Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
এপ্রিলের জন্য ডিজেল ও কেরোসিনের দাম কমল ২ টাকা ২৫ পয়সা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
31 March, 2024, 05:10 pm
Last modified: 31 March, 2024, 05:34 pm

Related News

  • অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল 
  • যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তির খবরে বিশ্ববাজারে তেলের দাম কমল ১ শতাংশের বেশি
  • তেল সংকটের ধাক্কা ভোক্তাদের ওপর: ভারতে চতুর্থ দফায় বাড়ল জ্বালানির দাম
  • ৫ দিনে দ্বিতীয়বারের মতো পেট্রোল-ডিজেলের দাম বাড়ল ভারতে
  • ৫৩ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল আরও ২ জাহাজ

এপ্রিলের জন্য ডিজেল ও কেরোসিনের দাম কমল ২ টাকা ২৫ পয়সা

ভোক্তাপর্যায়ে প্রতি লিটার অকটেনের দাম বর্তমানে ১২৬ টাকা এবং পেট্রলের ১২২ টাকা লিটার, এপ্রিল মাসের জন্য উভয়েরই দাম অপরিবর্তিত রাখা হয়েছে। 
টিবিএস রিপোর্ট
31 March, 2024, 05:10 pm
Last modified: 31 March, 2024, 05:34 pm
প্রতীকী ছবি

ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। ডায়নামিক প্রাইসিং ফর্মুলায় এপ্রিল মাসের জন্য প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ২ টাকা ২৫ পয়সা কমিয়ে, এবং অকটেন ও পেট্রলের দাম অপরিবর্তিত রেখে বিক্রয়মূল্য সমন্বয় করা হয়েছে। 

আজ রোববার (৩১ মার্চ) বিকেলে এপ্রিলের জন্য নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

এতে প্রতি লিটার ডিজেলের দাম ১০৮ পয়সা ২৫ টাকা থেকে ২ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৬ টাকা এবং প্রতি লিটার কেরোসিন ১০৮ টাকা ২৫ পয়সা থেকে ২ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। 

ভোক্তাপর্যায়ে প্রতি লিটার অকটেনের দাম বর্তমানে ১২৬ টাকা এবং পেট্রলের ১২২ টাকা লিটার, এপ্রিল মাসের জন্য উভয়েরই দাম অপরিবর্তিত রাখা হয়েছে। 

সরকার বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ গত মার্চ মাস থেকে চালু করেছে। এ হিসাবে প্রতি মাসেই নতুন দাম ঘোষণা করা হবে।

এর আগে মার্চের জন্য ঘোষিত দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৭৫ পয়সা করে কমানো হয়েছিল। তখন অকটেনের দাম ১৩০ টাকা থেকে কমে হয়েছিল ১২৬ টাকা। আর পেট্রলের দাম ১২৫ টাকা থেকে কমে হয়েছিল ১২২ টাকা।

Related Topics

টপ নিউজ

জ্বালানি তেলের দাম / মূল্য সমন্বয় / ডিজেল / কেরোসিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল 
  • যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তির খবরে বিশ্ববাজারে তেলের দাম কমল ১ শতাংশের বেশি
  • তেল সংকটের ধাক্কা ভোক্তাদের ওপর: ভারতে চতুর্থ দফায় বাড়ল জ্বালানির দাম
  • ৫ দিনে দ্বিতীয়বারের মতো পেট্রোল-ডিজেলের দাম বাড়ল ভারতে
  • ৫৩ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল আরও ২ জাহাজ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net