Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
ইলিশের উৎপাদন আটকে যাবে ৭ লাখ টনে! 

অর্থনীতি

শওকত আলী
18 April, 2022, 01:25 pm
Last modified: 18 April, 2022, 01:56 pm

Related News

  • পহেলা বৈশাখের আগে ইলিশের দাম চড়া, স্বস্তি নেই সবজি-মুরগিতেও
  • ইনডোর ইলিশ চাষে সরকারের অনুমোদন নেই: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
  • দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল, যৌথ উদ্যোগে বিনিয়োগ ৪৩০ কোটি টাকা
  • ভারতে গেল মাত্র ১০৭ টন ইলিশ, রপ্তানির অনুমতি ছিল ১২০০ টন
  • ২০২৫ সালে ভারতে ১৪৫ টন ইলিশ রপ্তানি, ৭ বছরে সর্বনিম্ন; ১ বছরে দাম বেড়েছে ২৮-৫২%

ইলিশের উৎপাদন আটকে যাবে ৭ লাখ টনে! 

গবেষকদের ধারণা, প্রতিবছর যে হারে ইলিশ আহরণ বাড়ছে তাতে করে আরও প্রায় ৭-১০ বছর লাগবে ৭ লাখ টন ইলিশ আহরণে। 
শওকত আলী
18 April, 2022, 01:25 pm
Last modified: 18 April, 2022, 01:56 pm
ফাইল ছবি/টিবিএস

উৎপাদন বৃদ্ধিতে নেওয়া নানা পদক্ষেপের ফলে প্রতি বছরই বাড়ছে ইলিশের উৎপাদন। তবে যত পদক্ষেপই নেওয়া হোক না কেন, বাংলাদেশে ৭ লাখ টনের বেশি ইলিশের উৎপাদন করা যাবে না বলে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) সম্প্রতি ইলিশ নিয়ে গবেষণা করেছে। এই গবেষণায় দেখা গেছে, ইলিশের প্রজনন ক্ষেত্রগুলোতে মোট বায়োমাসের পরিমাণ ৪ লাখ টন, যা থেকে বছরে পরিপূর্ণ ইলিশ পাওয়া সম্ভব ৭ লাখ টন।

বায়োমাস হলো একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট এলাকায় বা একটি বাস্তুতন্ত্রে জীবন্ত প্রাণীর (লিভিং অর্গানিজমস) পরিমাণ।

বিএফআরআইয়ের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ টিবিএসকে বলেন, 'আমরা স্টাডি করে দেখেছি এখন যে বায়োমাসের পরিমাণ তাতে করে আমরা সর্বোচ্চ ৭ লাখ টন ইলিশ আহরণ করতে পারবো।'

তিনি বলেন, 'একটা মৌসুমে এর বেশি ইলিশ ধরতে গেলে বায়োমাস ক্ষতিগ্রস্ত হবে এবং পরবর্তী সময়ে ইলিশের উৎপাদন কমে যাবে।'

তবে দ্রুত জাটকা ধরা কমিয়ে আনা গেলে কয়েক বছরে বায়োমাসের এই স্টক আরও বাড়ানো সম্ভব হবে। স্টক বাড়ানো গেলে তখন ইলিশ আহরণও বাড়ানো সম্ভব।

বিএফআরআই দুই বছর পরে পুনরায় এই গবেষণাটি পরিচালনা করবে বলে জানা যায়।

গবেষকরা বলছেন, বায়োমাস ক্ষতিগ্রস্ত হয় এরকমভাবে ইলিশ আহরণ করা যাবে না। জোর করে বেশি ইলিশ আহরণ করতে গেলে উল্টো বায়োমাস ক্ষতিগ্রস্ত হবে এবং ইলিশের প্রডাকশন কমতে থাকবে।

তবে বাংলাদেশে এখনো প্রতি বছর গড়ে প্রায় সাড়ে ৫ লাখ টন ইলিশ আহরণ করা হয়। অর্থাৎ আরও প্রায় দেড় লাখ টন ইলিশ আহরণের সুযোগ রয়েছে। গবেষকদের ধারণা, প্রতিবছর যে হারে ইলিশ আহরণ বাড়ছে তাতে করে আরও প্রায় ৭-১০ বছর লাগবে ৭ লাখ টন ইলিশ আহরণে। 

গবেষকরা বলছেন, ইলিশের উৎপাদন বৃদ্ধিতে নানা ধরনের গবেষণা এবং পদক্ষেপ গ্রহণ করছে সরকার। যে কারণে ধারাবাহিকভাবেই বাড়ছে ইলিশ আহরণের পরিমাণ।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে ইলিশ আহরণ করা হয়েছে ৫.৬৫ লাখ টন। যা ছিল এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১৯-২০ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল ৫.৫০ লাখ টন, ২০১৮-১৯ এ ছিল ৫.৩৩ লাখ টন, ২০১৭-১৮ সালে ছিল ৫.১৭ টন, ২০১৬-১৭ সালে ছিল ৪.৯৬ লাখ টন।

অন্যদিকে প্রতি বছরই সরকারের বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণে জাটকা আটক হয়। সংশ্লিষ্টরা বলছে, যেটুকু আটক হয় তা খুবই সামান্য। এর কয়েকগুণ বেশি জাটকা ধরা হয়। সবশেষ ২০২০-২১ অর্থবছরে জাটকা ধরা পড়েছে ৪৮৪.৪২ মে. টন। যা ২০১৭-১৮ সালে ছিল ২৫০ মে. টন।

মৎস্য অধিদপ্তর ও গবেষকদের তথ্য বলছে, ৩০০ টাকা কেজি হিসেবে ইলিশের বর্তমান বাজার ১৬ হাজার কোটি টাকার বেশি। বাংলাদেশে মাছের যোগানের মধ্যে ১১ শতাংশ আসে ইলিশ থেকে। আকার অনুযায়ী প্রতি কেজি ইলিশ বিক্রি হয় ৩৫০ টাকা থেকে ১৩০০ টাকা পর্যন্ত। এছাড়া বৈশ্বিক ইলিশের যোগানের মোট ৮৬ শতাংশই আসে বাংলাদেশ থেকে।

ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সরকারের উদ্যোগ

মৎস্য অধিদপ্তর বলছে, বাংলাদেশের বিভিন্ন নদ-নদী ও উপকূলীয় এলাকায় সারা বছরই জাটকা পাওয়া যায়। জাটকা ধরার প্রধান মৌসুম জানুয়ারী থেকে এপ্রিল মাস পর্যন্ত, তবে কোন কোন বছর এটা মে মাস পর্যন্তও বিস্তৃত হয়।

ব্যাপক পরিমাণ জাটকা ধরার ফলে ইলিশ মাছের পুনঃসংযোগ প্রক্রিয়া ব্যাহত হয়। ফলে ইলিশের বাড়তি উৎপাদন পাওয়া যায় না।

সরকার প্রজনন মৌসুম উপলক্ষে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করেছে। এসব এলাকায় যাতে ইলিশ মাছ নিরাপদে ডিম ছাড়তে পারে। একটা ইলিশ মাছ ২৩-২৪ লাখ ডিম ছাড়ে।

এছাড়া সরকার জাটকা নিধনে প্রতি বছর বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে থাকে। যারা জাটকা আহরণ করে তাদেরকে শাস্তির আওতায় আনা হয়, অভিযান চালিয়ে বিভিন্ন সময় জাটকা ধরার জাল জব্দ করা হয়। এছাড়া প্রতিবছরের একটি নির্দিষ্ট সময়ে ইলিশের আহরণ নিষিদ্ধ করা হয়।

ইলিশ আহরণের মাধ্যমে যেসব মৎসজীবীরা তাদের সংসারের ব্যয় নির্বাহ করে তাদেরকে সরকার ইলিশ ধরা নিষিদ্ধের সময় খাদ্য সহায়তা দিয়ে থাকে।      

Related Topics

টপ নিউজ

ইলিশ / ইলিশ আহরণ / ইলিশের উৎপাদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • পহেলা বৈশাখের আগে ইলিশের দাম চড়া, স্বস্তি নেই সবজি-মুরগিতেও
  • ইনডোর ইলিশ চাষে সরকারের অনুমোদন নেই: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
  • দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল, যৌথ উদ্যোগে বিনিয়োগ ৪৩০ কোটি টাকা
  • ভারতে গেল মাত্র ১০৭ টন ইলিশ, রপ্তানির অনুমতি ছিল ১২০০ টন
  • ২০২৫ সালে ভারতে ১৪৫ টন ইলিশ রপ্তানি, ৭ বছরে সর্বনিম্ন; ১ বছরে দাম বেড়েছে ২৮-৫২%

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net