বিদেশি বিনিয়োগকারীদের সহায়তা প্রদানে বাংলাদেশ ব্যাংকের নতুন পোর্টাল চালু
তথ্য সেবা প্রদানের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের সহায়তা করতে নতুন একটি ওয়েব পোর্টাল চালু করেছে বাংলাদেশ ব্যাংক।
'ফরেন ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিং' নামের এই পোর্টাল বাংলাদেশে বিভিন্ন খাতের বিনিয়োগের সম্ভাবনা, অর্থায়নের সুযোগ ও ব্যবসায়িক উদ্যোগগুলো সম্পর্কে অবাধ তথ্য প্রদান করবে। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে এসব কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ সংক্রান্ত সব আইন ও বিধিমালা, বিনিয়োগ সম্ভাবনাগুলোর বিষয়ে প্রায়ই জিজ্ঞাস্য প্রশ্নগুলোর উত্তর এবং বিনিয়োগ-সংক্রান্ত বিষয়ে যোগাযোগের একটি কন্টাক্ট আছে।
সব ব্যাংককে এই পোর্টালের সুবিধা নিতে এবং তাদের বিনিয়োগকারী ও গ্রাহকদের এর সম্পর্কে জানাতে বলা হয়েছে।
পোর্টালে প্রবেশ করা যাবে এই লিংকে: https://www.bb.org.bd/feidportal/index.html
