Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
সার আমদানির দায় মেটাতে ৩,৩১৬ কোটি টাকার বন্ড ইস্যু করেছে সরকার

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
04 January, 2024, 08:50 pm
Last modified: 04 January, 2024, 09:44 pm

Related News

  • রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে মিশর থেকে টিএসপি সার আমদানি করবে সরকার
  • জ্বালানি ও উন্নয়ন প্রকল্পে ব্যয়, কঠিন শর্তে ৪০০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার
  • পাওনা পরিশোধে দেরি, আগামী বছর সার সরবরাহে চুক্তি করবে না কাতারএনার্জি
  • তেল, গ্যাস ও সার আমদানিতে আগামী অর্থবছরে ২.৪৫ বিলিয়ন ডলার ঋণ দেবে আইটিএফসি
  • সারের আমদানি এলসি খোলা আরও সহজ করলো কেন্দ্রীয় ব্যাংক

সার আমদানির দায় মেটাতে ৩,৩১৬ কোটি টাকার বন্ড ইস্যু করেছে সরকার

সোনালী ব্যাংকের অনুকূলে ৯ বছর মেয়াদি এবং আইএফআইসি ব্যাংকের অনুকূলে ৮ বছর মেয়াদি বন্ড ইস্যু করা হয়। চলতি ২০২৩–২৪ অর্থবছরে পর্যায়ক্রমে মোট ২০ হাজার কোটি টাকার বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়।
টিবিএস রিপোর্ট
04 January, 2024, 08:50 pm
Last modified: 04 January, 2024, 09:44 pm

সারের ভতুর্কি বাবদ বকেয়া দায় পরিশোধে দুই ব্যাংকের অনুকূলে মোট ৩ হাজার ৩১৬ কোটি টাকার বিশেষ বন্ড ইস্যু করেছে সরকার।

আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সোনালী ব্যাংকের অনুকূলে ২ হাজার ৫৫৭ কোটি এবং আইএফআইসি ব্যাংকের অনুকূলে ৪৫৯ কোটি টাকার বন্ড ইস্যু করে বাংলাদেশ ব্যাংক। এরআগে গতকাল সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে সব পক্ষের মধ্যে সমোঝোতা স্মারক সই হয়।  

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এ বন্ডের বিপরীতে বাংলাদেশ ব্যাংক থেকে স্বল্পমেয়াদি ধারের (রেপো) সমান সুদ পাওয়ার পাশাপাশি নিজেদের বিধিবদ্ধ তারল্য সংরক্ষণ (এসএলআর) করতে পারবে ব্যাংক দুইটি। সার আমদানি বাবদ– সোনালী বাংকের কাছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের দায় মেটাতে ব্যাংক দু'টিকে বিশেষ এ বন্ড দেওয়া হয়। 

সোনালী ব্যাংকে ৯ বছর মেয়াদি এবং আইএফআইসি ব্যাংকের অনুকূলে ৮ বছর মেয়াদে বন্ড ইস্যু করা হয়। চলতি ২০২৩–২৪ অর্থবছরে পর্যায়ক্রমে মোট ২০ হাজার কোটি টাকার বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়।

এ দুই খাতে বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০টি ব্যাংকে ২৫ হাজার টাকার দায় রয়েছে। এর কিছু অংশ ইতোমধ্যে খেলাপি ঋণে পরিণত হয়েছে। এর মধ্যে সারের ভর্তুকি বাবদ রয়েছে ১০ হাজার কোটি এবং বিদ্যুতের ভর্তুকি বাবদ রয়েছে ১৫ হাজার কোটি টাকা। 

তবে বিদ্যুৎ খাতের ১০ কোটি টাকার নিচের দায়ের ক্ষেত্রে বন্ড দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। এ কারণে বিদ্যুতের ভর্তুকি বাবদ চলতি অর্থবছরে ১০ হাজার কোটি টাকার বন্ড জারির প্রয়োজন হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গত জুন শেষে বিদ্যুৎ ও সারে ভর্তুকি বাবদ সরকারের বকেয়া দাঁড়ায় প্রায় ৪২ হাজার কোটি টাকা। বর্তমানে নগদ অর্থে পরিশোধ করা কঠিন হয়ে পড়ায়– বন্ডের মধ্যমে দায় পরিশোধের উদ্যোগ নেওয়া হয়। ব্যাংক ঋণের সমপরিমাণ বন্ড সংশ্লিষ্ট ব্যাংকের অনুকুলে ইস্যুর সিদ্ধান্ত হয়। তবে তাদের ব্যাংক ঋণ সরকারের কাছে পাওনার চেয়ে বেশি হলে– ভর্তুকির সমপরিমাণ বন্ড দেওয়া হবে।

Related Topics

টপ নিউজ

বিশেষ বন্ড / সার আমদানি / দায় পরিশোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে মিশর থেকে টিএসপি সার আমদানি করবে সরকার
  • জ্বালানি ও উন্নয়ন প্রকল্পে ব্যয়, কঠিন শর্তে ৪০০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার
  • পাওনা পরিশোধে দেরি, আগামী বছর সার সরবরাহে চুক্তি করবে না কাতারএনার্জি
  • তেল, গ্যাস ও সার আমদানিতে আগামী অর্থবছরে ২.৪৫ বিলিয়ন ডলার ঋণ দেবে আইটিএফসি
  • সারের আমদানি এলসি খোলা আরও সহজ করলো কেন্দ্রীয় ব্যাংক

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net