Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
খরচ বাড়বে কোরবানির পশু ক্রয়ে, ক্রেতা কমার আশঙ্কা   

অর্থনীতি

শওকত আলী & আবু আজাদ
17 June, 2022, 03:10 pm
Last modified: 17 June, 2022, 04:30 pm

Related News

  • বকরি ঈদ থেকে ঈদুল আজহা 
  • এনসিপির উদ্যোগ: নারায়ণগঞ্জে ২১ শহীদ পরিবার পেল কোরবানির ছাগল
  • বরিশালের কামারপট্টিতে কোরবানির সরঞ্জামের ব্যস্ততা, জমে উঠেছে দা-বটি বিক্রি
  • উৎপাদন খরচ বাড়লেও বড় গরু বিক্রি নিয়ে শঙ্কায় খামারিরা
  • ঈদুল আজহা: ২১ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

খরচ বাড়বে কোরবানির পশু ক্রয়ে, ক্রেতা কমার আশঙ্কা   

যে গরু গত বছর ৬০ হাজার টাকায় পাওয়া গেছে; একই সাইজের গরু এবার ৭৫ হাজার টাকায় কিনতে হবে। সাধারণ ক্রেতাদের অনেকেই গরু থেকে সরে এসে ছাগল-ভেড়া কোরবানি করবে।
শওকত আলী & আবু আজাদ
17 June, 2022, 03:10 pm
Last modified: 17 June, 2022, 04:30 pm

চাহিদার তুলনায় কোরবানির পশুর সরবরাহ বেশি থাকলেও গোখাদ্যের দাম বৃদ্ধির প্রভাবে উৎপাদন খরচ বেড়েছে ৩০ শতাংশেরও বেশি। ফলে কোরবানির পশু কিনতে ক্রেতাদের ২৫-৪০ শতাংশ পর্যন্ত বাড়তি খরচের চাপে পড়তে হবে বলে জানিয়েছেন খামারিরা। বাজারে সবকিছুর দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা যখন চাপের মধ্যে তখন কোরবানির পশু বিক্রি নিয়েও খামারিদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে।

রাজশাহীর সওদাগর অ্যাগ্রো ফার্মের স্বত্ত্বাধিকারী আরাফাত রুবেল টিবিএসকে বলেন, 'তিন মণ ওজনের একটি গরু গত বছর বিক্রি করেছি ৭০-৮০ হাজার টাকায়। এবার সেটা ১ লাখ টাকায় বিক্রি করতে হবে।'

বাজারে বেশি দামে গরু বিক্রি হওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন বগুড়া সদরের খামারি আলহাজ্ব শেখ। তিনি বলেন, 'খাবারের দামের প্রভাব এবার কোরবানির হাটে পড়বে। যে গরু গত বছর ৬০ হাজার টাকায় পাওয়া গেছে; একই সাইজের গরু এবার ৭৫ হাজার টাকায় কিনতে হবে। তবে সাধারণ ক্রেতাদের মধ্যে গত কয়েক বছর ধরে মাঝারি গরুর চাহিদা বেশি থাকায় এবার ছোট গরুই বেশি বিক্রি হবে। অনেকে আবার গরু থেকে সরে এসে ছাগল-ভেড়া কোরবানি করবে।'

রাজশাহী, বগুড়া, পাবনা, কুষ্টিয়া, রংপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম সহ কয়েকটি জেলার খামারিরা জানান, মাস তিনেক আগেও প্রতি বস্তা (৪০ কেজি) ভুষির মূল্য ছিল ১৩০০-১৪০০ টাকা। এখন ভুষি কিনতে হচ্ছে ১৭৫০-১৮০০ টাকায়। খৈলের প্রতি বস্তার (৪০ কেজি) বাজারদর আগে ছিল ১৪০০-১৫০০ টাকা। এখন খৈলের বস্তার দাম ২০০০ টাকা। এছাড়া ধানের কুঁড়ার দাম দ্বিগুণ হওয়ায় এখন খামারিদের প্রতি বস্তা কিনতে হচ্ছে ৫৫০-৬০০ টাকায়।

বাংলাদেশ ডেইরি ফারমারস অ্যাসোসিয়েশন বলছে, গবাদিপশুর উৎপাদনে প্রায় ৬৬ শতাংশ ব্যয় হয় খাদ্য উৎপাদনে। এক বছরের ব্যবধানে খাদ্য ও খাদ্য উপাদানের দাম বেড়েছে গড়ে ৪৬ শতাংশ, যা গরু লালনপালনের মোট খরচের ৩০ শতাংশ। সে হিসাবে খামারি ও চাষিরা দামের ক্ষেত্রে যদি এই ৩০ শতাংশ খরচও সমন্বয় করতে পারেন, তবে তারা লাভ করতে পারবেন।

খামারিরা বলছেন, প্রাণিখাদ্যের উৎপাদন খরচ এমনভাবে বাড়িয়েছে, পশুর দাম না বাড়িয়ে কোন উপায় নেই। তবে বাড়তি দামে বিক্রি করলেও গত বছরের তুলনায় লাভ কমে যাবে। আবার বাড়তি দামের কারণে বিক্রি কমে যাওয়ারও শঙ্কা রয়েছে।

কারণ বাজারে সবকিছুর দাম বেড়ে যাওয়ায় মানুষের খরচ বেড়েছে। এই খরচ সামাল দিতে অনেকেই হিমশিম খাচ্ছে, কোরবানি করা নিয়ে অনেকেই দ্বিধান্বিত থাকবে। যারা একটি ছোট বা মাঝারি গরু দিয়ে কোরবানি করতো তারা হয়তো শেয়ারে কোরবানি করবে, অনেকে ছাগল-ভেড়া কোরবানির দিকে বেশি ঝুঁকবে।

বাংলাদেশ ডেইরি ফারমারস অ্যাসোসিয়েশন সভাপতি মো. ইমরান হোসেন বলেন, 'দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় এবার ছোট গরু, ছাগল ও ভেড়ার দিকে ঝুঁকতে পারেন ক্রেতারা। ইতোমধ্যেই বাজারে এর প্রভাব লক্ষ্য করছি।'

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা: মনজুর মোহাম্মদ শাহজাদা অবশ্য দাবি করছেন ভিন্ন কথা। তিনি বলেন, 'করোনা সাধারণ মানুষকে যে সংকটে ফেলেছিল তা থেকে মানুষ ঘুরে দাঁড়িয়েছে। এ কারণে এবারে কোরবানির সংখ্যা বাড়বে। দাম কিছুটা বাড়লেও ধর্মীয় কারণেই মানুষ কোরবানি দিবে।'

খরচ বেড়ে যাওয়ার প্রভাবে দাম বৃদ্ধির একটি চিত্র তুলে ধরে রাজশাহীর নাবা ডেইরি অ্যান্ড ক্যাটল ফার্মের ম্যানেজার মো: আসাদুজ্জামান বলেন, '৭২টি গরুর মধ্যে ৫ মণ ওজনের সাতটা গরু বিক্রি করেছি। একেকটি গরু ১ লাখ ৩৭ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ ৫১ হাজার টাকায় বিক্রি করেছি। যা গত বছরের তুলনায় ২৫-৩০ শতাংশ বেশি। গত বছর এই ওজনের গরুতে ১৫ হাজার টাকা পর্যন্ত লাভ করেছিলাম, কিন্তু বেশি দাম দিয়ে বিক্রি করেও এবারে ১০-১২ হাজার টাকার বেশি লাভ করতে পারিনি।'

প্রাণীসম্পদ অধিদপ্তর বলছে, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দেশে গরু, ছাগল, ভেড়া সহ অন্যান্য প্রাণী মিলিয়ে দেশে ১ কোটি ২১ লাখ ২৪ হাজার ৩৮৯টি কোরবানিযোগ্য পশু রয়েছে। এর মধ্যে ৪৬ লাখ ১১ হাজার ৩৮৩টি গরু ও মহিষ এবং ৭৫ লাখ ১১ হাজার ৫৯৭টি ছাগল ও ভেড়া রয়েছে।

গত বছর কোরবানিযোগ্য পশু ছিল ১ কোটি ১৯ লাখ ১৬ হাজার ৭৬৫টি। এর মধ্যে কোরবানি হয়েছে ৯০ লাখ ৯৩ হাজার ২৪২টি পশু। এর আগের বছরও অর্থাৎ ২০২০ সালে কোরবানি হয়েছে ৯৪ লাখ ৫০ হাজারের বেশি পশু। এই সংখ্যাটা কোভিডের আগের বছরগুলোতে ১ কোটি ছাড়িয়ে যেত।

কোরবানির পশুর যথেষ্ট সরবরাহ থাকার কথা উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম টিবিএসকে বলেন, 'এগ্রো ফার্মগুলো হাটের পরিবর্তে অনলাইনে তাদের ব্যবসা জমিয়েছেন। এতে অনেক মানুষ হয়রানি থেকে মুক্তি পেয়েছেন। এবছর মোট কোরবানির পশুর ২৫ শতাংশ ডিজিটাল ব্যবস্থায় বিপণনের লক্ষ্য রয়েছে আমাদের।' 

সংশ্লিষ্টরা বলছেন, গত বছর মানুষ করোনার ধাক্কা সামলে উঠতে না পারার কারণে কোরবানির পরিমাণ কম হয়েছে। গত বছরের কোরবানির সংখ্যা ছিল গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। এ বছর যখন মানুষ কোভিডের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে, ঠিক তখনই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশে-বিদেশে সব ধরনের পণ্যের দাম বেড়ে গেছে। এতে মানুষ এখন বাড়তি খরচের চাপে পড়েছে, সীমিত আয়ের মানুষগুলো সংসার খরচের চাপেই হিমশিম খাচ্ছে, খাওয়া কমিয়ে দিচ্ছে, বাড়তি ব্যয় কাটছাঁট করে চলছে। 

এই পরিস্থিতিতে কোরবানির পশুর দাম বৃদ্ধির কারণে এবারো কোরবানির পরিমাণ কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া ডেইরি ফারমারস অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুদ্দিন খান শুভ্র বলেন, 'করোনার কারণে দুই বছর ধরে আমরা ক্ষতির মুখে পড়েছি। এবার সেটা পুষিয়ে নেওয়ার আশা থাকলেও গোখাদ্যের মূল্য বৃদ্ধি আমাদের জন্য মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। দাম বেড়ে যাওয়ার কারণে অনেকেই কোরবানি কমিয়ে দিবে। যারা হয়তো একটি গরু দিত তারা শেয়ারে দিবে বা ছাগল-ভেড়াতে চলে যাবে। এটা আমাদের জন্য শঙ্কা তৈরি করেছে।'

(প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন- টিবিএসের রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, রংপুর ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি) 
 

Related Topics

টপ নিউজ

কোরবানির ঈদ / কোরবানির পশু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • বকরি ঈদ থেকে ঈদুল আজহা 
  • এনসিপির উদ্যোগ: নারায়ণগঞ্জে ২১ শহীদ পরিবার পেল কোরবানির ছাগল
  • বরিশালের কামারপট্টিতে কোরবানির সরঞ্জামের ব্যস্ততা, জমে উঠেছে দা-বটি বিক্রি
  • উৎপাদন খরচ বাড়লেও বড় গরু বিক্রি নিয়ে শঙ্কায় খামারিরা
  • ঈদুল আজহা: ২১ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net