Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
ইসলামী ব্যাংকের সকল অবৈধ নিয়োগ বাতিলের দাবি 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
06 August, 2024, 12:35 pm
Last modified: 06 August, 2024, 01:00 pm

Related News

  • ইসলামী ব্যাংকিং তদারকি করবে শরীয়াহ কমিটি, নন-কমপ্লায়েন্স শনাক্ত হলে জানাবে কেন্দ্রীয় ব্যাংককে 
  • পদত্যাগ করেছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ
  • ইসলামী ব্যাংকের বিতরণ করা অর্ধেকের বেশি ঋণ নিয়েছে এস আলম, জানালেন নতুন চেয়ারম্যান
  • ইসলামী ব্যাংকে ইসলামি মূল্যবোধসম্পন্ন বোর্ড থাকতে হবে: সমাবেশে গ্রাহকরা
  • এস আলমের ৬ ব্যাংকের ঋণ বিতরণ ও এলসি খোলা বন্ধ

ইসলামী ব্যাংকের সকল অবৈধ নিয়োগ বাতিলের দাবি 

ইসলামী ব্যাংকের সিবিএ নেতা আনিসুর রহমান বলেন, “আপনারা শান্ত হন। দখলকৃত ইসলামী ব্যাংক খুব দ্রুত সময় ফিরে আসবে। ২০১৭ সালের পরে যত এক্সিকিউটিভ এসেছে আর এই ব্যাংকে ঢুকতে পারবে না। এটা এমডি মহোদয় সমর্থন দিয়েছেন; আমাকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন।” 
টিবিএস রিপোর্ট
06 August, 2024, 12:35 pm
Last modified: 06 August, 2024, 01:00 pm
ছবি: সংগৃহীত

মতিঝিলে ইসলামী ব্যাংকের হেড অফিসের সামনে ব্যাংকটির গত সাত বছরের বঞ্চিত নেতারা জড়ো হয়েছেন। তখন তারা এতদিন বঞ্চনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।

ইসলামী ব্যাংকের সিবিএ নেতা আনিসুর রহমান বলেন, "আপনারা শান্ত হন। দখলকৃত ইসলামী ব্যাংক খুব দ্রুত সময় ফিরে আসবে। ২০১৭ সালের পরে যত এক্সিকিউটিভ এসেছে আর এই ব্যাংকে ঢুকতে পারবে না। এটা এমডি মহোদয় সমর্থন দিয়েছেন; আমাকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন।" 

সেখানে বলা হয়, ২০১৭ সালের পর থেকে সকল অবৈধ পরীক্ষাবিহীন নিয়োগ বাতিল করা হবে। একইসঙ্গে এই সময় যাদের অবৈধভাবে চাকরি বাতিল করা হয়েছে তাদের চাকরি পুনরায় দেয়া হবে। একইসাথে যারা গত সাত বছরে প্রমোশন থেকে বঞ্চিত হয়েছেন তাদের যথাযথ প্রমোশন ফিরিয়ে দেওয়া হবে। 

ইসলামী ব্যাংকের অপারেশন ইউংয়ের হেড এসএভিপি ড.কামাল উদ্দিন জসিম বলেন, "আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি ছাত্রদের মাধ্যমে। প্রজ্ঞার সঙ্গে এই অর্জন তুলে নিতে হবে।"

তিনি আরও বলেন, "ইসলামী ব্যাংক বিশ্বের কাছে খুবই স্মরণীয়। আমাদের মর্যাদা পুনরায় ফিরে পেতে হবে, এটা আমরাই পারবো।"

এছাড়াও কামাল উদ্দিন বলেন, "মাননীয় এমডির সঙ্গে কথা হয়েছে। ২০১৭ সালের পর থেকে সকল অবৈধ নিয়োগ বাতিলের কাজ অলরেডি শুরু হয়ে গেছে।"

এদিকে অভিযোগ রয়েছে, জামায়াতমুক্ত করতে ২০১৭ সালে ইসলামী ব্যাংকে বড় ধরনের পরিবর্তন আনা হয়। ব্যাংকটিকে জামায়াতমুক্ত করা শুরু হয় ২০১৬ সালের জুন থেকে।

ওই বছরের ২ জুন ব্যাংকটির ৩৩তম বার্ষিক সাধারণ সভায় নতুন শেয়ারহোল্ডার পরিচালক ও স্বতন্ত্র পরিচালক নিয়োগের সিদ্ধান্ত হয়। পাশাপাশি নতুন নতুন কোম্পানি তৈরি করে শেয়ারবাজার থেকে ব্যাংকটির শেয়ার কিনে নেয় চট্টগ্রামভিত্তিক একটি কোম্পানি। এসব কোম্পানির পক্ষে ব্যাংকটিতে বসানো হয় পরিচালক।

বর্তমানে ব্যাংকটির বেশির ভাগ পরিচালক চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি। মালিকানা বদলের পর ব্যাংকটির চেয়ারম্যান করা হয়েছিল সাবেক সচিব আরস্তু খানকে, তিনি এস আলম গ্রুপের প্রতিষ্ঠান আরমাডা স্পিনিং মিলের পক্ষে নিযুক্ত পরিচালক ছিলেন।

ব্যাংকটির বিভিন্ন সিদ্ধান্ত মানতে না পারায় আরস্তু খান পদত্যাগ করেন। পরে একই প্রতিষ্ঠান থেকে পরিচালক করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক শিক্ষক নাজমুল হাসানকে। জানা গেছে, ১৯৮৩ সালে প্রতিষ্ঠার পর থেকে জামায়াতসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান ২০১১ সাল পর্যন্ত একরকম নির্বিঘ্নে ব্যাংকটি পরিচালনা করে আসছিল।

২০১১ সালের নভেম্বরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি নতুন নিয়ম করে, তালিকাভুক্ত কোনো পরিচালক হতে হলে ওই পরিচালকের হাতে কোম্পানিটির ন্যূনতম ২ শতাংশ শেয়ার থাকতে হবে। এ বিধান করার পর ব্যাংকটিতে জামায়াতসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের একচ্ছত্র আধিপত্যে কিছুটা ভাটা পড়ে।

আর ২ শতাংশ শেয়ার ধারণের সুযোগ কাজে লাগিয়ে ২০১৭ সালে শেয়ারবাজার থেকে শেয়ার কিনে ব্যাংকটির মালিকানায় চলে আসে চট্টগ্রামভিত্তিক একটি গ্রুপ। এরপর ব্যাংকটিতে ঋণ অনিয়মের নানা ঘটনা শুরু হয়।

Related Topics

টপ নিউজ

ইসলামি ব্যাংক / ইসলামি ব্যাংকিং / ব্যাংক নিয়োগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • ইসলামী ব্যাংকিং তদারকি করবে শরীয়াহ কমিটি, নন-কমপ্লায়েন্স শনাক্ত হলে জানাবে কেন্দ্রীয় ব্যাংককে 
  • পদত্যাগ করেছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ
  • ইসলামী ব্যাংকের বিতরণ করা অর্ধেকের বেশি ঋণ নিয়েছে এস আলম, জানালেন নতুন চেয়ারম্যান
  • ইসলামী ব্যাংকে ইসলামি মূল্যবোধসম্পন্ন বোর্ড থাকতে হবে: সমাবেশে গ্রাহকরা
  • এস আলমের ৬ ব্যাংকের ঋণ বিতরণ ও এলসি খোলা বন্ধ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net