Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 02, 2026
১১ মাসে বৈদেশিক ঋণ পাওয়ার চেয়ে বেশি পরিশোধ করেছে বেসরকারি খাত

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
04 January, 2024, 01:05 pm
Last modified: 04 January, 2024, 01:09 pm

Related News

  • ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের
  • ব্যাংক ঋণের টানাপোড়েন: বেসরকারি খাতের সংকট ও সরকারি বিনিয়োগের কার্যকারিতা
  • শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
  • বাংলাদেশের বৈদেশিক ঋণের ঝুঁকি ও অর্থছাড়ের ধীরগতি পর্যালোচনায় আইএমএফ
  • আন্তর্জাতিক মূলধন বাজারে পা রাখতে পান্ডা বন্ড ইস্যু করার চিন্তা সরকারের

১১ মাসে বৈদেশিক ঋণ পাওয়ার চেয়ে বেশি পরিশোধ করেছে বেসরকারি খাত

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২১ সালে দেশে বেসরকারি খাতে স্বল্পমেয়াদি ঋণ বৈদেশিক এসেছে ৩৩.৯৬ বিলিয়ন ডলার, ২০২২ সালে এসেছে ৩৭.২৫ বিলিয়ন ডলার। কিন্তু ২০২৩ সালের ১১ মাসে এসেছে ২৩.৭০ বিলিয়ন ডলার।
শাখাওয়াত প্রিন্স
04 January, 2024, 01:05 pm
Last modified: 04 January, 2024, 01:09 pm

২০২৩ সালের প্রথম ১১ মাসে স্বল্পমেয়াদি বৈদেশিক ঋণপ্রাপ্তির চেয়ে আগের ঋণের মূল ও সুদ হিসেবে বাংলাদেশি ব্যবসায়ীদের ৫.২১ বিলিয়ন ডলার বেশি পরিশোধ করতে হয়েছে।

অতিরিক্ত ঋণ পরিশোধের কারণে ডলারের তারল্যের ওপর নতুন চাপ সৃষ্টি হয়েছে এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, বাংলাদেশি ব্যবসায়ীরা জানুয়ারি-নভেম্বর সময়ে বেসরকারি খাতের স্বল্পমেয়াদি বৈদেশিক ঋণ পেয়েছেন ২৩.৭০ বিলিয়ন ডলার; অন্যদিকে ঋণের আসল ও সুদের পরিশোধ করেছেন ২৮.৯২ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, '২০২৩ সালের প্রথম ১১ মাসে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের বড় পতন হয়েছে। এর একটি কারণ হল বেসরকারি খাতে স্বল্পমেয়াদি বিদেশি ঋণ আসা কমে যাওয়া। এই স্বল্পমেয়াদি ঋণের মাধ্যমে আমদানির খরচ মেটানো হয়। বর্তমানে আমদানি কমে যাওয়ায় এই ঋণের চাহিদা কিছুটা কমেছে।'

ব্যাংকাররা বলছেন, আন্তর্জাতিক বাজারে ডলারের সুদের হার বৃদ্ধি এবং মুদ্রাটির দাম ক্রমাগত বাড়ার কারণে বেসরকারি খাতের বৈদেশিক স্বল্পমেয়াদি ঋণ ব্যাপকভাবে কমেছে।

এছাড়া ঋণ নেওয়ার অন্যান্য খরচও বাড়ছে। এখন বিদেশি ঋণের সুদে ২০ শতাংশ কর দিতে হয়। ঋণের সুদহার ইতিমধ্যে বেড়েছে। করের জন্য বাড়তি ১.৭ শতাংশ যোগ হওয়ায় নিট সুদ ১০.২ শতাংশের ওপর চলে যায়। এত সুদ দিয়ে ঋণ নিতে আগ্রহী নন ব্যবসায়ীরা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৩ সালের জানুয়ারি-জুন সময়ে বেসরকারি খাতের বিদেশি ঋণ গড়ে এসেছে ২.১৫ বিলিয়ন ডলার। একই সময়ে আগের ঋণ ও সুদ বাবদ পরিশোধ হয়েছে গড়ে ২.৬২ বিলিয়ন ডলার। অর্থাৎ প্রতি মাসে অতিরিক্ত পরিশোধ করতে হয়েছে ৪৭৪ মিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য আরও বলছে, ২০২১ সালে বেসরকারি খাতের বৈদেশিক ঋণের সুদ পরিশোধ করতে হয়েছে ১৩৮ মিলিয়ন ডলার। ২০২২ সালে পরিশোধ বেড়ে দাঁড়িয়েছে ২৪৬ মিলিয়ন ডলার। যদিও ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত ১১ মাসে বেসরকারি ঋণের সুদ পরিশোধ করা হয়েছে ৫৯৩ মিলিয়ন ডলার।

২০২২ সালের ডিসেম্বরের শেষে বেসরকারি খাতের স্বল্পমেয়াদি বৈদেশিক ঋণ ছিল ১৬.৪১ বিলিয়ন ডলার। ২০২৩ সালের নভেম্বর শেষে তা ১১.৯৬ বিলিয়ন ডলারে নেমে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, ২০২৩ সালের ২৭ আগস্ট শেষে বাংলাদেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৬.৮২ বিলিয়ন ডলার, যা ২০২২-এর একই সময়ে ছিল ৩৩.৯৩ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রিজার্ভ কমেছে ৭.১১ বিলিয়ন ডলার। 

অন্যদিকে ২০২৩ সালের ২৭ ডিসেম্বর শেষে বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২১.৪৪ বিলিয়ন ডলার।   

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও টিবিএসকে বলেন, 'বেসরকারি খাতের বিদেশি ঋণ বেশি করা হতো বায়ারস ক্রেডিটের জন্য। আন্তর্জাতিক সুদহার ব্যাপক বৃদ্ধি ও টাকার মান কমে যাওয়া এই ঋণের পরিমাণ কামিয়ে দিয়েছে। এছাড়া নির্বাচনের আগে বিনিয়োগে নানা অশ্চিয়তা থাকায় ব্যবসায়ীরা আমদানির পরিমাণও কমিয়ে দিয়েছেন, যা বেসরকারি ঋণ কমার অন্যতম কারণ।'

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুসারে, ২০২২ সাল শেষে বৈদেশিক স্বল্পমেয়াদি বায়ার্স ক্রেডিট ঋণের পরিমাণ ছিল ৯.৫৬ বিলিয়ন ডলার। ২০২৩ সালের নভেম্বর শেষে এই ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬.৪৭ বিলিয়ন ডলার। অর্থাৎ এ ঋণ প্রায় ৩ বিলিয়ন ডলার কমে গেছে।

বর্তমানে ফরেন লোন নিতে হয় সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট-এর (সোফর) সঙ্গে আরও ৩.৫ শতাংশ মার্জিন যোগ করে নিতে হয়। ২০২৩ সালের জানুয়ারিতে সোফর রেট ছিল ৪.৩১ শতাংশ। যদিও ২০২১ ও ২০২২ সালের জানুয়ারিতে এই রেটের পরিমাণ ছিল ১ শতাংশের কম।

সোফর হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে সুদহার নির্ধারণের অন্যতম মাপকাঠি। সোফরের মাধ্যমে শুধু মার্কিন ডলারে ঋণ নেওয়ার ক্ষেত্রেই সুদহার নির্ধারিত হয়। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২১ সালে দেশে বেসরকারি খাতে স্বল্পমেয়াদি ঋণ বৈদেশিক এসেছে ৩৩.৯৬ বিলিয়ন ডলার, ২০২২ সালে এসেছে ৩৭.২৫ বিলিয়ন ডলার। কিন্তু ২০২৩ সালের ১১ মাসে এসেছে ২৩.৭০ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে বলেন, 'আগের তুলনায় ডলারের সুদের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এছাড়া ডলারের রেট বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা ঋণ পেমেন্টের ঝুঁকির বিষয়টিও দেখছেন। ফলে তারা আরও বেশি ঋণ পরিশোধ করছেন, যা আমাদের পেমেন্টের ভারসাম্য এবং রিজার্ভের ওপর চাপ বাড়াচ্ছে।'

তিনি বলেন, ডলারের দাম বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবসায়ীদের দায় বেড়ে যাওয়ায় তারা নতুন ঝুঁকি না নিয়ে ঋণ পরিশোধ বেশি করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক বর্তমানে রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে ১১০ টাকা দরে। আমদানিকারকদের কাছে ব্যাংকগুলোর ডলার বিক্রি করার কথা ১১০ টাকায়। যদিও আমদানি বিল এবং আগের ঋণ পরিশোধের জন্য ব্যবসায়ীদের ১২০-১২৪ টাকায় ডলার সংগ্রহ করতে হচ্ছে।

Related Topics

টপ নিউজ

বিদেশি ঋণ / বৈদেশিক ঋণ / স্বল্পমেয়াদি বৈদেশিক ঋণ / ঋণ পরিশোধ / বেসরকারি খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
    ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক
  • কোলাজ: টিবিএস
    চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক
  • ছবি: টিবিএস
    রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪
  • বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ
    বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ

Related News

  • ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের
  • ব্যাংক ঋণের টানাপোড়েন: বেসরকারি খাতের সংকট ও সরকারি বিনিয়োগের কার্যকারিতা
  • শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
  • বাংলাদেশের বৈদেশিক ঋণের ঝুঁকি ও অর্থছাড়ের ধীরগতি পর্যালোচনায় আইএমএফ
  • আন্তর্জাতিক মূলধন বাজারে পা রাখতে পান্ডা বন্ড ইস্যু করার চিন্তা সরকারের

Most Read

1
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
বাংলাদেশ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র

3
বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
বাংলাদেশ

ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক

4
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪

6
বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ
অর্থনীতি

বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net