Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
ব্যবসার অদক্ষতা ঢাকতে ৩৭৭ কোটি টাকার লোকসান গোপন করেছে জনতা ব্যাংক

অর্থনীতি

জেবুন নেসা আলো & শাখাওয়াত প্রিন্স
21 February, 2022, 12:00 am
Last modified: 21 February, 2022, 05:17 pm

Related News

  • নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা তুলতে সমস্যা হবে না: গভর্নর
  • নির্দিষ্ট মামলা না থাকলে আবুল বারকাতকে দ্রুত মুক্তির নির্দেশ হাইকোর্টের
  • সিএসআর ফান্ড থেকে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা নৈতিকভাবে ঠিক ছিল মনে করি: আহসান এইচ মনসুর
  • ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে আশরাফুল আলমকে নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

ব্যবসার অদক্ষতা ঢাকতে ৩৭৭ কোটি টাকার লোকসান গোপন করেছে জনতা ব্যাংক

এই আর্থিক কারচুপি চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক এবং সেকারণে ব্যালেন্স শিটে অ্যাকাউন্টিং এন্ট্রি প্রবিধান লঙ্ঘনের জন্য সম্প্রতি জনতা ব্যাংককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
জেবুন নেসা আলো & শাখাওয়াত প্রিন্স
21 February, 2022, 12:00 am
Last modified: 21 February, 2022, 05:17 pm

দেশের রাষ্ট্রায়ত্ত ঋণপ্রদানকারী সংস্থার মধ্যে সবচেয়ে বাজে পারফরমার- জনতা ব্যাংক ব্যবসায় অদক্ষতা ঢাকতে বিনিয়োগে ৩৭৭ কোটি টাকা লোকসান গোপন করে আর্থিক বিবৃতিতে একে পরিচালন ব্যয় হিসাবে দেখিয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, দুর্বল ট্রেজারি ব্যবস্থাপনার কারণে গত বছরের প্রথম নয় মাসে ট্রেজারি বিল এবং বন্ডে বিনিয়োগ পুনর্মূল্যায়নের ফলে ব্যাংকটি ক্ষতির মুখে পড়ে, কিন্তু পরবর্তীতে নিয়মভঙ্গ করে একে পরিচালন ব্যয় হিসাবে উপস্থাপন করেছে।

ব্যাংকগুলোকে প্রতি সপ্তাহে বাজারমূল্যের ভিত্তিতে ট্রেজারি বিল এবং বন্ডে তাদের বিনিয়োগ পুনর্মূল্যায়ন করতে হয়।

ব্যাংকিং বিধিমালা অনুযায়ী, ব্যাংকগুলো এই পুনর্মূল্যায়নের ক্ষতি পরিচালন ব্যয় হিসাবে অন্তর্ভুক্ত করতে পারে না। বরং এ ধরনের বিনিয়োগ-জনিত লাভ বা ক্ষতি রুপে তাদের আয় হিসাবে দেখাতে হবে।

এই আর্থিক কারচুপি চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক এবং সেকারণে ব্যালেন্স শিটে অ্যাকাউন্টিং এন্ট্রি প্রবিধান লঙ্ঘনের জন্য সম্প্রতি জনতা ব্যাংককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

কারণ দর্শানোর নোটিশের জবাবে জনতা ব্যাংকও স্বীকার করেছে যে, পরিচালন ব্যয় হিসাবে দেখানো ক্ষতির অঙ্কটি আসলে পরিচালন ব্যয় নয়।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জনতা ব্যাংক ইতোমধ্যে দুইবার কারণ দর্শানোর নোটিশের জবাব দিলেও তাদের বক্তব্য স্পষ্ট করতে পারেনি। দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা এজন্য জনতা ব্যাংককে অনিয়মের দায়ে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা করতে পারবে। 

ব্যালেন্স শিটে আরও কারসাজি থাকতে পারে, এই সন্দেহে কেন্দ্রীয় ব্যাংক এখন জনতা ব্যাংকের লাভ-লোকসানের হিসাব নিয়ে তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে জানতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের পক্ষ থেকে রোববার (২০ ফেব্রুয়ারি) জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম আজাদের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি কোনো জবাব দেননি।

আর্থিক হিসাবের কারসাজির মাধ্যমে ব্যাংকটি ২০২১ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ২১৫ কোটি টাকা অস্থায়ী নিট মুনাফা হিসাবে দেখিয়েছে বলে জানাচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য। 

গত বছরের নয় মাসে ব্যাংকটির পরিচালনা ব্যয় বেড়েছে ১৪ শতাংশ। অথচ বাংলাদেশ ব্যাংকের একটি সমঝোতা স্মারক চুক্তি অনুসারে, পুরো বছরের জন্য পরিচালন ব্যয়ের নির্ধারিত সীমা ছিল ৬ শতাংশ। পরিচালন ব্যয়ের হিসাবে ক্ষতির অঙ্ক যোগ হওয়াতেই সেটি বৃদ্ধি পেয়েছে।

পরিচালন ব্যয়ে সমঝোতা চুক্তি নির্দেশিত সীমা লঙ্ঘনের জন্যও ব্যাংকটিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে জনতা ব্যাংকের ব্যাখ্যা কেন্দ্রীয় ব্যাংককে সন্তুষ্ট করতে পারেনি। 

তার উপর আবার, চলতি বছরের জানুয়ারিতেই ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংককে পরিচালন ব্যয়ের সর্বোচ্চ সীমা সংশোধিত করে ৯ শতাংশ করার অনুরোধ জানায়। কিন্তু, নিয়ন্ত্রক কর্তৃপক্ষটি ওই আবেদন নাকচ করে দেয়। 

সরকারি সিকিউরিটিজে বিনিয়োগে লোকসানের পাশাপাশি ব্যাংকটি গত বছর সুদের উপার্জনেও লোকসান দিয়েছে। কারণ তারা উচ্চ সুদে অধিক আমানত সংগ্রহ করলেও- তার বিপরীতে ঋণ থেকে কম আয় করেছে। এটিও তাদের ব্যবসা পরিচালনার অদক্ষতার সাক্ষ্য দেয়।

২১ হাজার ৩০০ কোটি টাকার অতিরিক্ত তারল্য থাকার পরও ২০২১ সালের প্রথম নয় মাসে জনতা ব্যাংকের আমানত বৃদ্ধি পেয়েছে ২২ শতাংশ। অথচ একই সময়ে ব্যাংকিং খাতে গড় আমানত প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ৪১ শতাংশ।

অন্যদিকে, ব্যাংকটির প্রদত্ত ঋণ প্রবৃদ্ধি ছিল ১৯.২৯ শতাংশ, যা এই সময়ে ব্যাংকিং শিল্পের গড় ৯.৫১ শতাংশ ঋণ প্রবৃদ্ধির দ্বিগুণেরও বেশি। 

উচ্চ ঋণ প্রবৃদ্ধি সত্ত্বেও ঋণ থেকে ব্যাংকের আয় কম হয়েছে, কারণ ৮৪ শতাংশ ঋণই ফোর্সড লোনে পরিণত হয়।  

ফলাফল;  ব্যাংকটি আমানতকারীদের বেশি দিলেও ঋণগ্রহীতাদের থেকে কম আয় করে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, এর জেরে গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সুদের আয়ে ক্ষতি হয়েছে ২০৪ কোটি টাকা।

জনতা ব্যাংকের আর্থিক অবস্থা ২০১৯ সাল থেকেই ক্রমাগত খারাপের দিকে গেলেও ব্যাংকটি নিয়ন্ত্রকদের সহনশীলতার সুযোগে ব্যালেন্স শিটে আর্থিক সূচকগুলোকে 'পজিটিভ' দেখিয়েছে।

সাময়িক সহনশীলতার সুযোগ পেয়েও গত বছরের প্রথম নয় মাসে ব্যাংকটির মূলধন ঘাটতি দাঁড়ায় ১,৪১৬ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নিয়ন্ত্রক সহনশীলতা বিবেচনায় না নিলে প্রকৃত ঘাটতি হবে ১০,৬৫৫ কোটি টাকা।

ব্যাংকটি ২০১৯ সালে ১২,২৯৭ কোটি টাকা লোকসান দেয়। কিন্তু নিরীক্ষিত আর্থিক বিবৃতিতে ২৪ কোটি টাকার মুনাফা দেখায়।

এই বিপুল লোকসান সত্ত্বেও ব্যাংকের পরিচালনা বোর্ড ১১২ কোটি টাকার প্রণোদনা বোনাস অনুমোদন করেছে, যা তাদের কর্মচারীদের তিন মাসের মূল বেতনের সমান।

২০২০ সালে ক্ষতির পরিমাণ বাড়লেও ব্যাংকটি কর্মীদের পুরস্কৃত করার ব্যয় বন্ধ করেনি।

২০২০ সালে প্রভিশন ডিফারেলের সুবিধা পেয়েও জনতা ৫,০৫৪ কোটি টাকা লোকসান দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রভিশন ডিফারেল নেওয়ার অনুমতি না পেলে ব্যাংকটির লোকসান হতো ১২,৫৬৭ কোটি টাকা।

 

Related Topics

টপ নিউজ

জনতা ব্যাংক / বাংলাদেশ ব্যাংক / কারচুপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা তুলতে সমস্যা হবে না: গভর্নর
  • নির্দিষ্ট মামলা না থাকলে আবুল বারকাতকে দ্রুত মুক্তির নির্দেশ হাইকোর্টের
  • সিএসআর ফান্ড থেকে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা নৈতিকভাবে ঠিক ছিল মনে করি: আহসান এইচ মনসুর
  • ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে আশরাফুল আলমকে নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net