Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
পোশাক খাতে অস্থিরতা থাকলেও ব্যবসায়ীরা সামগ্রিকভাবে স্বস্তিতে আছেন: স্কয়ার গ্রুপ সিইও

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
10 October, 2024, 10:00 am
Last modified: 10 October, 2024, 10:03 am

Related News

  • গ্যাস সংকট নিয়ে ক্রেতাদের উদ্বেগ আছে, তবে আপাতত বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ কমাচ্ছে না 
  • আমেরিকার ৪০ ট্রিলিয়ন ডলারের রেকর্ড ঋণ: চাঁদ ৬ বার ছুঁয়ে আসতে পারবে সেই ঋণের স্তূপ
  • সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরলেও গতি আসেনি পুনরুদ্ধারে
  • আমদানি বাড়লেও ক্যাপিটাল মেশিনারি আমদানি বাড়ছে না
  • মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

পোশাক খাতে অস্থিরতা থাকলেও ব্যবসায়ীরা সামগ্রিকভাবে স্বস্তিতে আছেন: স্কয়ার গ্রুপ সিইও

টিবিএস রিপোর্ট
10 October, 2024, 10:00 am
Last modified: 10 October, 2024, 10:03 am
ছবি: টিবিএস

পোশাক খাতে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করলেও বিগত সরকারের দেড় যুগের বেশি সময়ে ব্যবসায়ীরা যে অবস্থায় মধ্য দিয়ে গেছেন, তার চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে ব্যবসায়ীরা অনেক বেশি স্বস্তিতে আছেন বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও স্কয়ার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তপন চৌধুরী। 

বুধবার (৯ অক্টোবর) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে বাংলাদেশের শিল্প খাতের ভবিষ্যৎ বিষয়ক 'তপন চৌধুরী কনভারসেশন উইথ ইআরএফ মেম্বারস' শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেনন

তিনি বলেন, 'আমরা আসলেই খুব কমফোর্টেবল ফিল করছি। একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। সরকারের অফিসগুলোতেও আমরা বড় ধরনের একটা পরিবর্তন লক্ষ করছি—আগে যেখানে কথাই বলা যেত না, প্রশ্নই করা যেত না।'

রাজনৈতিক দলের দেশ চালানো উচিত মন্তব্য করে এই ব্যবসায়ী অন্তর্বর্তী সরকারকে যত দ্রুত সম্ভব নির্বাচনি রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান।  

ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহ্ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেম।

পোশাক খাতের অস্থিরতা প্রসঙ্গে তপন তপন চৌধুরী বলেন, 'দেশের পোশাক খাতে অস্থতিশীল অবস্থার কারণে এখন বেশ কিছু ক্রেতা শ্রীলঙ্কায় চলে যাচ্ছে, যারা আগে শ্রীলঙ্কায়ই ছিল। তাদের (শ্রীলঙ্কায়) অস্থতিশীল অবস্থার কারণে আমাদের দেশে ওইসব ক্রেতারা এসেছিল। এখন আমাদের এখানে অস্থতিশীল হওয়ায় আবারও ওখানে চলে যাচ্ছে।' 

স্থিতিশীলতা ফেরার আশা প্রকাশ করে তিনি বলেন, সরকারের শুরুতে যে অস্থতিশীল পরিবেশ ছিল, এখন কিছু পদক্ষেপ নেওয়ায় আস্তে আস্তে সেই অবস্থার পরিবর্তন হচ্ছে। 

স্কয়ার গ্রুপ সিইও বলেন, 'পোশাক খাত অস্থতিশীল করার পিছনে অনেক ক্ষেত্রে দেশের বাইরের ইন্ধন থাকে। কিন্তু আমরা দেখতে পাই, দেশে কিছু হলেই রাজনৈতিকভাবে পোশাক খাতকে ব‌্যবহার করে। এখানে অস্থতিশীল পরিবেশ স‌ৃষ্টি করে। দেশের স্বার্থে এ অবস্থা থেকে বের হতে হবে। কারণ এখানে প্রায় ৪৫ লাখ শ্রমিক সরাসরি কাজ করছেন, যাদের বেশিরভাগ নারী।' 

রাজস্বের বিষয়ে তপন চৌধুরী বলেন, 'এনবিআরের বর্তমান চেয়ারম্যান খুবই পজিটিভ। স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়মিত আলোচনা করছেন। একই অবস্থা বাণিজ্য মন্ত্রণালয়েও। আমরা আশাবাদী।'

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'উপদেষ্টা পরিষদে ব্যবসায়ী প্রতিনিধি থাকার দরকার আছে বলে আমি মনে করি না। কারণ ব্যবসায়ী থাকলেও কেউ বলবে টেক্সটাইলে একটু সুবিধা দরকার, ওষুধ শিল্পে একটু সুবিধা দরকার। এখন যারা আছেন, তারা কেউই ব্যবসায়ী নন। তাতে করে একটা সুবিধা হচ্ছে সব সেক্টরকেই তারা সমানভাবে দেখছেন।'

এস আলম, বেক্সিমকোসহ যেসব ব্যবসাগোষ্ঠী অনৈতিক সুবিধা নিয়ে ব্যবসা করেছে, তাদের বিষয়ে তিনি বলেন, 'যারা খারাপ, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে। এখানে তো মুখ দেখে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাদের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ নিয়েই ব্যবস্থা নিচ্ছে। এখানে লুকোছাপার কিছু নেই।'

তিনি আরও বলেন, 'সমাজে একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে, আমরা ওভারনাইট বড় হওয়ার চিন্তায় থাকি। এটা থেকে বের হতে হবে। নীতি-নৈতিকতার সঙ্গে ব্যবসা করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে। আমাদের সমসাময়িক অনেক বড় ব্যবসায়ী ছিলেন, যারা সময়ের পরিবর্তনে এখন তাদের ব্যবসায়িক অবস্থান হারিয়েছেন। এর মূল কারণ নীতি-নৈতিকতা মেনে তারা ব্যবসা পরিচালনা করেননি। '

Related Topics

টপ নিউজ

অর্থনীতি / পোশাক খাত / অন্তর্বর্তী সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
    বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

Related News

  • গ্যাস সংকট নিয়ে ক্রেতাদের উদ্বেগ আছে, তবে আপাতত বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ কমাচ্ছে না 
  • আমেরিকার ৪০ ট্রিলিয়ন ডলারের রেকর্ড ঋণ: চাঁদ ৬ বার ছুঁয়ে আসতে পারবে সেই ঋণের স্তূপ
  • সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরলেও গতি আসেনি পুনরুদ্ধারে
  • আমদানি বাড়লেও ক্যাপিটাল মেশিনারি আমদানি বাড়ছে না
  • মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

4
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

6
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net