Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
রপ্তানি প্রণোদনা প্রত্যাহারের সিদ্ধান্তে দুর্দিনের আশঙ্কায় চামড়া ব্যবসায়ীরা

অর্থনীতি

নোমান মাহমুদ
04 February, 2024, 11:40 am
Last modified: 04 February, 2024, 12:14 pm

Related News

  • এলপিজি আমদানির কার্গো আটকে রেখে দাম বাড়ানোর অভিযোগ: তদন্ত চান ব্যবসায়ীরা
  • রপ্তানির আগে ঋণ সুবিধার পুনঃঅর্থায়ন তহবিল বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা
  • সেপ্টেম্বরে পণ্য রপ্তানি আয় বেড়ে ৩.৯৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৮.৫৪% 
  • বিমানের চড়া ডলার রেটের চাপে ফ্রেইট ফরোয়ার্ডাররা, সুবিধা পাচ্ছে বিদেশি এয়ারলাইনস
  • বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা

রপ্তানি প্রণোদনা প্রত্যাহারের সিদ্ধান্তে দুর্দিনের আশঙ্কায় চামড়া ব্যবসায়ীরা

নুরুল আমীন বলেন, 'এখন যদি এই ১০ শতাংশ প্রণোদনা প্রত্যাহার করা হয়, তাহলে শুধু মজুদকৃত চামড়াতেই আমার নিশ্চিত লোকসান তিন থেকে চার কোটি টাকা।'
নোমান মাহমুদ
04 February, 2024, 11:40 am
Last modified: 04 February, 2024, 12:14 pm
প্রতীকী ছবি

২০২৬ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ হওয়ার কথা রয়েছে বাংলাদেশের। আর এই লক্ষ্যে পর্যায়ক্রমে সব ধরনের রপ্তানি পণ্যে প্রণোদনা হ্রাসে সরকারের নেওয়া কৌশলগত সিদ্ধান্তে অন্যান্য অনেক রপ্তানি খাতের মতো দেশের চামড়া খাতও ব্যাপক চাপের মুখে পড়েছে।

দেশের চামড়া খাতের রপ্তানিকারকরা বলছেন, লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডাব্লিউজি) সনদ না থাকা, কমপ্লায়েন্স ও পরিবেশসহ নানা ইস্যুতে এমনিতেই বিপর্যস্ত দেশের চামড়া শিল্প। এ অবস্থায় পূর্বঘোষণা ছাড়াই ক্রাস্ট লেদার রপ্তানিতে রপ্তানি প্রণোদনা ১০ শতাংশ থেকে শূন্যে নামিয়ে আনার ঘোষণায় ব্যাপক লোকসানের আশঙ্কা করছেন তারা।

ব্যবসায়ী নেতারা বলছেন, স্টেকহোল্ডারদের সাথে আলোচনা ছাড়াই ক্রাস্ট লেদারে রপ্তানি প্রণোদনা ১০ শতাংশ থেকে শূন্যে নামিয়ে আনার এই সিদ্ধান্ত আত্মঘাতী ছাড়া আর কিছুই নয়। বিষয়টি নিয়ে তারা ইতোমধ্যে বাণিজ্য প্রতিমন্ত্রীর সাথে আলাপ করেছেন। পাশাপাশি ক্ষতি এড়াতে প্রধানমন্ত্রীরও হস্তক্ষেপ চান তারা।

ইউরোপের বাজারে প্রবেশাধিকার না থাকায় কোনো রকমে চীন নির্ভর হয়ে ব্যবসা টিকিয়ে রেখেছেন এই খাতের রপ্তানিকারকরা।

এর আগে গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক এক সার্কুলারে জানায়, এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী সময়ে একত্রে সম্পূর্ণরূপে বন্ধ না করে চলতি ২০২৩-২৪ অর্থবছর থেকেই সরকার বিভিন্ন ধাপে নগদ সহায়তা/প্রণোদনার হার অল্প অল্প করে হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকেই হ্রাসকৃত প্রণোদনা হার কার্যকর হয়েছে, যা আগামী ৩০ জুন পর্যন্ত অব্যাহত থাকবে।

ঘোষণা অনুযায়ী ক্রাস্ট লেদার রপ্তানিতে রপ্তানি প্রণোদনা ১০ শতাংশ থেকে কমিয়ে শূন্য শতাংশ করা হয়েছে। যদিও ফিনিশড লেদারে এটি ১০ শতাংশ থেকে ৩ শতাংশ কমিয়ে ৭ শতাংশ করা হয়েছে।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সাধারণ সম্পাদক ও সালমা ট্যানারির ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত উল্লাহ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'দেশের চামড়া শিল্পের মোট রপ্তানির ৯০ থেকে ৯৫ শতাংশই ক্রাস্ট লেদার। মাত্র ৫ থেকে ৭ শতাংশ রপ্তানি হয় ফিনিশড লেদার। কাজেই ক্রাস্ট লেদারের ওপর থেকে রপ্তানি প্রণোদনা প্রত্যাহারের  সিদ্ধান্ত এ খাতকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে। এছাড়াও অনেকের লেদার ওয়ার্কিং গ্রুপ (এলডাব্লিউজি) সনদ নেই, যা ইউরোপে ভাল ব্র্যান্ডের সাথে ব্যবসা করার জন্য প্রয়োজন।'

তিনি বলেন, 'পরিবেশ-কমপ্লায়েন্স ইস্যু ও এলডাব্লিউজি সনদ ছাড়া এই খাতের ব্যবসায়ীদের তাদের ব্যবসা সচল রাখতে কেবল চীনের বাজারই ভরসা। এই পরিস্থিতিতে প্রতিযোগিতার বাজারে চীন নির্ভর হয়ে যেখানে বর্তমানে ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম খেতে হচ্ছে, সেখানে পূর্বঘোষণা ছাড়াই রপ্তানি প্রণোদনা হ্রাসের এই সিদ্ধান্তে ব্যাপক লোকসানের মুখে পড়তে হবে ব্যবসায়ীদের।'

তিনি বলেন, 'প্রতি বছর রপ্তানি লক্ষ্যমাত্রার ৬০ শতাংশ চামড়াই কোরবানির সময় মজুদ করে ট্যানারিগুলো। চামড়া খাতের রপ্তানির ট্যানারিগুলোতে গত কোরবানির মৌসুমে মজুদকৃত চামড়ার একটি বড় অংশ এখনো অবিক্রিত রয়ে গেছে।'

প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে সব ট্যানারিই ব্যাবসায়ীক কৌশলের অংশ হিসেবে সরকার ঘোষিত রপ্তানি প্রণোদনার হিসাবকে মাথায় রেখে চামড়া ক্রয় থেকে শুরু করে বায়ারদের থেকে ক্রয়াদেশ নিয়ে থাকে। কাজেই হঠাৎ করে নেওয়া এই সিদ্ধান্তে ট্যানারিগুলোর সম্ভাব্য লোকসান ঠেকানোর কোনো পথ আর খোলা থাকছে না।

রপ্তানি প্রণোদনা প্রত্যাহারের সিদ্ধান্তে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা তার একটি উদাহরণ তুলে ধরেন সাভারের বিসিক চামড়া শিল্প নগরীর আরকে লেদারের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আমীন।

তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'গত কোরবানির মৌসুমে সব মিলিয়ে দুই লাখ পিস কাঁচা চামড়া আমার কারখানায় মজুদ করা হয়েছে, যার ৭৫ শতাংশ চামড়া এখনো অবিক্রিত। এরপর আরও অন্তত ৫০ হাজার চামড়া পরবর্তী সময়ে তার ট্যানারিতে সংগ্রহ করা হয়েছে, যার সবটাই ক্রয় করা হয়েছে ক্রাস্ট লেদারের ১০ শতাংশ রপ্তানি প্রণোদনাকে মাথায় রেখে। বায়ারদের থেকে ক্রয়াদেশগুলোও সেই হিসাবে নেওয়া রয়েছে তার।'

নুরুল আমীন বলেন, 'এখন যদি এই ১০ শতাংশ প্রণোদনা প্রত্যাহার করা হয়, তাহলে শুধু মজুদকৃত চামড়াতেই আমার নিশ্চিত লোকসান তিন থেকে চার কোটি টাকা।'

তিনি মজুদকৃত চামড়া বিক্রির জন্য ক্রাস্ট লেদারের ওপর রপ্তানি প্রণোদনা প্রত্যাহার করার আগে এক বছরের ট্রানজিশন পিরিয়ডের পরামর্শ দেন। চামড়া শিল্পে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়াটা বিপজ্জনক বলে সতর্ক করেন তিনি।

সামিনা ট্যানারির সিইও মোখলেছুর রহমান রিপন টিবিএসকে বলেন, 'গত কোরবানির মৌসুমে আমরা প্রায় এক লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহ করেছি, স্কয়ার ফিটে যা ২৬ থেকে ২৮ লাখ স্কয়ার ফিট। এর পুরোটাই আমরা ক্যাশ ইনসেনটিভকে মাথায় রেখে কেনা।'  

তিনি বলেন, 'আমাদের প্রতি মাসে গড়ে ৫.৮০ লাখ স্কয়ার ফিট চামড়া রপ্তানি হয়, গড়ে ১.৬ মার্কিন ডলার রেট ধরলেও এর মূল্য দাঁড়ায় ৯.২৮ লাখ ডলার। অর্থাৎ ১০ শতাংশ রপ্তানি প্রণোদনা প্রত্যাহারে অর্থ এখানে আমার প্রতি মাসে এখন ৯২.৮ হাজার ডলার ক্ষতিগ্রস্ত হবো।' 

স্টেকহোল্ডারদের সাথে আলোচনা ছাড়াই হুট করে নেওয়া এ সিদ্ধান্তের সমালোচনা করে এই ব্যবসায়ী আরও বলেন, 'আমার মনে হয় না এই খাতের উন্নয়নে কারো আন্তরিকতা আছে।'

Related Topics

টপ নিউজ

রপ্তানি / চামড়া / ব্যবসায়ী / ক্ষতি / ডলার / প্রণোদনা / ট্যানারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • এলপিজি আমদানির কার্গো আটকে রেখে দাম বাড়ানোর অভিযোগ: তদন্ত চান ব্যবসায়ীরা
  • রপ্তানির আগে ঋণ সুবিধার পুনঃঅর্থায়ন তহবিল বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা
  • সেপ্টেম্বরে পণ্য রপ্তানি আয় বেড়ে ৩.৯৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৮.৫৪% 
  • বিমানের চড়া ডলার রেটের চাপে ফ্রেইট ফরোয়ার্ডাররা, সুবিধা পাচ্ছে বিদেশি এয়ারলাইনস
  • বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net