Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
২০২১ সাল পর্যন্ত সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমাকৃত আমানত ৮,২৬৫ কোটি টাকা

অর্থনীতি

মহসিন ভুঁইয়া & হালিমা বিনতে ইসলাম
17 June, 2022, 01:30 pm
Last modified: 17 June, 2022, 02:20 pm

Related News

  • ব্যাংক আমানতের প্রবৃদ্ধি ৫০ মাসের সর্বোচ্চ, ফিরেছে দুই অংকের ঘরে
  • রেমিট্যান্সে ভর করে ২০ মাসের মধ্যে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি সর্বোচ্চ
  • ১৭ মাস পর ব্যাংক আমানতের প্রবৃদ্ধি আবারও দুই অঙ্কে
  • মূল্যস্ফীতির চাপ ও কর্মসংস্থানের অভাবে ক্ষতিগ্রস্ত সঞ্চয়কারীরা; জুনেও আমানতে প্রবৃদ্ধি ৮ শতাংশের নিচে
  • মে মাসে ব্যাংকগুলোতে আমানতের প্রবৃদ্ধি আবারও ৮ শতাংশের নিচে

২০২১ সাল পর্যন্ত সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমাকৃত আমানত ৮,২৬৫ কোটি টাকা

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সুইস ব্যাংকে বাংলাদেশের সামগ্রিক আমানত বৃদ্ধির হার সবচেয়ে বেশি, এক বছরে তা ৫৫ শতাংশ বেড়েছে
মহসিন ভুঁইয়া & হালিমা বিনতে ইসলাম
17 June, 2022, 01:30 pm
Last modified: 17 June, 2022, 02:20 pm
ইনফোগ্রাফ- টিবিএস

সুইস ব্যাংকে ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান রেকর্ড ৮৭১.১ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক (সিএইচএফ) বা প্রায় ৮,২৬৫ কোটি টাকা আমানত হিসেবে রেখেছে। এক বছরে আমানতের পরিমাণ বেড়েছে ৫৫ শতাংশ।

এর এক বছর আগে এই আমানতের পরিমাণ ছিল ৫৬২.৯ মিলিয়ন সিএইচএফ।

বৃহস্পতিবার সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) তাদের ২০২১ সালের বার্ষিক ব্যাংকিং পরিসংখ্যানের তথ্য প্রকাশ করে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সুইস ব্যাংকে বাংলাদেশের সামগ্রিক আমানত বৃদ্ধির হার সবচেয়ে বেশি, এরপরের অবস্থানে রয়েছে ভারত।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, আমানতের এই আকস্মিক বৃদ্ধি বাংলাদেশের অর্থনীতির জন্য খারাপ। দেশ আর্থিক সমর্থন হারাচ্ছে।

তিনি আরো বলেন, "যদি বাংলাদেশে এই টাকা রাখা হতো, তাহলে আমরা বিভিন্ন খাতে তা বিনিয়োগ করতে পারতাম।"

সাবেক এই গভর্নর আরও বলেন, সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতের বিষয়ে এসএনবির কাছে বাংলাদেশের তথ্য চাওয়া উচিত।

তিনি বলেন, "বাংলাদেশের মানি লন্ডারিং ইস্যু এখন বিশ্বব্যাপী পরিচিত হওয়ায় এসএনবি এ বিষয়ে আমাদের সহযোগিতা করবে।"

এদিকে সাম্প্রতিক একটি বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ফজলে কবির বলেন, বাংলাদেশিদের পাচার করা এবং সুইস ব্যাংকে জমা করা অর্থের ৯৫ শতাংশ অন্য দেশ থেকে আনা।

তিনি উল্লেখ করেন, "বাংলাদেশ থেকে কেউ অর্থ পাচার করে সুইস ব্যাংকে টাকা জমা করেছে এমন কোনো তথ্য আমরা পাইনি।"

জমাকৃত পরিসংখ্যানের পরিপ্রেক্ষিতে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের অর্থের পরিমাণ সবচেয়ে বেশি। আগের তুলনায় ৫০ শতাংশ বেড়ে ভারতের আমানতের পরিমাণ ৩৮২৮.৯ মিলিয়ন সিএইচএফ।

South Asian Deposits in Swiss Bank
Infogram

এই তালিকায় দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ; এরপর যথাক্রমে রয়েছে পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মালদ্বীপ এবং ভুটান।

১০ শতাংশ বেড়ে পাকিস্তানি নাগরিকদের আমানত ৭০৫.৯৫ মিলিয়ন সিএইচএফে দাঁড়িয়েছে।

এসএনবি পরিসংখ্যানে বাংলাদেশিদের কাছে সুইস ব্যাংকের 'টোটাল লায়াবিলিটি'র ডেটাতে ব্যক্তি, ব্যাংক এবং অন্যান্য উদ্যোগের আমানত সহ সব ধরনের তহবিল অন্তর্ভুক্ত রয়েছে।

বাংলাদেশি ব্যক্তিরা ২০২১ সাল পর্যন্ত সুইস ব্যাংকে ২৬.৩ মিলিয়ন সিএইচএফ জমা করেছে। যা এক বছরে কমেছে ১৮ শতাংশ। অন্যদিকে, দেশের কিছু ব্যাংক থেকে জমাকৃত অর্থের পরিমাণ ৫৯ শতাংশ বেড়ে ৮৪৪.৫ মিলিয়ন সিএইচএফে দাঁড়িয়েছে।

রিপোর্টে বলা হয়, সুইস ব্যাংকের 'লায়াবিলিটি' হিসেবে দেখানো আমানতের তথ্য সুইস ব্যাংকের দেওয়া একটি অফিসিয়াল পরিসংখ্যান। এর মধ্যে বাংলাদেশিদের অবৈধ অর্থ যদি থাকেও, সেটি উল্লেখ করা থাকে না।

এদিকে সুইস ব্যাংকে কিচু দেশের আমানতের পরিমাণ কমেছে।

৫৮ শতাংশ কমে শ্রীলঙ্কার আমানত দাঁড়িয়েছে ৫৬.০১ মিলিয়ন সিএইচএফ, আফগানিস্তানের আমানত ৫৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২১.১৬ মিলিয়ন সিএইচএফে, নেপালের আমানত ১৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৯৮ মিলিয়ন সিএইচএফে।

২০২১ সাল পর্যন্ত সুইস ব্যাংকে সবচেয়ে কম আমানত জমা করে ভুটান। দেশটির জমা করা আমানতের পরিমাণ দশমিক ৩৪ মিলিয়ন সিএইচএফ। অন্যদিকে মালদ্বীপের জমাকৃত অর্থের পরিমাণ ৩.৩২ মিলিয়ন সিএইচএফ।

 

Related Topics

টপ নিউজ

সুইস ব্যাংক / আমানত প্রবৃদ্ধি / কোটিপতি আমানতকারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • ব্যাংক আমানতের প্রবৃদ্ধি ৫০ মাসের সর্বোচ্চ, ফিরেছে দুই অংকের ঘরে
  • রেমিট্যান্সে ভর করে ২০ মাসের মধ্যে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি সর্বোচ্চ
  • ১৭ মাস পর ব্যাংক আমানতের প্রবৃদ্ধি আবারও দুই অঙ্কে
  • মূল্যস্ফীতির চাপ ও কর্মসংস্থানের অভাবে ক্ষতিগ্রস্ত সঞ্চয়কারীরা; জুনেও আমানতে প্রবৃদ্ধি ৮ শতাংশের নিচে
  • মে মাসে ব্যাংকগুলোতে আমানতের প্রবৃদ্ধি আবারও ৮ শতাংশের নিচে

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net