Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
তেলের দাম বাড়ছে লাফিয়ে, বাড়ছে সরকারের রাজস্বও

অর্থনীতি

রিয়াদ হোসেন
24 April, 2022, 11:10 am
Last modified: 24 April, 2022, 02:37 pm

Related News

  • তেল-চিনির মজুত পর্যাপ্ত, তবু আতঙ্কজনিত কেনাকাটায় খুচরা পর্যায়ে সংকট
  • বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছাড়া ভোজ্যতেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা: বাণিজ্য উপদেষ্টা
  • লিটারে সর্বোচ্চ ১৩ টাকা বাড়ল ভোজ্যতেলের দাম
  • ভোজ্যতেল আমদানির ওপর শুল্ক ছাড় আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সুপারিশ
  • ভোজ্য তেলের সংকট: একে অপরের ওপর দায় চাপানোর খেলায় আটকা সংকট

তেলের দাম বাড়ছে লাফিয়ে, বাড়ছে সরকারের রাজস্বও

চলতি অর্থবছরের প্রথম নয় মাসে আমদানি পৌনে তিন শতাংশ বাড়লেও রাজস্ব বেড়েছে ৫৮ শতাংশেরও বেশি।   
রিয়াদ হোসেন
24 April, 2022, 11:10 am
Last modified: 24 April, 2022, 02:37 pm

বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম ক্রমেই বাড়তে থাকায় ভোক্তার উপর চাপ বাড়তে থাকলেও এ খাত থেকে সরকারের রাজস্ব আদায়ে ব্যাপক বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে। চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত নয় মাসেই এ খাত থেকে সরকারের রাজস্ব আদায় বেড়েছে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৯১২ কোটি টাকা।

এনবিআর কাস্টমস বিভাগের হিসাব বলছে, চলতি ২০২১-২০২২ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত নয় মাসে অপরিশোধিত (ক্রুড) সয়াবিন ও পাম অয়েল আমদানি বেড়েছে পৌনে তিন শতাংশের মত (২.৭৫%)। অথচ একই সময়ে এ খাত থেকে এনবিআরের রাজস্ব আদায় বেড়েছে গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৫৮ শতাংশেরও বেশি।

কাস্টমস বিভাগের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে অপরিশোধিত সয়াবিন এবং পাম তেল মিলিয়ে ১৫ লাখ ৯৬ হাজার মেট্রিক টন আমদানি হয়েছে যার বিপরীতে সরকার রাজস্ব আদায় করেছে প্রায় আড়াই হাজার কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরের একই সময়ে ১৫ লাখ ৫৩ হাজার মেট্রিক টন আমদানির বিপরীতে ভ্যাট আদায় হয়েছিলো ১,৫৬৬ কোটি টাকা। 

বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের হেড অফ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট্যান্ট দিদার মোঃ দবিরুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সরকার ভোজ্যতেল থেকে চলতি অর্থবছরের রাজস্বে প্রাক্কলন যখন করে, তখন প্রতি মেট্রিক টন অপরিশোধিত তেলের দাম ছিলো ৮০০ ডলার। বর্তমানে তা প্রায় ১৯০০ ডলার। ফলে মার্চে এসে কমানো ভ্যাটের কারণে অর্থবছরের বাকি সময়ের যে আদায় কমবে, তা সত্ত্বেও বছরের শুরুতে এ খাত থেকে প্রাক্কলন করা রাজস্বে নেতিবাচক প্রভাব পড়বে না। বরং বাড়তে পারে।

সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশ্বজিৎ সাহা বলেন, যখন ভ্যাট কমানো হয় (গত মার্চের মাঝামাঝি), ওই সময় প্রতি মেট্রিক টন সয়াবিন ও পাম অয়েলের আমদানিতে দাম ছিলো যথাক্রমে ১৮০০ ও ১৭০০ ডলার। এক মাস পর বর্তমানে ওই পণ্যের দাম দাঁড়িয়েছে ১৯৬০ ও ১৮০০ ডলার।

আন্তর্জাতিক বাজারে দাম আরো বাড়ার সম্ভাবনার কথা জানিয়ে তিনি ভবিষ্যতে এর কাঁচামালের (অপরিশোধিত সয়াবিন তেল) সংকটে দেশের বাজারে সংকট বাড়ার ইঙ্গিত দেন।

ভোজ্যতেলের আমদানি, উৎপাদন ও ট্রেডিং পর্যায়ে ১৫% করে ভ্যাট আরোপ ছিলো। আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে থাকায় বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে গত মার্চে এসে এনবিআর প্রথমে উৎপাদন ও ট্রেডিং পর্যায়ে ভ্যাট প্রত্যাহার করে। তবে ওই দুই স্টেজে ভ্যালু এডিশন তেমন হয় না, ফলে এই দুই স্টেজের ছাড়ে তেমন ভ্যাট কমবে না বলে ব্যাপক আলোচনার পর এনবিআর পরবর্তীতে আমদানি পর্যায়ে ভ্যাট ১৫% থেকে ১০% কমায়। 

দিদার মোঃ দবিরুল ইসলাম বলেন, প্রতি মেট্রিক টন তেলের দাম ১৮০০ টাকা হিসাব করলে প্রতি লিটারে ভ্যাট আসে প্রায় ২২.৫০ টাকা। এর মধ্যে ভ্যাট কমানোয় ১৫ টাকা বর্তমানে রিলিফ পাওয়া যাচ্ছে।

গত মার্চের মাঝামাঝি এসে সরকার ভোজ্যতেলের উপর দুই দফায় ভ্যাট কমিয়ে ভোক্তার চাপ কিছুটা সহনীয় করার চেষ্টা করলেও, বিশ্ববাজারে দাম বাড়তে থাকায় তা ভোক্তাকে খুব একটা স্বস্তি দেবে না বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। তারা বলছেন, বরং ভ্যাট কমানোয় শুরুতে রাজস্ব আদায় কিছুটা কমলেও তা আবারও বাড়তে থাকবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঈদের পর ভোজ্য তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সরকারের সঙ্গে বসতে যাচ্ছে। ওই আলোচনায় দাম বাড়ানোর বিষয়টি থাকবে। 
 

Related Topics

টপ নিউজ

ভোজ্যতেলের দাম / ভোজ্যতেলের বিশ্ববাজার / ভোজ্য তেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

Related News

  • তেল-চিনির মজুত পর্যাপ্ত, তবু আতঙ্কজনিত কেনাকাটায় খুচরা পর্যায়ে সংকট
  • বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছাড়া ভোজ্যতেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা: বাণিজ্য উপদেষ্টা
  • লিটারে সর্বোচ্চ ১৩ টাকা বাড়ল ভোজ্যতেলের দাম
  • ভোজ্যতেল আমদানির ওপর শুল্ক ছাড় আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সুপারিশ
  • ভোজ্য তেলের সংকট: একে অপরের ওপর দায় চাপানোর খেলায় আটকা সংকট

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

4
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net