Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
সবচেয়ে বড় স্বৈরাচারী প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক: আব্দুল আউয়াল মিন্টু 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
17 November, 2024, 06:30 pm
Last modified: 17 November, 2024, 06:36 pm

Related News

  • কর্মসংস্থান সংকট মোকাবিলায় ব্যবসা পরিবেশ সংস্কার জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
  • ৫,৬০০ কোটি টাকার তহবিল ঘাটতিতে আটকে গেছে আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন প্রক্রিয়া
  • সর্বজনীন নয়, জ্বালানি ভর্তুকি দিতে হবে কৃষি, সেচ ও গণপরিবহনে: ড. ফাহমিদা খাতুন
  • স্বর্ণের মজুত বাড়াচ্ছে দেশগুলো—কারণ কী?
  • কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

সবচেয়ে বড় স্বৈরাচারী প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক: আব্দুল আউয়াল মিন্টু 

তিনি বলেন, সবকিছুর আগে রাজনৈতিক সংস্কার করতে হবে। নাহলে চল্লিশ বছরে যা সম্ভব হয়নি— ভবিষ্যতেও হবে না। তিনি বলেন, দুর্নীতিবাজরা রিফর্ম করলে সেটা থেকে সুফল পাওয়া যাবে না।
টিবিএস রিপোর্ট
17 November, 2024, 06:30 pm
Last modified: 17 November, 2024, 06:36 pm
আবদুল আউয়াল মিন্টু। ছবি: সংগৃহীত

দেশের কেন্দ্রীয় ব্যাংক সবচেয়ে বড় স্বৈরাচারী ও বিধ্বংসী প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ – এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু। 

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের স্বৈরাচারী আচরণ বাণিজ্যিক ব্যাংকগুলো ধ্বংস করার জন্য দায়ী। সংস্কারের প্রথম পদক্ষেপ কেন্দ্রীয় ব্যাংকে নতুন করে তৈরি করতে হবে।

আজ রোববার (১৭ নভেম্বর) ঢাকার মহাখালীতে ব্র্যাক সেন্টারের অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ সংস্কার: অন্তর্বর্তী সরকারের এজেন্ডা' শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। 

সংলাপে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত অধ্যাপক লুৎফে সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিপিডির গবেষণা পরিচালক খোন্দকার গোলাম মোয়াজ্জেম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আর সংলাপটি সভাপতিত্ব করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এফআইসিসিআইয়ের সভাপতি জাভেদ আখতার, বিকেএমইএ'র নির্বাহী সভাপতি ফজলী শামীম এহসান, ডিসিসিআই'র সভাপতি আশরাফ আহমেদ ও বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেলসহ শীর্ষ ব্যবসায়ী নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মিন্টু বলেন, 'সবাই সংস্কার সংস্কার করছে। কিন্তু কে এটা করবে? অন্তর্বর্তী সরকার? এটা চলমান একটি প্রসেস, স্বল্প সময়ে একটি রাষ্ট্রের পুরো সংস্কার হতে পারে না। আমি ৮০-র দশক থেকে দেখে আসছি; আজকের এই আলোচিত সমস্যাগুলো সমাধান হচ্ছে না।'

তিনি বলেন, সবকিছুর আগে রাজনৈতিক সংস্কার করতে হবে। নাহলে চল্লিশ বছরে যা সম্ভব হয়নি— ভবিষ্যতেও হবে না। তিনি বলেন, দুর্নীতিবাজরা রিফর্ম করলে সেটা থেকে সুফল পাওয়া যাবে না।

আবদুল আউয়াল মিন্টু বলেন, গত ১৩ বছর রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে একটি বিশেষ গোষ্ঠী তাদের সুবিধা নিয়েছে। তাই সবার আগে রাজনীতির সংস্কার করতে হবে।

সিপিডির গবেষণা পরিচালক খোন্দকার গোলাম মোয়াজ্জেম এর  উদ্দেশ্যে তিনি বলেন, কিছু ব্যাংক বন্ধ করার কথা বলেছেন। আমি এখানে দ্বিমত করব,  ঢালাওনভাবে ব্যাংক বন্ধ করা্র কথা বলা যাবে না।ব্যাংকিং সেক্টরে কেউ দুর্নীতি করলে তার বিচার করতে হবে, তবে ঢালাওভাবে ব্যাংক বন্ধ করার কথা বলা যাবে না।

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা বলেন, আমাদের সিস্টেমের পরিবর্তন করতে হবে। বাইরে থেকে আসা অন্তত ১৭টি সিস্টেম পরিবর্তন করা প্রয়োজন। এখন কিভাবে মেকানিক্যাল সিস্টেম পরিবর্তন করতে পারি। এক্ষেত্রে আমাদের রাজনৈতিক এবং জনগণের ঐক্যমতে শক্তি দরকার। না হলে জনসাধারণের কাছে ভুল মেসেজ যাবে। আমরা পুরো সরকার ব্যবস্থার সংস্কৃতিক পরিবর্তনের কথা বলছি।

বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, বিগত সরকারের সময় নেওয়া ১০০টি অর্থনৈতিক জোন কোনভাবেই একসাথে রান করা সম্ভব নয়। এখানে যে ধরনের অবকাঠামো গত উন্নয়ন করা দরকার সেটা তো সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা অবশ্যই এটা কমিয়ে আনবো। কমিয়ে ১০টি বা তারও কম নিয়ে কাজ করা যায় কিনা; সে বিষয়ে সরকার চিন্তা ভাবনা করছে।

এফআইসিসিআইয়ের সভাপতি জাভেদ আখতার বলেন, বিদেশি বিনিয়োগ আনতে হলে দেশের বিশ্বাসযোগ্য থাকতে হবে। এনবিআর বলতেছে ট্যাক্স ২৫ শতাংশ কিন্তু উৎপাদনকরীদের অনেক ক্ষেত্রেই ৪৫ শতাংশের বেশি টেক্স দিতে হচ্ছে। আমাদের অবশ্যই কাঠামোগত পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে আমরা যেন মিডেল ইনকাম ট্রাপে পড়ে না ক্ষতিগ্রস্ত হয় তা লক্ষ্য রেখে রিফর্ম করতে হবে। এটার জন্য কোরিয়া মডেল ফলো করা যেতে পারে।

সংলাপে অংশগ্রহণকারীরা বলেন, সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। দুর্নীতি থেকেই মূল সমস্যা শুরু হয়। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের দেশে ঘুষের ওপর ঘুষ চলে। বিশেষ করে- করের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এনবিআরকে ভিন্ন ভিন্ন পলিসি দিয়ে দুর্নীতি কমানো সম্ভব। এ বিষয়ে আরও একটি প্রোগ্রাম করা যেতে পারে। দুর্নীতি কমানোর জন্য সৎ মানুষ থাকলেই হবে না। সততার পাশাপাশি ইতিবাচক মানসিকতা জরুরি।

 

Related Topics

টপ নিউজ

কেন্দ্রীয় ব্যাংক / আব্দুল আউয়াল মিন্টু / সিপিডি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

Related News

  • কর্মসংস্থান সংকট মোকাবিলায় ব্যবসা পরিবেশ সংস্কার জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
  • ৫,৬০০ কোটি টাকার তহবিল ঘাটতিতে আটকে গেছে আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন প্রক্রিয়া
  • সর্বজনীন নয়, জ্বালানি ভর্তুকি দিতে হবে কৃষি, সেচ ও গণপরিবহনে: ড. ফাহমিদা খাতুন
  • স্বর্ণের মজুত বাড়াচ্ছে দেশগুলো—কারণ কী?
  • কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত

2
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি

3
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

4
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

5
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

6
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net