Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়ছে 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
06 June, 2024, 04:40 pm
Last modified: 06 June, 2024, 04:50 pm

Related News

  • হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট
  • আয়কর, ভ্যাট ও শুল্ক—সব খাতই ২০২৫-২৬ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ: অর্থমন্ত্রী
  • বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
  • আমদানিকৃত টায়ারে শুল্ক বাড়ানোয় স্থানীয় টায়ার উৎপাদন বাড়বে: উৎপাদকরা

ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়ছে 

দেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর রবির চিফ কর্পোরেট ও রেগুলেটরি অফিসার সাহেদ আলম জানান, নতুন করে করের বোঝা এ খাতে নেতিবাচক প্রভাব ফেলবে।
টিবিএস রিপোর্ট
06 June, 2024, 04:40 pm
Last modified: 06 June, 2024, 04:50 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

২০২৪-২৫ অর্থবছরে ইন্টারনেট সেবার ওপর সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। বর্তমানে ইন্টারনেট পরিষেবার ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ আছে। সেটি ৫ শতাংশ বাড়িয়ে ২০ শতাংশ করা হচ্ছে। অর্থাৎ এখন থেকে ইন্টারনেট ব্যবহারে খরচ শতকরা ৫ শতাংশ বাড়বে।

আজ বৃহস্পতিবার সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

কেবল মোবাইল ফোনের টকটাইম বা ইন্টারনেট নয়, ভ্যাট ও আমদানি শুল্ক সম্পর্কিত যত ধরনের হার কমানো বা বাড়ানোর প্রস্তাব থাকে, তা বাজেট ঘোষণার দিন থেকেই কার্যকর হয়। যদিও অর্থবছর শুরু হয় ১ জুলাই থেকে।

বিদ্যমান আইনে এটির আইনি বৈধতা থাকলেও বাজেট ঘোষণার দিন থেকেই শুল্কহার কার্যকরের বিষয়ে প্রশ্ন রয়েছে বিভিন্ন মহলের।

পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ইতিমধ্যেই বাংলাদেশে টেলিকম সেক্টরে করের হার বিশ্বের অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি। তাই আবারও মোবাইল ফোনের টকটাইম ও ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়ানো একটি ভুল সিদ্ধান্ত।'

স্টেকহোল্ডাররা বলছেন, টকটাইম ও ইন্টারনেট ব্যবহারের ওপর কর আবারও বাড়ালে গ্রাহকদের ওপর বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের ওপর চাপ তৈরি হবে।

কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস-প্রেসিডেন্ট এসএম নাজের হোসেন টিবিএসকে বলেন, 'এগুলো বিলাসবহুল আইটেম নয়। মানুষ প্রয়োজনের জন্য ফোন ও ইন্টারনেট ব্যবহার করে। আবারও এর ও্পর করের হার বাড়ানো উচিত নয়।'

তিনি আরও বলেন, 'বর্তমানে এ খাতে করের হার উচ্চ। দীর্ঘদিন ধরেই উচ্চ মূল্যস্ফীতির শিকার মানুষ। তাই নতুন করে এ খাতে কর আরোপ করা উচিত হবে না।'

দেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর রবির চিফ কর্পোরেট ও রেগুলেটরি অফিসার সাহেদ আলম জানান, নতুন করে করের বোঝা এ খাতে নেতিবাচক প্রভাব ফেলবে।

তিনি বলেন, 'ইতিমধ্যেই এ খাতে করের হার উচ্চ। সার্বিকভাবে আমরা মনে করি যে কারণে করের হার বাড়ানো হচ্ছে, সেটি ফলপ্রসূ হবে না। কারণ কর বাড়ায় গ্রাহক তাদের খরচ কমিয়ে আনবে।'

২০২২-২৩ অর্থবছরে মোবাইল ফোন খাত থেকে ৯ হাজার ৪৩৮ কোটি টাকা রাজস্ব আদায় করেছিল এনবিআর।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) জুলাই ২০২৩ পর্যন্ত তথ্যানুযায়ী, দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১৯ কোটিরও বেশি। অন্যদিকে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটিরও বেশি।

Related Topics

টপ নিউজ

ইন্টারনেট / খরচ / শুল্ক / বাজেট ২০২৪-২৫

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
    মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
    মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

Related News

  • হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট
  • আয়কর, ভ্যাট ও শুল্ক—সব খাতই ২০২৫-২৬ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ: অর্থমন্ত্রী
  • বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
  • আমদানিকৃত টায়ারে শুল্ক বাড়ানোয় স্থানীয় টায়ার উৎপাদন বাড়বে: উৎপাদকরা

Most Read

1
মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
অর্থনীতি

মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

4
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

5
মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
অর্থনীতি

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net