Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
আমদানি নিরুৎসাহিত করতে ১৩০ পণ্যের ওপর নিয়ন্ত্রক শুল্ক আরোপ  

অর্থনীতি

রিয়াদ হোসেন
24 May, 2022, 03:25 pm
Last modified: 24 May, 2022, 06:30 pm

Related News

  • শিক্ষার্থীদের জন্য ইলেক্ট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার
  • মার্চে এলসি নিষ্পত্তি কমেছে ২৬.৬ শতাংশ
  • ৭ লাখ টন ইউরিয়া সার আমদানির উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে শিল্পমন্ত্রী
  • জ্বালানি সংকট মোকাবিলায় আফ্রিকার দিকে নজর বাংলাদেশের
  • জাহাজ ভাড়ার ঊর্ধ্বগতিতে ঝুঁকির মুখে রপ্তানি, বাড়ছে মূল্যস্ফীতির শঙ্কা

আমদানি নিরুৎসাহিত করতে ১৩০ পণ্যের ওপর নিয়ন্ত্রক শুল্ক আরোপ  

কেবল ফল, প্রসাধনী, ফুল ও আসবাবপত্রের ক্ষেত্রে রেগুলেটরি ডিউটি ​​২০ শতাংশ বাড়ানো হয়েছে বলে এনবিআর জানিয়েছে।
রিয়াদ হোসেন
24 May, 2022, 03:25 pm
Last modified: 24 May, 2022, 06:30 pm
প্রতীকি ছবি/পিক্সাবে

বিদ্যমান ডলার সংকট ঠেকাতে নানামুখী উদ্যোগের অংশ হিসেবে এবার আমদানিকৃত ফল, কসমেটিকস, ফার্নিচার ও ফুলের উপর ২০% হারে রেগুলেটরি ডিউটি (আরডি) বা নিয়ন্ত্রকমূলক শুল্ক আরোপ করেছে সরকার। এতে করে এ ধরণের শতাধিক আইটেমের আমদানিতে বাড়তি শুল্ক দিতে হওয়ায় এসব পণ্যের দাম বেড়ে যাবে। 

আগামী ৯ জুন সংসদে অর্থমন্ত্রী বাজেট প্রস্তাব পেশ করতে যাচ্ছেন। কোনো পণ্যের উপর বাড়তি শুল্ক কর আরোপের বিষয়টি সাধারণত বাজেটেই সরকার নির্ধারণ করে থাকে। কিন্তু এবার বাজেটের ১৫ দিন আগেই সরকার এ সিদ্ধান্ত নিলো।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সোমবার রাতে এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

বর্তমানে বিভিন্ন ধরণের ফল আমদানিতে ৫৮ শতাংশ থেকে প্রায় ৮৫ শতাংশ পর্যন্ত শুল্ক কর রয়েছে, যার মধ্যে ৩% আরডি রয়েছে। নতুন করে এসব ফলের উপর ২০% আরডি আরোপ হয়েছে।

এছাড়া বিভিন্ন ধরনের কসমেটিকস আইটেমে ১০৪% থেকে ১২৭% পর্যন্ত শুল্ক-কর রয়েছে। আর ফুল আমদানিতে রয়েছে ৫৮% শুল্ক-কর। 

বাংলাদেশ মূলত বিভিন্ন ধরনের কমলা, আপেল, আঙ্গুর, খেজুর, মাল্টা বেশি আমদানি হয়। এর বাইরেও সাম্প্রতিক বছরগুলোতে নতুন নতুন ফল আমদানি হচ্ছে।

এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মূলত এসব পণ্যের আমদানি নিরুৎসাহিত করার লক্ষ্যে এ ‍উদ্যোগ নেওয়া হয়েছে।

ভ্যাট আইন বিশেষজ্ঞ এবং চার্টার্ড একাউন্ট্যান্ট ফার্ম, স্নেহাশিস মাহমুদ এন্ড কোম্পানির সহযোগী স্নেহাশিস বড়ুয়া বলেন, 'সরকার বিদ্যমান ডলারের বাজার স্থিতিশীল রাখতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তারই অংশ হিসেবে এসব পণ্যের আমদানি নিরুৎসাহিত করতে উদ্যোগ নিয়েছে বলে মনে হচ্ছে।' 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইং অ্যান্ড প্লান্ট কোয়ারেন্টাইন সেন্টারের তথ্য অনুযায়ী, প্রতি বছর দুই লাখ টনের বেশি আপেল, দেড় থেকে দুই লাখ টন কমলা এবং ৫০ হাজার টনের বেশি আঙ্গুর আমদানি হয়। তবে মাল্টা আমদানির ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় থাকে নি।

২০২০ সালে বাংলাদেশে স্কিনকেয়ার প্রডাক্টের বাজার ছিল ১.১৬ বিলিয়ন ডলারের; ২০২৭ সাল নাগাদ এ বাজার ২.১২ বিলিয়ন ডলারে দাঁড়াবে। এতে ২০২১ থেকে ২০২৭ সালের মধ্যে সামগ্রিকভাবে বার্ষিক প্রবৃদ্ধির হার হবে ৮.১%।

বাংলাদেশ কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের মতে, প্রসাধন সামগ্রীর ৮০% দেশেই উৎপাদিত হয়। 
 

 

Related Topics

টপ নিউজ

নিয়ন্ত্রক শুল্ক / আমদানি / রেগুলেটরি ডিউটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  •  মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
    ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

Related News

  • শিক্ষার্থীদের জন্য ইলেক্ট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার
  • মার্চে এলসি নিষ্পত্তি কমেছে ২৬.৬ শতাংশ
  • ৭ লাখ টন ইউরিয়া সার আমদানির উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে শিল্পমন্ত্রী
  • জ্বালানি সংকট মোকাবিলায় আফ্রিকার দিকে নজর বাংলাদেশের
  • জাহাজ ভাড়ার ঊর্ধ্বগতিতে ঝুঁকির মুখে রপ্তানি, বাড়ছে মূল্যস্ফীতির শঙ্কা

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
 মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net