Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
ব্যাংকখাতের উন্নয়ন না হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে না: আহসান এইচ মনসুর 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট 
10 June, 2024, 07:20 pm
Last modified: 10 June, 2024, 07:33 pm

Related News

  • আহসান এইচ মনসুরকে অপসারণ ও নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
  • ব্যাংকে তারল্য বাড়ায় ১০ শতাংশের নিচে নামল ট্রেজারি বিলের সুদের হার
  • আহসান এইচ মনসুরকে অপমানজনকভাবে অপসারণ করা হয়েছে: জামায়াত
  • ‘স্বার্থের সংঘাত’
  • আহসান মনসুরের অপসারণ: ‘ভবিষ্যতে এমন পদে দায়িত্ব নিতে দুবার ভাববেন যোগ্যরা’

ব্যাংকখাতের উন্নয়ন না হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে না: আহসান এইচ মনসুর 

আন্তর্জাতিক মুদ্রা তহবিল- "আইএমএফের সাবেক এই কর্মকর্তা বলেন, বাজেটের ব্যয়খাত সংকুচিত করা হয়েছে; কিন্তু ব্যয় কমানো হয়নি। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে যে ধরনের ব্যয় সাশ্রয়ী উদ্যোগ দরকার ছিল, বাজেটে তা লক্ষ করা যায়নি।" 
টিবিএস রিপোর্ট 
10 June, 2024, 07:20 pm
Last modified: 10 June, 2024, 07:33 pm
অর্থনীতির চালচিত্র ও প্রস্তাবিত বাজেট ২০২৪–২৫’ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। ছবি: সংগৃহীত

গবেষণা সংস্থা– পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেছেন, দেশের ব্যাংকখাতের উন্নয়ন না হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে না। এ খাত নিয়ে গুরুত্ব-সহকারে ভাবার পরামর্শ দিয়ে তিনি বলেন, ব্যাংকখাত থেকে টাকা পাওয়া যাচ্ছে না। সরকার টাকা পাচ্ছে না, ব্যবসায়ীরাও পাচ্ছেন না। 

আজ সোমবার (১০ জুন) সম্পাদক পরিষদ ও সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রাজধানীর সোনারগাঁও হোটেলে 'অর্থনীতির চালচিত্র ও প্রস্তাবিত বাজেট ২০২৪–২৫' শীর্ষক এ আলোচনায় অংশ নেন বিশিষ্টজনেরা।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল- "আইএমএফের সাবেক এই কর্মকর্তা বলেন, বাজেটের ব্যয়খাত সংকুচিত করা হয়েছে; কিন্তু ব্যয় কমানো হয়নি। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে যে ধরনের ব্যয় সাশ্রয়ী উদ্যোগ দরকার ছিল, বাজেটে তা লক্ষ করা যায়নি।" 

সরকারের ব্যয় কমানোর জন্য মন্ত্রণালয়ের সংখ্যা কমিয়ে ফেলার পরামর্শ দিয়ে আহসান মনসুর বলেন, বর্তমানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রয়োজন আছে বলে মনে হয় না। আরও অনেক মন্ত্রণালয় রয়েছে, যেগুলোর প্রয়োজনীয়তা বিশেষ নেই। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে মাত্র ১১টি মন্ত্রণালয়। 

তিনি বলেন, সুদহার, বিনিময় হার নির্দিষ্ট সীমার মধ্যে রাখার মতো আর্থিক ব্যবস্থাপনার নীতিগত দূর্বল সিদ্ধান্তের কারণে বর্তমান সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে। এখন এগুলো বাজারভিত্তিক করা হচ্ছে। এ অবস্থা কমপক্ষে ৬ থেকে ৯ মাস ধরে রাখা গেলে মূল্যস্ফীতি কমে আসতে পারে। 

আহসান মনসুরের মতে, "এরপরও জিনিসপত্রের দাম কমবে না, তবে মূল্যবৃদ্ধির হার কমবে। সরকার যদি বুঝে কাজ করে, তাহলে আগামী জানুয়ারি মাসের দিকে কমতে পারে। মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনা খুব কঠিন বিষয় নয়, ৬ থেকে ৯ মাসের মধ্যেই সম্ভব।"

তিনি বলেন, মূল্যস্ফীতি কমানো মুদ্রানীতি ও বাংলাদেশ ব্যাংকের বিষয়। মূল্যস্ফীতি কমানো বাজেটের বিষয় নয়, যদিও বাজেট সেখানে সহযোগী ভূমিকা পালন করতে পারে। গত বছরের তুলনায় এ বাজেট সংকোচনমুখী হয়েছে; এখন সংকোচনমূলক মুদ্রানীতি কার্যকর হলে মূল্যস্ফীতি কমবে।

"মুদ্রা বিনিময় হার বর্তমানে যেখানে আছে, আগামী কয়েক মাস সেখানেই থাকবে। এদিকে সুদের হার বাজারভিত্তিক করা হয়েছে। এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করা না হলে মূল্যস্ফীতি কমবে।" 

প্রস্তাবিত বাজেটে কিছু অসঙ্গতি আছে বলে মনে করেন আহসান মনসুর। তিনি বলেন, বলা হচ্ছে ব্যক্তি খাতে বিনিয়োগ বাড়বে। ব্যাংকখাত এত দুর্বল যে আমানতের প্রবৃদ্ধি ভালো নয়। আমানতের প্রবৃদ্ধির মোট পরিমাণ ১ লাখ ৭০ হাজার কোটি টাকার বেশি হবে না। "সেখান থেকে সরকারই যদি ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নেয়, তাহলে আর কী থাকবে!"

তিনি বলেন, অর্থনীতিতে ব্যক্তি খাতের আকার ৮৬ শতাংশ; ১৪ শতাংশ সরকারি। আমাদের হিসাবে ব্যক্তি খাত ঋণ পাচ্ছে ২৪ শতাংশ আর ৭৬ শতাংশ ঋণ পাচ্ছে সরকার। বড় অসঙ্গতি এখানেই, এটা হতে পারে না।

বিদ্যুৎ খাতকে সরকার যথেষ্ট সুযোগ দিয়েছে বলে মনে করেন আহসান মনসুর। তাঁর মতে, "বিদ্যমান ক্যাপাসিটি চার্জ ও ভর্তুকি বজায় রেখে বেশিদূর এগোনো যাবে না। ভারতের আদানি গ্রুপ হোক বা দেশের সামিট গ্রুপই হোক, আমি মনে করি, এদের সঙ্গে পুনরায় দর-কষাকষি (রিনেগোশিয়েট) করতে হবে। এভাবে ব্যয় সাশ্রয় করা সম্ভব।"

বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন, একটি খাতের ব্যর্থতার জন্য সরকারের ঋণের বোঝা এ পর্যায়ে এসেছে। সেটা হলো, রাজস্ব খাত। কর-জিডিপির অনুপাত ৭ দশমিক ৫ শতাংশ। এই রাজস্ব ব্যবস্থা দিয়ে উন্নত হওয়া তো দূরের কথা, উচ্চ মধ্যম আয়ের দেশ হওয়াও সম্ভব নয়। রাজস্ব আয় দ্বিগুণ করা সম্ভব। কিন্তু বাজেটে আর্থিক ও রাজস্ব খাতের সংস্কারের কথা শোনা যায়নি। শুধু মন্ত্রণালয়ে আলোচনা করলে হবে না; সর্বোচ্চ পর্যায় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার। তাঁর প্রশ্ন, "জনগণ কেন কর দেবে, যেখানে প্রায় সব সেবা পেতে উপরি দিতে হয়?"

স্মার্ট বাংলাদেশ গড়ার যে স্লোগান দিয়ে বাজেট করা হয়েছে, তার আগে সরকারের নীতি পর্যালোচনায় স্মার্টনেস দরকার বলে আহসান এইচ মনসুর মনে করেন। তিনি বলেন, "আমরা চাই স্মার্ট সংস্কার কর্মসূচি, সেটা রাজস্ব নীতিতে, রাজস্ব প্রশাসনে। অথচ সেখানেই দুর্বলতা সবচেয়ে বেশি। স্মার্ট বাংলাদেশের শুরুটা যেন সরকারের দিক থেকেই হয়, তাহলে জনগণ এমনিতেই স্মার্ট হয়ে যাবে।"

 

Related Topics

টপ নিউজ

আহসান এইচ মনসুর / প্রস্তাবিত বাজেট ২০২৪–২৫ / ব্যাংকখাত / অর্থনৈতিক প্রবৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • আহসান এইচ মনসুরকে অপসারণ ও নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
  • ব্যাংকে তারল্য বাড়ায় ১০ শতাংশের নিচে নামল ট্রেজারি বিলের সুদের হার
  • আহসান এইচ মনসুরকে অপমানজনকভাবে অপসারণ করা হয়েছে: জামায়াত
  • ‘স্বার্থের সংঘাত’
  • আহসান মনসুরের অপসারণ: ‘ভবিষ্যতে এমন পদে দায়িত্ব নিতে দুবার ভাববেন যোগ্যরা’

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net