Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
রমজানের আগে বাকিতে ভোজ্যতেল, পেঁয়াজ, চিনি আমদানির অনুমতি দিল সরকার

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
12 January, 2024, 10:30 am
Last modified: 12 January, 2024, 10:30 am

Related News

  • জ্বালানির মূল্যবৃদ্ধিতে খাদ্যপণ্যের দাম বাড়তি, বিপাকে সীমিত আয়ের পরিবার
  • মার্চে এলসি নিষ্পত্তি কমেছে ২৬.৬ শতাংশ
  • ঈদ শেষেও স্বস্তি ফেরেনি বাজারে; মাংসের দাম চড়া, বাড়ছে সবজির দরও
  • এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো
  • ইরান যুদ্ধের জেরে খাতুনগঞ্জে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম

রমজানের আগে বাকিতে ভোজ্যতেল, পেঁয়াজ, চিনি আমদানির অনুমতি দিল সরকার

৩১ মার্চ পর্যন্ত আটটি নিত্যপ্রয়োজনীয় পণ্য সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানি করা যাবে। ব্যবসায়ীরা এসব পণ্যের পেমেন্ট করার জন্য আমদানি এলসি খোলার পর থেকে ৯০ দিন পর্যন্ত সময় পাবেন।
টিবিএস রিপোর্ট
12 January, 2024, 10:30 am
Last modified: 12 January, 2024, 10:30 am
ছবি: সংগৃহীত

রমজানে বাজার স্থিতিশীল রাখতে এবং মূল্যের চাপ কমাতে ডেফার্ড ঋণপত্রের (এলসি) আওতায় আটটি নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির জন্য ব্যবসায়ীদের অনুমতি দিয়েছে সরকার।

আটটি পণ্য হলো ভোজ্যতেল, পেঁয়াজ, চিনি, ছোলা, ডাল, মটর, মশলা ও খেজুর।

বাকিতে আট পণ্য আমদানির সুযোগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ। ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এখন থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত আটটি নিত্যপ্রয়োজনীয় পণ্য সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানি করা যাবে। ব্যবসায়ীরা এসব পণ্যের পেমেন্ট করার জন্য আমদানি এলসি খোলার পর থেকে ৯০ দিন পর্যন্ত সময় পাবেন।

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যকে ট্রেডিং দ্রব্য হিসেবে বিবেচনা করা হয়। এসব দ্রব্যের আমদানির ক্ষেত্রে সাইট এলসি খোলার নির্দেশনা রয়েছে। অর্থাৎ এলসি খোলার কয়েকদিনের মধ্যেই পণ্যের দাম পরিশোধ করে দিতে হয়। রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় এসব দ্রব্যের প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করতে প্রায় প্রতি বছরই ডেফার্ড এলসির মাধ্যমে আমদানির সুযোগ দেওয়া হয়। ফলে ব্যবসায়ীরা এই সময়ের মধ্যে আমদানি করা পণ্য বিক্রি করে পেমেন্ট করে দিতে পারে। সেই ধারাবাহিকতাতেই চলতি বছরও এ সুযোগ দেওয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, রমজানে ছয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা ব্যাপক বেড়ে যায়। চিনির মাসিক চাহিদা ১.৩৫ লাখ টন হলেও রমজানে এটি দ্বিগুণের বেশি বেড়ে ৩ লাখ টন হয়ে যায়। ভোজ্যতেলের চাহিদা ১.৫ লাখ টন থেকে বেড়ে ৩ লাখ টন, মশুর ডালের চাহিদা ৩৮ হাজার টন থেকে বেড়ে ১ লাখ টন, খেজুরের চাহিদা ৪ হাজার টন থেকে বেড়ে ৫০ হাজার টন, ছোলার চাহিদা ২ হাজার টন থেকে বেড়ে ১ লাখ টন এবং পেঁয়াজের চাহিদা ১.৭৩ লাখ টন থেকে বেড়ে ৫ লাখ টনে পৌঁছে যায় এ মাসে।

এজন্য ব্যবসায়ীরা প্রতি বছর রোজা শুরু হওয়ার কয়েক মাস আগে থেকেই বাড়তি চাহিদা জোগানের জন্য সরবরাহ বাড়াতে থাকেন। ডলার সংকটের এই সময়ে সরবরাহ স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংক এই সুবিধা দিল।

Related Topics

টপ নিউজ

নিত্যপণ্য / নিত্যপণ্য আমদানি / ডেফার্ড এলসি / এলসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
    ২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
    মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

Related News

  • জ্বালানির মূল্যবৃদ্ধিতে খাদ্যপণ্যের দাম বাড়তি, বিপাকে সীমিত আয়ের পরিবার
  • মার্চে এলসি নিষ্পত্তি কমেছে ২৬.৬ শতাংশ
  • ঈদ শেষেও স্বস্তি ফেরেনি বাজারে; মাংসের দাম চড়া, বাড়ছে সবজির দরও
  • এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো
  • ইরান যুদ্ধের জেরে খাতুনগঞ্জে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম

Most Read

1
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

2
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

3
তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
বাংলাদেশ

মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি

6
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net