Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
মোবাইল ব্যাংকিংয়ে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখার আহ্বান গভর্নরের

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
13 March, 2022, 11:15 am
Last modified: 13 March, 2022, 03:13 pm

Related News

  • ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • ‘মসৃণ’ প্রক্রিয়ায় নগদের ব্যবস্থাপনা হস্তান্তরের আশ্বাস গভর্নরের
  • আন্তর্জাতিক বিনিয়োগকারীদের হয়ে নগদে বিনিয়োগের প্রস্তাব পাঠিয়েছি: ব্যারিস্টার আরমান

মোবাইল ব্যাংকিংয়ে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখার আহ্বান গভর্নরের

বর্তমানে ৩০ টিরও বেশি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে। যার মাধ্যমে গতবছর ৩.৮ মিলিয়ন লেনদেন হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির। 
টিবিএস রিপোর্ট
13 March, 2022, 11:15 am
Last modified: 13 March, 2022, 03:13 pm
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. ফজলে কবির। ইলাস্ট্রেশন: টিবিএস

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) খাতে অপারেটরদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। প্রতিযোগিতায় সবাই যেন ন্যায্য ও সমান সুযোগ পায় সে উদ্দেশ্যে এ আহ্বান জানান তিনি।

বর্তমানে ৩০ টিরও বেশি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে। যার মাধ্যমে গত বছর ৩.৮ মিলিয়ন লেনদেন হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির। 

তিনি বলেন, "প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে বিভিন্ন বিষয়ে সুযোগ সুবিধা দিয়ে থাকেন। কোনো একটি প্রতিষ্ঠানের সুযোগ সুবিধাগুলো যেন অপর একটি প্রতিষ্ঠানের কাছে কষ্টদায়ক না হয়।" তাই মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সুষ্ঠু প্রতিযোগিতা বজায় রাখার অহ্বান জানান তিনি।

শনিবার রাজধানীর একটি হোটেলে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) ১০ বছর পূর্তি উদযাপনের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় অপারেটরদের ক্যাশ-আউট এবং অন্যান্য চার্জ সব সময় সাশ্রয়ী পর্যায়ে রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, "বর্তমানে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জনসাধারণের মাঝে আর্থিক লেনদেন অনেকটাই সহজ হয়েছে। টাকা পাওয়ার ক্ষেত্রে বা পাঠানোর ক্ষেত্রে যে টাকা চার্জ হিসেবে প্রতিষ্ঠানগুলো নিচ্ছে, সেটি সমস্যা করছে না। কিন্তু এটি যেন ভবিষ্যতে এরকমই থাকে। কেটে নেওয়া চার্জ যেন জনসাধারণের মাঝে কোনো সমস্যা তৈরি না করে।"
গভর্নর আরও বলেন, "গত ১০ বছরে মোবাইল ব্যাংকিং এত ভালো অবস্থানে পৌঁছেছে যে, এটি অন্যান্য ব্যাংকিং সেবা যেমন- এজেন্ট ব্যাংকিং, উপশাখা ব্যাংকিং এরকম আরও অন্যান্য ব্যাংকিংয়ের চেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে।"

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী দিপু মনি বলেন, "মন্ত্রী নয় সাধারণ মানুষ হিসেবে বলতে চাই মোবাইল ব্যাংকিং আমাদের জীবনযাত্রায় অনেক বড় একটি অবদান রেখেছে। প্রতিদিন টাকার লেনদেনের হিসেব থাকলেও মানুষের মুখের হাসির হিসেব অগণিত। কারণ এর মাধ্যমে প্রতিদিন অসংখ্য মানুষের মুখে তাদের প্রয়োজন মেটার হাসি ফুটছে।"

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তিনি বলেন, সফলতার সাথে ১০ বছর পার করেছে মোবাইল ব্যাংকিং। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে মোবাইল ব্যাংকিং গুরুত্বপূর্ণ  অবদান রাখছে। আশা করছি মোবাইল ব্যাংকিং ভবিষ্যতে আরও ভালো করবে এবং ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
 
Related Topics

টপ নিউজ

মোবাইল ব্যাংকিং / এমএফএস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • ‘মসৃণ’ প্রক্রিয়ায় নগদের ব্যবস্থাপনা হস্তান্তরের আশ্বাস গভর্নরের
  • আন্তর্জাতিক বিনিয়োগকারীদের হয়ে নগদে বিনিয়োগের প্রস্তাব পাঠিয়েছি: ব্যারিস্টার আরমান

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net