Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
সংকটের মাঝে ডলারের দাম চড়েছে রেকর্ড ১২৮ টাকা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
09 November, 2023, 09:55 pm
Last modified: 09 November, 2023, 10:28 pm

Related News

  • ৫৮০ কোটি টাকায় ব্যাংক আলফালাহর বাংলাদেশ শাখা কিনছে ব্যাংক এশিয়া 
  • এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো
  • কেন্দ্রীয় ব্যাংককে রিজার্ভ ধরে রাখা ও নীতি সুদহার এখনই না কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের 
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
  • রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৯.৮৬ বিলিয়ন ডলার

সংকটের মাঝে ডলারের দাম চড়েছে রেকর্ড ১২৮ টাকা

গত সপ্তাহে মানি চেঞ্জারগুলো ১২০ থেকে ১২১ টাকা দরে ডলার বিক্রি করেছিল।
টিবিএস রিপোর্ট
09 November, 2023, 09:55 pm
Last modified: 09 November, 2023, 10:28 pm
প্রতীকী ছবি: রয়টার্স

ডলার ঘাটতি এবং ব্যাংকগুলোতে রেমিট্যান্সের ডলারের দামের ক্রমবর্ধমান প্রবণতার কারণে খোলা ও খুচরা উভয় বাজারেই ডলারের দাম রেকর্ড সর্বোচ্চ ১২৮ টাকায় পৌঁছেছে।

রাজধানীর মতিঝিল ও দিলকুশা এলাকার একাধিক মানি চেঞ্জারের সঙ্গে কথা বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানতে পেরেছে, ব্যাংকগুলো এখন সর্বোচ্চ ১২৪ টাকা হারে বিদেশি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান থেকে রেমিট্যান্স ডলার কিনছে।

এটি খোলা বাজারে নগদ ডলারের ওপর প্রভাব ফেলেছে এবং এক সপ্তাহে দাম বেড়েছে ৭–৮ টাকা।

গত সপ্তাহে মানি চেঞ্জারগুলো ১২০ থেকে ১২১ টাকা দরে ডলার বিক্রি করেছিল।

তবে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত হার অনুযায়ী খুচরা বাজারে ডলারের দাম ১১৪ টাকার বেশি হওয়ার কথা নয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজধানীর বিজয় সরণিতে এক মানি চেঞ্জার এক গ্রাহককে বলছেন, বিক্রি করার মতো ডলার নেই।

'কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আমরা ডলার বিক্রি করতে চাই। কিন্তু আগে আমাকে ডলার পেতে হবে। ১২৩–১২৪ টাকা প্রস্তাব দিলেও আমরা কোনো ডলার পাচ্ছি না। তাই বিক্রি করার মতো ডলার নেই।'

ডলার কিনতে গিয়ে অনেক গ্রাহক খালি হাতে ফিরেছেন।

দিলকুশার দোহার মানি চেঞ্জারের মালিক মুরাদ হাসান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, নগদ ডলারের সংকট চলছে।

'তাই আমাদের নগদ ডলারের চাহিদা অনেক বেড়েছে, কিন্তু আমরা তা পূরণ করতে পারছি না,' তিনি বলেন।

Related Topics

টপ নিউজ

ডলারের দাম / ডলার / ডলার সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • ৫৮০ কোটি টাকায় ব্যাংক আলফালাহর বাংলাদেশ শাখা কিনছে ব্যাংক এশিয়া 
  • এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো
  • কেন্দ্রীয় ব্যাংককে রিজার্ভ ধরে রাখা ও নীতি সুদহার এখনই না কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের 
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
  • রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৯.৮৬ বিলিয়ন ডলার

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
বাংলাদেশ

সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?

2
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net