Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
যৌথ উদ্যোগে বৈদ্যুতিক গাড়ি নির্মাণ ও বিক্রি করবে সনি-হোন্ডা

অর্থনীতি

টিবিএস ডেস্ক
04 March, 2022, 07:35 pm
Last modified: 04 March, 2022, 07:44 pm

Related News

  • সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা
  • ই-বাসে বড় উদ্যোগ: চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ বাস কিনছে সরকার
  • গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • বাজেট প্রণোদনায় চাঙ্গা বৈদ্যুতিক গাড়ি খাতে বিনিয়োগের সম্ভাবনা
  • বৈদ্যুতিক গাড়ি পরিবহন ব্যয় ৭৫% কমায়, তবে রয়েছে কাঠামোগত বাধা: ডিসিসিআই

যৌথ উদ্যোগে বৈদ্যুতিক গাড়ি নির্মাণ ও বিক্রি করবে সনি-হোন্ডা

এক বিবৃতিতে সনি ও হোন্ডা জানায়, চলতি বছরেই তারা একটি যৌথ উদ্যোগ শুরু করতে যাচ্ছে এবং ২০২৫ সালের মধ্যে গাড়ির প্রথম মডেল বাজারে আনার লক্ষ্য তাদের।
টিবিএস ডেস্ক
04 March, 2022, 07:35 pm
Last modified: 04 March, 2022, 07:44 pm
টোকিওর সদর দপ্তরে প্রদর্শিত রয়েছে সনির ভিশন-এস প্রোটোটাইপ গাড়ি। ছবি: রয়টার্স

যৌথ উদ্যোগে ব্যাটারিচালিত বৈদ্যুতিক গাড়ি নির্মাণ ও বিক্রির সিদ্ধান্ত নিয়েছে জাপানের সনি কর্পোরেশন (৬৭৫৮.টি) এবং হোন্ডা মোটর কো. লিমিটেড (৭২৬৭.টি)। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স সূত্রে এ খবর পাওয়া যায়। প্রতিষ্ঠান দুটি এও জানিয়েছে, অন্যান্য কোম্পানিও চাইলে তাদের সাথে এ উদ্যোগে যোগ দিতে পারে।

এক বিবৃতিতে সনি ও হোন্ডা জানায়, চলতি বছরেই তারা একটি যৌথ উদ্যোগ শুরু করতে যাচ্ছে এবং ২০২৫ সালের মধ্যে গাড়ির প্রথম মডেল বাজারে আনার লক্ষ্য তাদের। ব্যাটারিচালিত বৈদ্যুতিক গাড়ির প্রথম মডেলটি উৎপাদন করবে হোন্ডা, অন্যদিকে সনির কাজ হবে ক্রেতাদের চাহিদানুযায়ী সেবা দেওয়ার জন্য মোবিলিটি সার্ভিস প্ল্যাটফর্ম গড়ে তোলা।

সনির সিইও কেনিচিরো ইয়োশিদা বলেন, "এই যৌথ উদ্যোগে আমরা মোবিলিটি বিকাশ ও গাড়ির বডি তৈরি ক্ষেত্রে হোন্ডার দীর্ঘদিনের অভিজ্ঞতার সাথে আমাদের প্রযুক্তি ও অভিজ্ঞতার সমন্বয় ঘটাতে চাইছি। এর মাধ্যমে আমরা মোবিলিটি বিবর্তনের ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা রাখতে চাই।"

তবে এই যৌথ উদ্যোগের পেছনে অর্থ-সংক্রান্ত কোনো বিস্তারিত তথ্য দেয়নি প্রতিষ্ঠান দুটি।

শুক্রবার টোকিওতে এক সংবাদ সম্মেলনে হোন্ডার সিইও তোশিহিরো মিবে জানান, তিনি এখনই এই উদ্যোগটি জনসম্মুখে আনতে চান না। তবে প্রতিষ্ঠানের সমৃদ্ধির লক্ষ্যে সেই সম্ভাবনা উড়িয়ে দিতেও রাজি নন তিনি।   

দুটি প্রতিষ্ঠানের মধ্যে এই অংশীদারিত্ব খুব বিশেষ কিছু হতে চলেছে কিনা- এমন প্রশ্নের জবাবে মিবে বলেন, তারা অন্যান্য কোম্পানির জন্যও দরজা খোলা রেখেছে এবং আপাতত বৈদ্যুতিক গাড়ির মডেলের বিকাশ ঘটানোই তাদের লক্ষ্য। 

মিবে বলেন, "ভবিষ্যতে আমরা আরও উদার মনমানসিকতা নিয়ে আমাদের ব্যবসার প্রসার ঘটাবো।" তিনি আরও যোগ করেন, যৌথ উদ্যোগের পাশাপাশি হোন্ডা তাদের নিজস্ব বৈদ্যুতিক গাড়ি নির্মাণ কৌশল অব্যহত রাখবে।

অদূর ভবিষ্যতে অটোমোবাইল খাতের শীর্ষ নেতৃত্ব হয়ে ওঠার লক্ষ্য হিসেবে এই ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। গতানুগতিক যানবাহনের বাইরে গিয়ে, কার্বনমুক্ত গাড়ি তৈরির জন্য চাপের মুখে আছে হোন্ডার মতো প্রতিষ্ঠানগুলো।

কার্বন নিঃসরণ কমাতে এই মুহূর্তে বৈদ্যুতিক গাড়ি নির্মাণের দিকে ঝুঁকেছে বিশ্বের বহু অটোমোবাইল কোম্পানি। ফলে টেক কোম্পানিগুলোর জন্যও অটোমোবাইলের বাজারে প্রবেশের সুযোগ তৈরি হয়েছে। কারণ অভ্যন্তরীণ হিট ইঞ্জিন আছে এমন গাড়ির চাইতে এসব বৈদ্যুতিক গাড়ি নির্মাণ সহজ।

তবে একই সাথে গাড়িগুলো নির্মাণের ক্ষেত্রে সুরক্ষা আইন মানতে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে টেক কোম্পানিগুলো। গাড়ি চালানোর সময় সংকটপূর্ণ পরিস্থিতিতে গাড়িগুলো টিকে থাকতে পারবে কিনা সেটিও বিবেচনার বিষয়। গেল জানুয়ারিতে 'সনি মোবিলিটি' নামক একটি নতুন কোম্পানি তৈরির পরিকল্পনা আছে বলে ঘোষণা দেন ইয়োশিদা। সে সময় তিনি জানান, বাণিজ্যিকভাবে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের সুযোগ খুঁজছে সনি।

একসময় কনজ্যুমার ইলেক্ট্রনিকসের ক্ষেত্রে শীর্ষে থাকা সনিকে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেক্ট্রনিকসের মতো এশিয়ান প্রতিদ্বন্দ্বীরা পেছনে ফেললেও, চালকবিহীন গাড়ি নির্মাণের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ, যেমন-সেন্সর তৈরির ক্ষেত্রে আধিপত্য বজায় রেখেছে সনি।

তবে দিন দিন বৈদ্যুতিক গাড়ির বাজারে প্রতিযোগিতাও ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। যৌথ উদ্যোগটির মাধ্যমে সমসাময়িক প্রতিযোগীদের টেক্কা দিতে পারবেন কিনা, এমন প্রশ্নের উত্তরে মিবে জানান, তিনি এমন একটি 'কেমিক্যাল রিএকশন' তৈরি করতে চান যা গ্রাহকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে যাবে।

সূত্র: রয়টার্স 

Related Topics

টপ নিউজ

সনি-হোন্ডা / অংশীদারিত্ব / বৈদ্যুতিক গাড়ি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা
  • ই-বাসে বড় উদ্যোগ: চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ বাস কিনছে সরকার
  • গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • বাজেট প্রণোদনায় চাঙ্গা বৈদ্যুতিক গাড়ি খাতে বিনিয়োগের সম্ভাবনা
  • বৈদ্যুতিক গাড়ি পরিবহন ব্যয় ৭৫% কমায়, তবে রয়েছে কাঠামোগত বাধা: ডিসিসিআই

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net