Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ৬.০৭ শতাংশ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
16 February, 2024, 11:10 am
Last modified: 16 February, 2024, 11:15 am

Related News

  • রাজনীতিতে রাজার ছেলে রাজা হবে—এই ধারার অবসান ঘটাতে হবে: জামায়াত আমির
  • ১৫ ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক পর্যটন অর্থনীতি: বাংলাদেশ কি সুযোগ গ্রহণে প্রস্তুত?
  • স্বাস্থ্য খাতে জিডিপির ৫% দেওয়ার প্রতিশ্রুতি বিএনপির, জামায়াতের ৬–৮%; তহবিলের স্পষ্ট রূপরেখা চান বিশেষজ্ঞরা
  • ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৫০ শতাংশ
  • দেশের মোট জিডিপির ৪৬% ঢাকাকেন্দ্রিক, ঢাকাবাসীর গড় মাথাপিছু আয় ৫১৬৩ ডলার: ডিসিসিআই

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ৬.০৭ শতাংশ

টিবিএস রিপোর্ট
16 February, 2024, 11:10 am
Last modified: 16 February, 2024, 11:15 am

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৬.০৭ শতাংশ। আর গত অর্থবছরে চূড়ান্ত হিসাবে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৫.৭৮ শতাংশ। গতকাল (১৫ ফেব্রুয়ারি) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে এ তথ্য উঠে এসেছে।

এই প্রথম সরকারি পরিসংখ্যান সংস্থাটি কোনো চলমান অর্থবছরের ত্রৈমাসিক জিডিপি প্রবৃদ্ধির তথ্য প্রকাশ করল।

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরের শেষ প্রান্তিকের তুলনায় কমেছে। গত ২০২২-২৩ অর্থবছরের শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন) জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৬.২৪ শতাংশ। আবার চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় অনেক বেশি কমেছে। গত অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৮.৭৬ শতাংশ।

সরকারের ২০২০ সালের ২৬ নভেম্বরের সিদ্ধান্ত এবং পরবর্তীতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শ মোতাবেক বিবিএস কর্তৃক ত্রৈমাসিক স্থূল দেশজ উৎপাদন (কিউজিডিপি) প্রাক্কলনের কার্যক্রম গ্রহণ করা হয়। এর মাধ্যমে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশও কিউজিডিপি প্রাক্কলন করছে। 

বিবিএস বলছে, ত্রৈমাসিক জিডিপি প্রবৃদ্ধি প্রাক্কলনের অন্যতম লক্ষ্য হচ্ছে দেশের অর্থনৈতিক অগ্রগতির হ্রাস-বৃদ্ধির প্রবণতা পরিমাপ করা এবং ও নীতিনির্ধারকদের যথাসময়ে সিদ্ধান্ত নিতে সহায়তা করা। 

বিবিএসের তথ্য অনুযায়ী, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে ০.৮৪ শতাংশ, যা ২০২২-২৩ অর্থবছরের ১ম প্রান্তিকে ছিল ২.০৭ শতাংশ ।

শিল্প খাতের ত্রৈমাসিক প্রবৃদ্ধিও কমে গেছে। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে শিল্প খাতের প্রবৃদ্ধি হয়েছে ৯.৬৭ শতাংশ, যা আগের প্রান্তিকে ছিল ১১.৪১ শতাংশ। আর এক বছর আগে এটি ছিল ৭.১৭ শতাংশ।

তবে সেবা খাতে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে সেবা খাতের প্রবৃদ্ধি হয়েছে ৩.৯৬ শতাংশ, যা ২০২২-২৩ অর্থবছরের শেষ প্রান্তিকে ছিল ২.৮৭ শতাংশ। তবে গত অর্থবছরের প্রথম প্রান্তিকে সেবা খাতের প্রবৃদ্ধি ছিল ১২.৮৭ শতাংশ।

চড়া মূল্যস্ফীতি থাকার সম্ভাবনার কারণে চলতি বছরের জানুয়ারির শুরুতে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছু ধীর হওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও কম থাকার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

Related Topics

টপ নিউজ

জিডিপি / জিডিপি প্রবৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • রাজনীতিতে রাজার ছেলে রাজা হবে—এই ধারার অবসান ঘটাতে হবে: জামায়াত আমির
  • ১৫ ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক পর্যটন অর্থনীতি: বাংলাদেশ কি সুযোগ গ্রহণে প্রস্তুত?
  • স্বাস্থ্য খাতে জিডিপির ৫% দেওয়ার প্রতিশ্রুতি বিএনপির, জামায়াতের ৬–৮%; তহবিলের স্পষ্ট রূপরেখা চান বিশেষজ্ঞরা
  • ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৫০ শতাংশ
  • দেশের মোট জিডিপির ৪৬% ঢাকাকেন্দ্রিক, ঢাকাবাসীর গড় মাথাপিছু আয় ৫১৬৩ ডলার: ডিসিসিআই

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net