Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 08, 2026
বাংলাদেশের সোনালী ব্যাংককে ৯৬.৪ লাখ রুপি জরিমানা রিজার্ভ ব্যাংক অভ ইন্ডিয়ার

অর্থনীতি

হিন্দুস্তান টাইমস
16 June, 2024, 01:25 pm
Last modified: 16 June, 2024, 01:29 pm

Related News

  • উল্টোপথে চলায় বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ও জরিমানা
  • ট্রাম্পের ভাষণ নিয়ে বাজি: হোয়াইট হাউসের সাবেক টেলিপ্রম্পটার কর্মীকে ২ লাখ ডলার জরিমানা
  • চট্টগ্রামে গণপরিবহনে বাড়তি ভাড়া আদায়: বিআরটিএর জরিমানা, গ্যাস সংকটের অজুহাত চালকদের 
  • ৯ শ্রমিকের মৃত্যু: ছাড়পত্র নবায়ন না করেই জাহাজ কাটায় ফেরদৌস স্টিলকে ৫ লাখ টাকা জরিমানা
  • ১৫০ বছর আগে ধার নেওয়া বই অবশেষে লাইব্রেরিতে ফেরত; জরিমানা মওকুফ

বাংলাদেশের সোনালী ব্যাংককে ৯৬.৪ লাখ রুপি জরিমানা রিজার্ভ ব্যাংক অভ ইন্ডিয়ার

হিন্দুস্তান টাইমস
16 June, 2024, 01:25 pm
Last modified: 16 June, 2024, 01:29 pm
ছবি: রয়টার্স

ঋণ ও অগ্রিম এবং কেওয়াইসি নিয়ম অমান্য করার জন্য ভারতের সেন্ট্রাল ব্যাংক অভ ইন্ডিয়াকে ১.৪৫ কোটি রুপি এবং বাংলাদেশের সোনালী ব্যাংক পিএলসিকে ৯৬.৪ লাখ রুপি জরিমানা করেছে রিজার্ভ ব্যাংক অভ ইন্ডিয়া (আরবিআই)। 

একটি প্রেস বিজ্ঞপ্তিতে আরবিআই জানিয়েছে, কেওয়াইসি নির্দেশাবলিসহ আরও বেশ কিছু নিয়ম মেনে না চলার জন্য সোনালী ব্যাংক পিএলসিকে ৯৬.৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। উল্লেখ্য, সোনালী ব্যাংক পিএলসির ভারতীয় শাখা বাংলাদেশের সোনালী ব্যাংকেরই একটি অংশ। 

আরবিআই বলেছে, নির্দিষ্ট কিছু নিয়ম অমান্য করার জন্যই সোনালী ব্যাংককে এই জরিমানা ধার্য করা হয়েছে। এর জেরে ব্যাংক ও গ্রাহকদের মধ্যে কোনো লেনদেন বা চুক্তি প্রভাবিত হবে না। এই জরিমানা ছাড়া সোনালী ব্যাংকের বিরুদ্ধে অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না।

এদিকে ভর্তুকির মাধ্যমে ভারত সরকারের কাছ থেকে আদায়যোগ্য পরিমাণের বিনিময়ে একটি কর্পোরেশনকে ওয়ার্কিং ক্যাপিটাল ডিমান্ড লোন অনুমোদন করেছিল সেন্ট্রাল ব্যাংক অভ ইন্ডিয়া। এর জন্য সেই সরকারি ব্যাংককে মোটা টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে। 

এদিকে জালিয়াতির কারণে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া টাকা সময়মতো ফেরাতে পারেনি সেন্ট্রাল ব্যাংক অভ ইন্ডিয়া। এর জন্যেও জরিমানা করা হয়েছে এই সরকারি ব্যাংককে। এ ছাড়া অননুমোদিত ই-লেনদেনের সঙ্গেও যুক্ত ছিল ব্যাংকটি। সব মিলিয়ে মোট ১.৪৫ কোটি জরিমানা দিতে হবে সেন্ট্রাল ব্যাংক অভ ইন্ডিয়াকে। 

উল্লেখ্য, ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত সেন্ট্রাল ব্যাংক অভ ইন্ডিয়ার আর্থিক অবস্থার সুপারভাইজরি মূল্যায়নের জন্য একটি বিধিবদ্ধ পরিদর্শন পরিচালনা করেছিল আরবিআই। এরপরই সেন্ট্রাল ব্যাংকের বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ আরবিআই-এর। এর আগে অবশ্য সেন্ট্রাল ব্যাংককে নোটিশ জারি করে জবাবদিহি চেয়েছিল আরবিআই। এই আবহে বিবৃতি জারি করে আরবিআই জানায়, নোটিশের জবাবে শুনানিতে সেন্ট্রাল ব্যাংকের তরফে যা বলা হয়েছে, তা থেকে এটা স্পষ্ট যে উল্লেখিত অভিযোগ সত্যি। এই আবহে আর্থিক জরিমানা আরোপের প্রয়োজন রয়েছে।

Related Topics

টপ নিউজ

রিজার্ভ ব্যাংক অভ ইন্ডিয়া / সোনালী ব্যাংক / জরিমানা / সোনালী ব্যাংককে জরিমানা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    আমার অনুপস্থিতিতে শেখ সেলিম আ. লীগের সভাপতির দায়িত্বে: হাসিনা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যাংক ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানের তালিকা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের 
  • ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি) অর্থ পেতে যাওয়া তিনটি বড় ব্যাংকের মধ্যে অন্যতম। ছবি: রয়টার্স
    অর্থনীতি চাঙা করতে রাষ্ট্রীয় ব্যাংক ও বিমা কোম্পানিতে ৫৪ বিলিয়ন ডলার ঢালবে চীন
  • সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা
    সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আট বিভাগীয় শহরে ১৫ তলার ক্যান্সার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল নির্মাণের উদ্যোগ
  • চট্টগ্রাম বন্দর। ছবি: টিবিএস
    রেকর্ড হ্যান্ডলিং: চট্টগ্রাম বন্দরের কর্মীরা পেলেন ১৬.৬৫ কোটি টাকার প্রণোদনা বোনাস

Related News

  • উল্টোপথে চলায় বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ও জরিমানা
  • ট্রাম্পের ভাষণ নিয়ে বাজি: হোয়াইট হাউসের সাবেক টেলিপ্রম্পটার কর্মীকে ২ লাখ ডলার জরিমানা
  • চট্টগ্রামে গণপরিবহনে বাড়তি ভাড়া আদায়: বিআরটিএর জরিমানা, গ্যাস সংকটের অজুহাত চালকদের 
  • ৯ শ্রমিকের মৃত্যু: ছাড়পত্র নবায়ন না করেই জাহাজ কাটায় ফেরদৌস স্টিলকে ৫ লাখ টাকা জরিমানা
  • ১৫০ বছর আগে ধার নেওয়া বই অবশেষে লাইব্রেরিতে ফেরত; জরিমানা মওকুফ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমার অনুপস্থিতিতে শেখ সেলিম আ. লীগের সভাপতির দায়িত্বে: হাসিনা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানের তালিকা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের 

3
ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি) অর্থ পেতে যাওয়া তিনটি বড় ব্যাংকের মধ্যে অন্যতম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অর্থনীতি চাঙা করতে রাষ্ট্রীয় ব্যাংক ও বিমা কোম্পানিতে ৫৪ বিলিয়ন ডলার ঢালবে চীন

4
সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা
বাংলাদেশ

সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আট বিভাগীয় শহরে ১৫ তলার ক্যান্সার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল নির্মাণের উদ্যোগ

6
চট্টগ্রাম বন্দর। ছবি: টিবিএস
অর্থনীতি

রেকর্ড হ্যান্ডলিং: চট্টগ্রাম বন্দরের কর্মীরা পেলেন ১৬.৬৫ কোটি টাকার প্রণোদনা বোনাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net