Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
এডিপি বাস্তবায়নের ৬ মাস: গত অর্থবছরের চেয়ে ব্যয় কমেছে ১১,৭৩৭ কোটি টাকা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
14 January, 2025, 05:55 pm
Last modified: 14 January, 2025, 06:18 pm

Related News

  • ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি: ২০২৪-২৫ অর্থবছরে টিসিবির ঘাটতি ১৪১২ কোটি টাকা
  • ৯ বছরে এডিপি ব্যয় সর্বনিম্ন, সাত মাসে মাত্র ২১%
  • এডিপি বাস্তবায়নে স্থবিরতা: ছয় মাসের ব্যয় ৮ বছরের মধ্যে সর্বনিম্ন
  • প্রথম প্রান্তিকে এডিপি বাস্তবায়ন হার ৫ শতাংশ বেড়েছে, তবে ব্যয় কমেছে ১,০৫৭ কোটি টাকা
  • ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ৩.৩৫ শতাংশ

এডিপি বাস্তবায়নের ৬ মাস: গত অর্থবছরের চেয়ে ব্যয় কমেছে ১১,৭৩৭ কোটি টাকা

গত অর্থবছরের একই সময়ে এডিপি বাস্তবায়ন হার ছিল ২২ দশমিক ৪৮ শতাংশ। ওই সময়ে ব্যয় হয়েছিল ৬১ হাজার ৭৩৯ কোটি টাকা।
টিবিএস রিপোর্ট
14 January, 2025, 05:55 pm
Last modified: 14 January, 2025, 06:18 pm
তথ্যসূত্র: আইএমইডি

চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর সময় ) বাষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ১৭ দশমিক ৯৭ শতাংশ, যা এ যাবৎকালের মধ্যে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন। এই সময় মন্ত্রণালয় ও বিভাগগুলো মোট ব্যয় করেছে ৫০ হাজার ২ কোটি টাকা।

গত অর্থবছরের একই সময়ে এডিপি বাস্তবায়ন হার ছিল ২২ দশমিক ৪৮ শতাংশ। ওই সময়ে ব্যয় হয়েছিল ৬১ হাজার ৭৩৯ কোটি টাকা।

জুলাই-ডিসেম্বর সময়ে এডিপি বাস্তবায়নের তথ্য আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রকাশ করেছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)।

এতে দেখা যায়, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে ব্যয় কমেছে ১১ হাজার ৭৩৭ কোটি টাকা।

আইএমইডির তথ্যমতে, এর আগে কোনো অর্থবছরে এক কম এডিপি বাস্তবায়ন হয়নি। আইএমইডি ওয়েবসাইটে ২০১১-১২ অর্থবছর পর্যন্ত তথ্য পাওয়া যায়।

আইএমইডির কর্মকর্তারা জানান , জুলাই-অভ্যুত্থান পরবর্তী সময়ে এডিপি বাস্তবায়ন করা যায়নি। এবং প্রশাসনের সবক্ষেত্রে অস্থিরতা বিজার করেছে, যা এখনো স্বাভাবিক হয়নি। এ কারণে চলতি অর্থবছরে এডিপি বাস্তবায়নে এখনো গতি আসেনি।

কর্মকর্তারা জানান, আগের আওয়ামী সরকারের সময়ে নেওয়া চলমান সব প্রকল্পই অন্তর্বর্তী সরকার পর্যালোচনা করেছে। অগুরুত্বপূর্ণ ও রাজনৈতিক বিবেচনায় নেওয়া অনেক প্রকল্প বা স্কিম বাদ যাচ্ছে। এর প্রভাবও বাস্তবায়নে পড়েছে।

আবার জুলাই-অভ্যুত্থানের পরে অনেক উন্নয়ন প্রকল্পের পরিচালক চলে গেছে। অনেক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে মামলা হয়েছে। ফলে এডিপি বাস্তবায়ন হারও কমে গেছে। অনেক দেশীয় ঠিকাদারও প্রকল্প এরাকায় এখনো ফিরে আসেনি। একইভাবে বৈদেশিক অর্থায়নের বেশকিছু প্রকল্পে বিদেশী ঠিকাদার অনুপস্থিত রয়েছে। এতে প্রকল্প বাস্তবায়নও গতি কমেছে বলে জানা গেছে।

ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক ড. মুস্তফা কে. মুজেরী টিবিএসকে বলেন, 'জুলাই পরবর্তী সময়ে সব ক্ষেত্রে অস্থিরতা বিরাজ করছে। পরিস্থতি স্বাভাবিক না। এ কারণে চলতি অর্থবছরের এডিপি বাস্তবায়ন হার গত এক দশকের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। আবার পরিস্থিতি কবে পরিস্থিতি হবে, তা-ও বলা যাচ্ছে না। ফলে চলতি অর্থবছরে এডিপির বাস্তবায়ন খুব বেশি সময় পাওয়া যাবে না।'

তিনি আরো বলেন, 'সরকার রাজস্ব আহরণ করে এডিপির বরাদ্দের যোগান দেয়। বৈদেশিক ঋণ ব্যবহারের জন্য সরকারি তহবিল থেকে একটা অংশ ব্যয় করতে হয়। এ কারণে বৈদেশিক অর্থায়নও আসছে না। উন্নয়ন সহযোগীদের অর্থছাড়ও কমে গেছে।'

আইএমইডির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে সরকারি তহবিল থেকে খরচ হয়েছে ২৬ হাজার ৩১০ কোটি টাকা, যা মোট বরাদ্দের ১৫ দশমিক ৮৪ শতাংশ। কিন্তু গত অর্থবছরের একই সময়ে ব্যয় হয়েছিল ৩৪ হাজার ৪২৯ কোটি টাকা, যা তহবিলের বরাদ্দের ২০ দশমিক ৩৭ শতাংশ।

আলোচ্য সময়ে বৈদেশিক তহবিল থেকে ব্যয় হয় ১৯ হাজার ৬০৯ কোটি টাকা, বা ১৯ দশমিক ৬১ শতাংশ।

আইএমইডির তথ্য অনুযায়ী, বেশি বরাদ্দ পাওয়া অনেক মন্ত্রণালয় ও বিভাগ এডিপি বাস্তবায়নে অনেক পিছিয়ে আছে। এরমধ্যে ৬ মাসে স্বাস্থ্যসেবা বিভাগের এডিপি বাস্তবায়ন হার ৪ দশমিক ৯২ শতাংশ। এছাড়া সেতু বিভাগ ৭ দশমিক ৮৪ শতাংশ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ শূন্য দশমিক ১৪ শতাংশ, নৌপরিবহন মন্ত্রণালয় ৯ দশমিক ৫০ শতাংশ,সমাজকল্যাণ মন্ত্রণালয় ৫ দশমিক ২৩ শতাংশ, এবং প্রধান উপদেষ্টার কার্যালয় ৮ দশমিক ৬১ শতাংশ হারে এডিপি বাস্তবায়ন করেছে।
 

 

Related Topics

টপ নিউজ

এডিপি বাস্তবায়ন / ২০২৪-২৫ অর্থবছর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি: ২০২৪-২৫ অর্থবছরে টিসিবির ঘাটতি ১৪১২ কোটি টাকা
  • ৯ বছরে এডিপি ব্যয় সর্বনিম্ন, সাত মাসে মাত্র ২১%
  • এডিপি বাস্তবায়নে স্থবিরতা: ছয় মাসের ব্যয় ৮ বছরের মধ্যে সর্বনিম্ন
  • প্রথম প্রান্তিকে এডিপি বাস্তবায়ন হার ৫ শতাংশ বেড়েছে, তবে ব্যয় কমেছে ১,০৫৭ কোটি টাকা
  • ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ৩.৩৫ শতাংশ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net