪৭ শতাংশ এবং জুলাইয়ে ৪ দশমিক ৬২ শতাংশ।

বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কম থাকার পেছনে বেশ কয়েকটি কারণের কথা বলছেন ব্যাংকার ও অর্থনীতিবিদেরা। তাদের মতে, নতুন ব্যবসা ও বিনিয়োগ কম থাকায় ঋণের চাহিদাও কম। পাশাপাশি বিদ্যমান উৎপাদন সক্ষমতার পুরোটা ব্যবহার না হওয়ায় নতুন সক্ষমতা তৈরিতে বড় অঙ্কের ঋণের প্রয়োজন হচ্ছে না।

এ ছাড়া কয়েক বছর ধরে অভ্যন্তরীণ ভোগ ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ধীরগতি রয়েছে। চলতি বছর নির্বাচন হয়ে যাওয়ার পর জ্বালানি সংকট তৈরি হয়েছে। অনেক প্রতিষ্ঠান বেশি অর্থ ব্যয় করেও প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছে না। অন্যদিকে উচ্চ মূল্যস্ফীতির কারণে নীতি সুদের হারও বেশি। ফলে ব্যাংকঋণের সুদের হার কমানো সম্ভব হচ্ছে না এবং ব্যবসা পরিচালনার ব্যয়ও বেড়েছে।

ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন মনে করেন, আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য গতি আসার সম্ভাবনা কম।

তিনি বলেন, "চাহিদা অনেক কমে গেছে। চাহিদা কম থাকার কারণে কারখানাগুলোর উৎপাদন সক্ষমতার ব্যবহারও কমে গেছে। যেহেতু বিভিন্ন খাতে বাজারে এখনও যথেষ্ট অব্যবহৃত সক্ষমতা রয়েছে, তাই চাহিদা উল্লেখযোগ্যভাবে না বাড়লে নতুন সক্ষমতা তৈরির জন্য বড় বিনিয়োগের প্রয়োজনও এখনই তৈরি হচ্ছে না। এ ধরনের বিনিয়োগ বাড়তে হয়তো আরও এক বছর সময় লাগতে পারে।"

সোহেল আর কে হুসেইন বলেন, "বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর ব্যাংকঋণ বা লিভারেজ ইতোমধ্যে অনেক বেশি। একই সঙ্গে গত চার-পাঁচ বছর ধরে অভ্যন্তরীণ ভোগ ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ধীরগতি রয়েছে। ফলে বড় আকারের নতুন বেসরকারি বিনিয়োগ প্রকল্প এখনও সেভাবে দেখা যাচ্ছে না।"

লিভারেজ বলতে একটি ব্যবসাপ্রতিষ্ঠান নিজস্ব মূলধনের তুলনায় কী পরিমাণ ঋণ নিয়ে ব্যবসা বা বিনিয়োগ করছে, তা বোঝায়। উচ্চ লিভারেজ অর্থ বেশি ঋণনির্ভরতা।

সোহেল আর কে হুসেইন আরও বলেন, "বর্তমানে যে মূলধনী বিনিয়োগ হচ্ছে, তার বড় অংশই নতুন উৎপাদন সক্ষমতা তৈরির পরিবর্তে মেরামত, রক্ষণাবেক্ষণ বা বিদ্যমান সক্ষমতা ধরে রাখার জন্য। সরকারি পর্যায়ে পণ্য, তেল ও গ্যাসসহ কিছু খাতে বিনিয়োগ রয়েছে। তবে বেসরকারি খাতে বিভিন্ন কারণে এখনও বড় ধরনের বা উল্লেখযোগ্য উন্নতি আমরা দেখতে পাচ্ছি না।"

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন বলেন, "মূল্যস্ফীতি বেশি থাকায় নীতি সুদের হার আগের চেয়ে বেশি রয়েছে। তাই এখন ঋণ প্রবৃদ্ধি হঠাৎ করে বাড়ানোও তুলনামূলকভাবে কঠিন। মূল্যস্ফীতি কমিয়ে আনতে হবে, তা না হলে নীতি সুদের হার কমানো সম্ভব হবে না। কারণ সম্প্রসারণমূলক মুদ্রানীতি গ্রহণ করা যাবে না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পণ্যের সরবরাহ ঠিক রাখতে হবে।"

তিনি বলেন, "নির্বাচিত সরকার আসার পরও নতুন ব্যবসা করার জন্য ব্যবসায়ীরা আস্থা পাচ্ছেন না। তা ছাড়া দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা এখন আবার প্রকট হয়ে উঠেছে। অবকাঠামোগত সমস্যা বলতে শুধু রাস্তাঘাট, বন্দর কিংবা সেতু নয়; জ্বালানির দামও অনেক বেড়েছে। আবার অনেক কারখানা বেশি দাম দিয়েও জ্বালানি পাচ্ছে না। ফলে ব্যবসা পরিচালনার ব্যয়ও বাড়ছে।"

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান মনে করেন, বর্তমানে দেশের বড় শিল্পগ্রুপগুলোর অনেকেই চাপের মধ্যে রয়েছে। প্রতিষ্ঠানগুলো উৎপাদন কমিয়েছে, ফলে তাদের ব্যাংকঋণের প্রয়োজনও কমেছে।

তিনি বলেন, দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ধরনের সংকট চলছে। পাশাপাশি আগের সরকারের আমলে নানা অনিয়মের কারণে বর্তমানে ১৫টির কিছু বেশি ব্যাংকের অবস্থা ভালো থাকলেও বাকিগুলোর আর্থিক অবস্থা দুর্বল। ফলে ব্যাংকগুলোর ঋণ দেওয়ার সক্ষমতাও আগের তুলনায় কমেছে। ঋণের চাহিদা বাড়লেও অনেক ব্যাংক আগের মতো ঋণ দিতে পারবে না।

ব্যাংকঋণ প্রবৃদ্ধি বাড়ানোর উপায় কী

ব্যাংকঋণের প্রবৃদ্ধি বাড়াতে বন্ধ ও রুগ্ণ শিল্প পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন ব্যাংকারেরা। 

তাদের মতে, এ জন্য ২০ হাজার কোটি টাকার প্যাকেজ কার্যকরভাবে বাস্তবায়ন, সুদের ব্যয় কমানো এবং নতুন বিনিয়োগকারী আনার মাধ্যমে ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে হবে। এতে ধীরে ধীরে ঋণের চাহিদাও বাড়বে।

সৈয়দ মাহবুবুর রহমান বলেন, "মূল্যস্ফীতি কমিয়ে আনতে হবে, তা না হলে নতুন বিনিয়োগ বাড়বে না।"

সোহেল আর কে হুসেইন বলেন, "বর্তমান আর্থিক সংকটের মধ্যে যেসব ঋণ এখনও পারফর্মিং, কিন্তু সংশ্লিষ্ট গ্রাহকদের কারখানা বন্ধ বা প্রায় বন্ধ হয়ে আছে কিংবা ব্যবসায়িকভাবে কঠিন অবস্থায় রয়েছে, তাদের পুনরুজ্জীবিত করতে হবে। এ জন্য নতুন বিনিয়োগকারী আনা এবং বিভিন্ন ধরনের সহায়তা বা প্যাকেজ প্রয়োজন।"

তিনি বলেন, রুগ্ণ শিল্পের জন্য নেওয়া ২০ হাজার কোটি টাকার প্যাকেজ ব্যাংকগুলো কার্যকরভাবে কাজে লাগাতে পারলে তা গ্রাহকদের জন্য সহায়ক হবে। অনেক গ্রাহকের লিভারেজ বা ব্যাংকঋণের পরিমাণ অনেক বেশি এবং সুদের হারও বেশি। এ প্যাকেজের আওতায় সুদের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো গেলে তাদের পরিচালন ব্যয় কমবে এবং ব্যবসা পুনরায় চালুর সুযোগ তৈরি হবে।

তবে প্যাকেজটি বাস্তবায়নে কিছুটা সময় লাগবে বলে মনে করেন তিনি। সোহেল আর কে হুসেইন বলেন, "যেসব প্রতিষ্ঠানের জন্য এটি করা হয়েছে, সেগুলোর অবস্থা মূল্যায়ন করতে হবে, তাদের প্রয়োজন নির্ধারণ করতে হবে এবং গ্রাহকদেরও কিছুটা এগিয়ে আসতে হবে। এসব প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগবে।"
 

Related Topics

টপ নিউজ

বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি / ঋণ প্রবৃদ্ধি / বেসরকারি ব্যাংক ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
    ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • ফাইল ছবি: রয়টার্স
    জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

Related News

  • টানা পাঁচ মাস ৫ শতাংশের নিচে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি 
  • বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে ৬.৮% নির্ধারণ করল কেন্দ্রীয় ব্যাংক
  • বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমে এযাবৎকালের সর্বনিম্ন ৬ শতাংশে
  • নভেম্বরেও বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি মন্থর, নেমেছে ৬.৫৮ শতাংশে
  • সেপ্টেম্বরে বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি কমে ৬.২৯%, চার বছরে সর্বনিম্ন

Most Read

1
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর

4
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

5
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net