Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 02, 2026
বিদেশি ঋণের সুদে কর অবকাশের মেয়াদ ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়তে পারে 

অর্থনীতি

রিয়াদ হোসেন
14 December, 2023, 01:00 pm
Last modified: 14 December, 2023, 01:26 pm

Related News

  • আন্তর্জাতিক মূলধন বাজারে পা রাখতে পান্ডা বন্ড ইস্যু করার চিন্তা সরকারের
  • গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়
  • আরো কর ছাড়ের পরিকল্পনা: ৩ মাস পরপর ভ্যাট পরিশোধ; সোনা বিক্রির ক্যাপিটাল গেইনস ট্যাক্স কমে ৫% হতে পারে
  • বিদেশি ঋণের অর্থছাড় কমলো ১০০ কোটি ডলার, ঋণ পরিশোধ ছাড়াল ৪০০ কোটি
  • পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর অব্যাহতি বহাল রাখার দাবি সংসদ সদস্যদের

বিদেশি ঋণের সুদে কর অবকাশের মেয়াদ ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়তে পারে 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাজস্ব বোর্ড শিগগিরই কর অব্যাহতির মেয়াদ বাড়ানোর বিষয়ে বিজ্ঞপ্তি জারি করতে পারে।
রিয়াদ হোসেন
14 December, 2023, 01:00 pm
Last modified: 14 December, 2023, 01:26 pm
ফাইল ছবি

বিদেশি ঋণের সুদ পরিশোধের ওপর ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত যে কর অব্যাহতির ঘোষণা দেওয়া হয়েছিল, তার মেয়াদ আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর কথা ভাবছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এর আগে, গত ২৮ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে বিদেশি ঋণের সুদ পরিশোধের ওপর ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২০ শতাংশ কর অব্যাহতির ঘোষণা দেয় এনবিআর।

ডলার সংকটের মধ্যে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে হিমশিম খেতে থাকা ব্যবসাগুলোকে সহায়তা দিতেই এই কর ছাড়ের মেয়াদ ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তারা জানান, রাজস্ব বোর্ড শিগগিরই কর অব্যাহতির মেয়াদ বাড়ানোর বিষয়ে বিজ্ঞপ্তি জারি করতে পারে।

এনবিআরের ট্যাক্স বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "যে সুবিধা দেওয়া হচ্ছে, এটি বলা যায় সরকারের পক্ষ থেকে বিদেশি ঋণ গ্রহীতাদের জন্য সরাসরি সাবসিডি। এ সুবিধা দেওয়া হলে আগামী এক বছর তারা ফরেন কারেন্সিতে নির্দ্বিধায় ঋণ নিতে পারবেন।" 

এনবিআরের এমন পরিকল্পনাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরাও। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, "এর আগে যে সুবিধা দেওয়া হয়েছিল, তিন মাসের জন্য, তাতে খুব একটা লাভ হতো না। কেননা কেবল ওই সময়ের মধ্যে যাদের ঋণ পরিশোদের মেয়াদ হতো, তারাই হয়তো একটু সুবিধা পেতেন। এখন যদি এক বছরের জন্য এই ট্যাক্স এক্সেম্পশন দেওয়া হয়, তাতে বিদেশি ঋণের সুদ পরিশোধে কিছুটা সুবিধা হবে।"

"এর ফলে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে পজিটিভ ইমপ্যাক্ট পড়তে পারে," বলেন তিনি। 

আন্তর্জাতিক বাজারে সুদের হার এখন আগের লন্ডন ইন্টারব্যাংক অফার রেট (এলআইবিওআর) এর পরিবর্তে ইউএস ফেডারেল রিজার্ভের নীতিগত হার সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট (এসওএফআর) অনুসরণ করছে।

সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট ইতোমধ্যেই কোভিড-১৯ মহামারি চলাকালীন ০.২৫ শতাংশ থেকে ৫.৩৫ শতাংশে উন্নীত হয়েছে। ২০২২ সালের শুরুর দিকেও এই হার ১ শতাংশের নিচে ছিল। ফলস্বরূপ, আন্তর্জাতিক বাজারে ঋণের সুদহার অনুরূপভাবে বৃদ্ধি পেয়েছে। বিদেশি ঋণ ক্ষেত্রে ৩.৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত সুদ যোগ হয়েছে।

বিশ্বব্যাপী সুদহার বৃদ্ধির সাথে সাথে, সুদের প্রদানের ওপর বর্তমান বাজেটে আরোপিত ২০ শতাংশ 'উইথহোল্ডিং ট্যাক্স'-এর কারণে বিদেশি ঋণ এখন আরও ব্যয়বহুল হয়ে উঠেছে। এ ধরনের ঋণের খরচ এখন প্রায় ১১ শতাংশ পর্যন্ত বেড়েছে।
২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট অনুযায়ী, জুলাই থেকে বিদেশি ঋণের সুদ পরিশোধে ২০ শতাংশ ট্যাক্স আরোপ করা হয়েছিল। মূলত, ব্যাংক ও ব্যবসায়ীদের বিদেশি ঋণ নেওয়া কমাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 

বিদেশি ঋণের খরচ বেড়ে যাওয়ার কারণে নতুন করে ঋণ নেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীদের আগ্রহ কমে যায়। ফলে শর্ট টার্ম ফরেন লোন কমতে শুরু করে। ব্যবসায়ীরা নতুন ঋণ নেওয়ার বদলে পুরনো ঋণগুলো রিপেমেন্ট করতে শুরু করেন। তবে, দেশের ব্যাংক চ্যানেলে ডলার সংকট থাকায় এসব বিদেশি ঋণ পরিশোধ রিজার্ভকে কমিয়ে দেয়।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, অক্টোবর শেষে বেসরকারি খাতে স্বল্পমেয়াদী বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১২.১৩ বিলিয়ন ডলার। জুন শেষে যা ছিল ১৩.৬৬ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "গত কয়েক মাসে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্যভাবে কমেছে। এর একটি কারণ হলো, বেসরকারি খাতে স্বল্পমেয়াদী বিদেশি ঋণ কমে যাওয়া।" 

Related Topics

টপ নিউজ

কর অব্যাহতি / কর ছাড় / বিদেশি ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি: সংগৃহীত
    ববি হাজ্জাজের নির্দেশে ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমেরিকার সঙ্গে ব্যবসা বন্ধ করা সব কানাডীয় কোম্পানিকে 'অবিলম্বে' যুক্তরাষ্ট্রে ফিরতে বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জের দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ 
  • ছবি: টিবিএস
    ঢাকায় বর্জ্যের বিনিময়ে বাজার: বর্জ্য জমা দিলেই মিলবে ভাত-মাছ-চালসহ নিত্যপণ্য
  • ফাইল ছবি
    ১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা

Related News

  • আন্তর্জাতিক মূলধন বাজারে পা রাখতে পান্ডা বন্ড ইস্যু করার চিন্তা সরকারের
  • গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়
  • আরো কর ছাড়ের পরিকল্পনা: ৩ মাস পরপর ভ্যাট পরিশোধ; সোনা বিক্রির ক্যাপিটাল গেইনস ট্যাক্স কমে ৫% হতে পারে
  • বিদেশি ঋণের অর্থছাড় কমলো ১০০ কোটি ডলার, ঋণ পরিশোধ ছাড়াল ৪০০ কোটি
  • পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর অব্যাহতি বহাল রাখার দাবি সংসদ সদস্যদের

Most Read

1
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ববি হাজ্জাজের নির্দেশে ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার সঙ্গে ব্যবসা বন্ধ করা সব কানাডীয় কোম্পানিকে 'অবিলম্বে' যুক্তরাষ্ট্রে ফিরতে বললেন ট্রাম্প

3
সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জের দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ 

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ঢাকায় বর্জ্যের বিনিময়ে বাজার: বর্জ্য জমা দিলেই মিলবে ভাত-মাছ-চালসহ নিত্যপণ্য

6
ফাইল ছবি
অর্থনীতি

১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net