Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
যুদ্ধের কারণে পশুখাদ্যের দাম বাড়ায় অসহায় ডেইরি খামারিরা 

অর্থনীতি

আবু আজাদ
17 March, 2022, 05:15 pm
Last modified: 17 March, 2022, 05:21 pm

Related News

  • ঈদুল ফিতরের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো
  • চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • ফেনীতে সংস্কার কাজের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক লেন ঈদের পর চার দিন বন্ধ থাকবে
  • চট্টগ্রামের ডিসিকে আদালত অবমাননার নোটিশ
  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

যুদ্ধের কারণে পশুখাদ্যের দাম বাড়ায় অসহায় ডেইরি খামারিরা 

চট্টগ্রাম ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন জানাচ্ছে, এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে- অনেক খামারি তাদের খামার বন্ধ করতে বাধ্য হবে
আবু আজাদ
17 March, 2022, 05:15 pm
Last modified: 17 March, 2022, 05:21 pm

চট্টগ্রামের ডেইরি ফার্ম মালিক জসিম উদ্দিন দৈনিক ১০০ লিটারের বেশি দুধ বিক্রি করেন। আগে মোটামুটি লাভ করতেন, কিন্তু গত ১৫ দিনে পশুখাদ্যের দাম তীব্রভাবে বেড়ে যাওয়ায়, বিপুল লোকসানের শিকার হচ্ছেন তিনি । 

গেল মঙ্গলবার (১৫ মার্চ) তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "উৎপাদন খরচের চেয়েও দুধের বিক্রয়মূল্য কম হওয়ায়, এখন আমার খামার বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।"

পশুখাদ্য (ফিড) ব্যবসায়ীরা বলছেন, গত মাসে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই গবাদিপশুর খাদ্য প্রস্তুতে দরকারি কাঁচামালের চালান আসা বন্ধ রয়েছে। 

পশুখাদ্য প্রস্তুতের মূল দুটি উপাদান- ভূট্টা ও সয়াবিন মিল প্রধানত রাশিয়া ও ইউক্রেন থেকেই আমদানি করা হয়। তাদের মধ্যে যুদ্ধের কারণে- আন্তর্জাতিক বাজারেও কাঁচামাল দুটির দাম চড়েছে, একইসাথে বেড়েছে জাহাজে মালবহনের ভাড়া। এসব কিছুর প্রভাবে স্থানীয় বাজারেও দাম বেড়েছে। 

খামারিরা অবশ্য এসব সাফাইকে 'অযৌক্তিক' দাবি করে ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন।   

চট্টগ্রাম ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ওমর বাবু টিবিএসকে বলেন, "পশুখাদ্যের দাম বেড়ে যাওয়ায় চরম বেকায়দায় পড়েছেন খামারিরা। এভাবে চলতে থাকলে, লোকসানের শিকার অনেক খামারিকে তাদের খামার বন্ধ করে দিতে হবে।"   

চট্টগ্রাম নগরের ইউনি এগ্রো ফার্মের স্বত্বাধিকারী ও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর সহ-সভাপতি রকিবুল আলম চৌধুরী গত ২ বছর ধরে গরুর খামার পরিচালনা করছেন। 

তিনি বলেন, "মাত্র ১৫ দিনের ব্যবধানে ৫০ কেজি ওজনের বস্তা প্রতি গোখাদ্যের দাম বেড়েছে ১৫০-২০০ টাকা। মহামারির প্রাদুর্ভাব চলাকালে এক বছরের বেশি সময় ধরে লোকসানের মধ্যে ছিল এই খামার। কোরবানির পর থেকে ভালো ব্যবসা করছিলাম। কিন্তু পশুখাদ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে নতুন করে সংকট তৈরি হয়েছে।"

চাক্তাইয়ের পশুখাদ্যের পাইকারি বিক্রেতা হারুনুর রশিদ বলেন, "মিল পর্যায় থেকে উৎপাদন খরচ বৃদ্ধির অযুহাতে- দাম বাড়ানোর ফলে পাইকারি পর্যায়েও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।" 

এগ্রোটেক পোলট্রি অ্যান্ড অ্যানিমেল ফুডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. শাহজালাল বলেন, "এক বছর আগেও প্রতি টন পণ্যের শিপিং চার্জ (জাহাজ ভাড়া) ছিল মাত্র ৫০০ ডলার। বর্তমানে তা তিনগুণ বেড়েছে। এতে আমদানি মূল্যের চেয়ে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দেশের পশুখাদ্য বাজারে প্রভাব পড়েছে।"

দেশের বৃহত্তম পাইকারি বাজার চাক্তাই- খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, গেল কয়েক সপ্তাহের ব্যবধানে  বস্তাপ্রতি ১,৪০০ টাকার ভুসি এখন ৫০ কেজির প্রতিবস্তা ১,৫৬০ টাকায় বিক্রি হচ্ছে।  

এছাড়া ডালের ভুসির দাম ১৪০ টাকা বেড়ে ১ হাজার ৪৪০ টাকা, ছোলার ভুসি ২০০ টাকা বেড়ে ১ হাজার ৬০০ টাকা, ভুট্টাগুড়া ১৩৫ টাকা বেড়ে  ১ হাজার ৬৭৫,  খৈল ১৫০ টাকা বেড়ে ২, ৪৮০,  গম গুড়া ৫০ টাকা বেড়ে ১,৫৫০, লবণ ২০০ টাকা বেড়ে ১,০০০, গুড় ২৫০ টাকা বেড়ে ১,০৫০, সয়াবিন ৫০০ টাকা বেড়ে ২,৮০০, ডিসিপি ফিড ৫০ টাকা বেড়ে ৬৫০ এবং ডিবি প্লাস ফিড ২৫০ টাকা বেড়ে ৩,২৫০ টাকায় পৌঁছেছে ৫০ কেজির প্রতিবস্তার দামে। 

Related Topics

টপ নিউজ

ডেইরি খামার / চট্টগ্রাম / ইউক্রেন যুদ্ধ / পশুখাদ্য / মূল্যবৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • ঈদুল ফিতরের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো
  • চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • ফেনীতে সংস্কার কাজের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক লেন ঈদের পর চার দিন বন্ধ থাকবে
  • চট্টগ্রামের ডিসিকে আদালত অবমাননার নোটিশ
  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net