Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তরা সর্বজনীন পেনশনের আওতায় আসবেন

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
06 June, 2024, 06:10 pm
Last modified: 06 June, 2024, 06:19 pm

Related News

  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • আগামী বাজেটে নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিফলন থাকবে, কর-জিডিপি অনুপাতের লক্ষ্যমাত্রা ৮%: অর্থমন্ত্রী 
  • সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর প্রতিবেদন পর্যালোচনায় মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে কমিটি গঠন
  • বড় প্রতিশ্রুতি, দুর্বল রাজস্ব: সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পরিকল্পনার পেছনের আর্থিক সংকট
  • বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ প্রায় বাজেটের সমান: ফাহমিদা খাতুন

সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তরা সর্বজনীন পেনশনের আওতায় আসবেন

‘পেনশন সুবিধা পান এমন সকল সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের আমরা সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় নিয়ে আসব,’ বাজেট বক্তৃতায় বলেন অর্থমন্ত্রী।
টিবিএস রিপোর্ট
06 June, 2024, 06:10 pm
Last modified: 06 June, 2024, 06:19 pm
অলংকরণ: টিবিএস

২০২৪–২৫ অর্থবছরের বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী জানিয়েছেন, সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগ পাওয়া চাকরিজীবীদেরকে সর্বজনীন পেনশনের আওতায় নিয়ে আসা হবে।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতা দেওয়ার সময় আবুল হাসান মাহমুদ আলী এ কথা বলেন।

গতবছরের ১৭ আগস্ট প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা নামক চারটি স্কিম নিয়ে সর্বজনীন পেনশন ব্যবস্থার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

'পেনশন সুবিধা পান এমন সকল সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের আমরা সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় নিয়ে আসব,' বাজেট বক্তৃতায় বলেন অর্থমন্ত্রী।

স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের ইতোমধ্যে এ ব্যবস্থার আওতাভুক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, '২০২৫ সালের ১ জুলাই থেকে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের জন্যও আমরা এ ব্যবস্থা চালু করব।'

গত ১৩ মে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০২৪–২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে অনুষ্ঠিত সভায় অর্থবিভাগ ভবিষ্যতে সরকারি চাকরিজীবীদের 'প্রত্যয়' স্কিমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথা তুলে ধরে বলে অর্থবিভাগের একাধিক কর্মকর্তা এর আগে টিবিএসকে নিশ্চিত করেন।

সর্বজনীন পেনশন খাতের সমতা ও প্রত্যয় স্কিমে সরকারের অবদান মেটানোর জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। 

গত ১২ মে পর্যন্ত সর্বজনীন পেনশনের চারটি স্কিমে এক লাখ ৫৮ হাজার ১০০ জন অন্তর্ভুক্ত হয়েছে বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছে অর্থবিভাগ।

Related Topics

টপ নিউজ

বাজেট ২০২৪-২৫ / বাজেট / সর্বজনীন পেনশন / সরকারি চাকরিজীবী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি
    রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • আগামী বাজেটে নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিফলন থাকবে, কর-জিডিপি অনুপাতের লক্ষ্যমাত্রা ৮%: অর্থমন্ত্রী 
  • সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর প্রতিবেদন পর্যালোচনায় মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে কমিটি গঠন
  • বড় প্রতিশ্রুতি, দুর্বল রাজস্ব: সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পরিকল্পনার পেছনের আর্থিক সংকট
  • বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ প্রায় বাজেটের সমান: ফাহমিদা খাতুন

Most Read

1
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি
বাংলাদেশ

রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net