Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
দেশি স্টার্টআপে জানুয়ারি-মার্চে বিনিয়োগ কমেছে ৭০%

অর্থনীতি

মাহফুজ উল্লাহ বাবু
23 April, 2024, 12:30 pm
Last modified: 23 April, 2024, 01:21 pm

Related News

  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ বাড়াতে চায় চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • ইরান যুদ্ধের জেরে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ ঝুঁকির মুখে
  • অর্থনীতির কঠিন অবস্থা থেকে বের হতে ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: অর্থমন্ত্রী

দেশি স্টার্টআপে জানুয়ারি-মার্চে বিনিয়োগ কমেছে ৭০%

মাহফুজ উল্লাহ বাবু
23 April, 2024, 12:30 pm
Last modified: 23 April, 2024, 01:21 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

বৈশ্বিক অর্থায়ন কমায় জানুয়ারি-মার্চ প্রান্তিকে বাংলাদেশি স্টার্টআপগুলোতে বিনিয়োগ আগের প্রান্তিকের তুলনায় ৭০ শতাংশ কমে প্রায় ৬.৭ মিলিয়ন ডলারে নেমে এসেছে। 

লাইটকাসলের তথ্যানুসারে, এই সময়ে গত বছরের একই সময়ের তুলনায় বিনিয়োগ আসা কমেছে ৮২ শতাংশ। তবে গত বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে স্থানীয় স্টার্টআপগুলো যে পরিমাণ অর্থায়ন পেয়েছে, তার তুলনায় মোট অর্থায়ন কিছুটা ভালো ছিল। 

এছাড়া চলতি বছরের প্রথম তিন মাসে মাত্র চারটি বাংলাদেশি স্টার্টআপ ভেঞ্চার ক্যাপিটাল অর্থায়ন পেয়েছে। গত বছরের একই সময়ে এই অর্থায়ন পেয়েছিল ২০টি স্টার্টআপ। আর ২০২৩ সালের শেষ প্রান্তিকে সাতটি চুক্তি হয়েছিল।

এ বছরের প্রথম প্রান্তিকে ৫ মিলিয়ন ডলারের বিদেশি অর্থায়ন পেয়েছে প্রথম প্রজন্মের স্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম প্রিয়শপ।

মাল্টি-চ্যানেল মার্কেটপ্লেস স্টার্টআপ আপন ওয়েলবিইং পেয়েছে ১.৫ মিলিয়ন ডলার। 

এআই স্টার্টআপ 'হিসাব' রাষ্ট্রীয় মালিকানাধীন ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম স্টার্টআপ বাংলাদেশ থেকে প্রায় ১ লাখ ৮৩ ডলার বিনিয়োগ পেয়েছে। অন্যদিকে ২০২৩ সালের প্রথম প্রান্তিকে স্টার্টআপ বাংলাদেশ অন্তত ছয়টি স্টার্টআপকে অর্থায়ন করেছে।

তবে এডিবি ভেঞ্চারস থেকে প্রাথমিক পর্যায়ের অর্থায়ন পেয়েছে এগ্রি-টেক স্টার্টআপ 'এগ্রোশিফ্ট'। যদিও অর্থের পরিমাণ প্রকাশ করা হয়নি।

ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পরিচালক শওকত হোসেন বলেন, 'উচ্চ মূল্যস্ফীতি ও সুদহারের কারণে স্টার্টআপের মতো উচ্চ-ঝুঁকিপূর্ণ বেশি রিটার্নের ক্ষেত্রগুলোতে বিনিয়োগকারীদের আগ্রহ কমেছে, সেগুলো আন্তর্জাতিক বা স্থানীয় যা-ই হোক না কেন।'

তিনি বলেন, অর্থায়ন কমে যাওয়ায় স্টার্টআপগুলো তাদের খরচ কমিয়েছে। সুদহার কমা ও ভেঞ্চার ক্যাপিটাল প্রবাহ ফের বাড়ার আগপর্যন্ত তারা কম খরচ করবে। 

বিশ্বব্যাপী চলতি বছরের প্রথম তিন মাসে স্টার্টআপ বিনিয়োগ আগের প্রান্তিকের তুলনায় ২৬ শতাংশ কমে ৪৪ বিলিয়ন ডলারে নেমে এসেছে। 

গত প্রান্তিকে ৩৯ মিলিয়ন ডলার বিনিয়োগের পর জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোনো বিনিয়োগ পায়নি পাকিস্তানি স্টার্টআপগুলো। তাদের পর বাংলাদেশি স্টার্টআপগুলোই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

জানুয়ারি-মার্চ সময়ে আগের প্রান্তিকের তুলনায় সিঙ্গাপুরে স্টার্টআপ বিনিয়োগ ৬৫ শতাংশ, চীনে ৬৯ শতাংশ, ভারতে ২৭ শতাংশ কমেছে। 

২০২২ সালে বাংলাদেশি স্টার্টআপে বিনিয়োগ ১২৫ মিলিয়ন ডলার থেকে কমে ২০২৩ সালে ৭২ মিলিয়ন ডলারে নেমে আসে। 

শিল্পসংশ্লিষ্টদের ধারণা, ২০২২ সালের মাঝামাঝি সময়ে অর্থায়ন কমতে শুরু করার সময় থেকে শুরু থেকে বাংলাদেশি স্টার্টআপগুলোতে প্রত্যক্ষ কর্মসংস্থান এক-তৃতীয়াংশ কমে প্রায় ৩৫ হাজারে দাঁড়িয়েছে।

স্টার্টআপ বাংলাদেশের তথ্য অনুসারে, দেশে প্রায় ২ হাজার ৫০০টি স্বীকৃত স্টার্টআপ রয়েছে।

Related Topics

টপ নিউজ

স্টার্ট আপ / স্টার্ট-আপ / স্টার্টআপ / স্টার্টআপে বিনিয়োগ / বিনিয়োগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ বাড়াতে চায় চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • ইরান যুদ্ধের জেরে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ ঝুঁকির মুখে
  • অর্থনীতির কঠিন অবস্থা থেকে বের হতে ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: অর্থমন্ত্রী

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net