Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
পানির দাম ২০% বাড়ানোর প্রস্তাব ওয়াসার

অর্থনীতি

টিবিএস রিপোর্ট 
09 February, 2022, 02:00 pm
Last modified: 09 February, 2022, 04:11 pm

Related News

  • বাস্তবায়ন শঙ্কার মাঝেই ১ লাখ স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা চট্টগ্রাম ওয়াসার
  • শিল্পে ভূগর্ভস্থ পানি ব্যবহারে মূল্য পরিশোধ করতে হবে: উপদেষ্টা রিজওয়ানা
  • ওয়াসার এমডির দায়িত্বও পেলেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান 
  • পানিতে পোকা, ভোগান্তিতে ঢাকার বাসিন্দারা, দায় নিতে নারাজ ওয়াসা
  • লবণাক্ততা কমায় চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদন বেড়েছে, অনুমোদনের অপেক্ষায় উন্নয়ন প্রকল্প

পানির দাম ২০% বাড়ানোর প্রস্তাব ওয়াসার

২০২১ সাল পর্যন্ত মোট ১৩ বছরে আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের জন্য পানির শুল্ক বাড়ানো হয় ১৮১ শতাংশ। ২০০৯ সালে প্রতি ইউনিট ৫.৭৫ টাকা থেকে ২০২১ সালে এসে তা ১৫.১৮ টাকা হয়। 
টিবিএস রিপোর্ট 
09 February, 2022, 02:00 pm
Last modified: 09 February, 2022, 04:11 pm

আইনানুযায়ী ওয়াসা এক বছরে মোট ৫ শতাংশের বেশি হারে পানির দাম বাড়াতে পারে না। কিন্তু ঢাকা শহরের কলের পানি নিয়ে নানা অভিযোগ থাকার পরও আজ প্রতি হাজার লিটার পানিতে ২০ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব রেখেছে ওয়াসা। 

বুধবার (৯ ফেব্রুয়ারি) এক বৈঠকের পর দাম বাড়ানোর প্রস্তাবের বিষয়টি সাংবাদিকদের জানান ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।  

তাকসিম এ খান বলেন, "সরকারি ভর্তুকি কমাতে পানির দাম ন্যূনতম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব রেখেছি আমরা। বর্তমানে আমাদের উৎপাদন খরচ ২৫টাকা, আমরা বিক্রি করি ১৫.১৮ টাকায়। ভর্তুকির ওপর নির্ভর করে কোনো প্রতিষ্ঠানই চলতে পারে না,"

"বর্তমানে আবাসিক ব্যবহারের জন্য প্রতি হাজার লিটার পানির দাম ১৫.১৮ টাকা; ওয়াসার প্রস্তাবনা অনুযায়ী, ২০ শতাংশ দাম বাড়লে তা হবে ১৮.২৫ টাকা। বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে প্রতি হাজার লিটার পানির দাম ৪২ টাকা; ওয়াসার প্রস্তাবনা অনুযায়ী, ২০ শতাংশ দাম বাড়লে তা হবে ৫০.৪ টাকা," বলেন তিনি

কোভিড মহামারির শুরুর দিকে, ২০২১ সালের ২৪ মে, যে সময়ে লকডাউনের প্রভাব পড়েছিল মানুষের আয়ের ওপর, সে সময় শহরের বিভিন্ন স্থানে পানি সংকট নিয়ে কোনো ব্যবস্থা না নিয়েই পানির দাম ৫ শতাংশ বাড়ায় ওয়াসা।  

২০২১ সালের ১ জুলাই থেকে এ দাম কার্যকর হয়।

২০২১ সাল পর্যন্ত মোট ১৩ বছরে আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের জন্য পানির শুল্ক বাড়ানো হয় ১৮১ শতাংশ। ২০০৯ সালে প্রতি ইউনিট ৫.৭৫ টাকা থেকে ২০২১ সালে এসে তা ১৫.১৮ টাকা হয়। 

এর আগে, ২০২০ সালের ফেব্রুয়ারিতে আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের জন্য পানির দাম বাড়ায় ঢাকা ওয়াসা। সে সময় আবাসিক ব্যবহারের জন্য পানির দাম ইউনিটপ্রতি (১০০০ লিটারে) ১৪.৪৬ টাকা নির্ধারণ করা হয়। 

২০২০ সালের ১ এপ্রিল থেকে এ দাম কার্যকর হয়। 

ওয়াসা কর্তৃপক্ষ আইন ১৯৯৬ এর ২২ ধারা অনুযায়ী, সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে বছরপ্রতি পানির শুল্ক ৫ শতাংশ বাড়াতে পারে ঢাকা ওয়াসা। 

সম্প্রতি রাজশাহী ওয়াসাও পানির দাম বাড়িয়েছে। আবাসিক ব্যবহারকারীদের জন্য ইউনিটপ্রতি দাম বেড়ে ২.২৭ টাকা থেকে ৬.৮১ টাকা হয়েছে, বাণিজ্যিক ব্যবহারকারীদের জন্য ৪.৫৪ টাকা থেকে দাম বেড়ে হয়েছে ১৩.৬৬ টাকা।

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

ওয়াসা / পানির দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
    উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

Related News

  • বাস্তবায়ন শঙ্কার মাঝেই ১ লাখ স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা চট্টগ্রাম ওয়াসার
  • শিল্পে ভূগর্ভস্থ পানি ব্যবহারে মূল্য পরিশোধ করতে হবে: উপদেষ্টা রিজওয়ানা
  • ওয়াসার এমডির দায়িত্বও পেলেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান 
  • পানিতে পোকা, ভোগান্তিতে ঢাকার বাসিন্দারা, দায় নিতে নারাজ ওয়াসা
  • লবণাক্ততা কমায় চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদন বেড়েছে, অনুমোদনের অপেক্ষায় উন্নয়ন প্রকল্প

Most Read

1
আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

3
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

4
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

5
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net