Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
কোল্ড স্টোরেজ মালিকদের অসহযোগিতায় আলু, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসছে না: কৃষিমন্ত্রী 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
09 October, 2023, 11:00 am
Last modified: 09 October, 2023, 11:06 am

Related News

  • কৃষকের লোকসান ঠেকাতে সারাদেশে সৌরশক্তিচালিত মিনি কোল্ড স্টোরেজ করবে সরকার: কৃষিমন্ত্রী
  • চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • দুই দিনে পেঁয়াজের দাম কেজিতে ৫০ টাকা বেড়ে ১৫০
  • আমদানির খবরে পাইকারিতে কমছে পেঁয়াজের দাম, খুচরায় প্রভাব নেই

কোল্ড স্টোরেজ মালিকদের অসহযোগিতায় আলু, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসছে না: কৃষিমন্ত্রী 

এদিকে খাদ্যমন্ত্রী বলেন, সবজির দাম প্রকৃতির উপর নির্ভর করে। দু’দিন বৃষ্টি হলেই উৎপাদন ও পরিবহন ব্যাহত হয়, বিভিন্ন সবজির দাম বেড়ে যায়। ভারত সহ আন্তর্জাতিক বাজারেও সবজির দাম বেড়েছে।
টিবিএস রিপোর্ট
09 October, 2023, 11:00 am
Last modified: 09 October, 2023, 11:06 am
ছবি-বাসস

চাল নিয়ে স্বস্তি থাকলেও সরকার আলু ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না বলে উল্লেখ করে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, "কোল্ড স্টোরেজ মালিকরা চরমভাবে অসহযোগিতা করছে। আমাদের কর্মকর্তারা তাদের একটু চাপ দিলেই তারা বাজারে আলু সরবরাহ বন্ধ করে দিচ্ছে।"   

রবিবার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে দেশে চালের মজুদ ও দর নিয়ে স্বস্তি প্রকাশ করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

খাদ্যমন্ত্রী জানান, চলতি আমন মওসুমে আরও অভ্যন্তরীণ উৎস থেকে ৪৪ টাকা কেজি দরে চার লাখ টন সিদ্ধ চাল, ৪৩ টাকা দরে এক লাখ টন আতপ চাল এবং ৩০ টাকা কেজি দরে দুই লাখ টন ধান সংগ্রহ করবে সরকার। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ধান-চাল সংগ্রহ শুরু হবে। এছাড়া চার লাখ টন গম আমদানি পাইপলাইনে আছে বলে জানান তিনি।

সরকারের ধান-চাল ও গম সংগ্রহ নিয়ে মিটিং হলেও সভায় আলু, পেঁয়াজ ও সবজির উচ্চমূল্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নবানে জর্জরিত হন কৃষিমন্ত্রী।

বাজারে আলু ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে না পারার কথা স্বীকার করে কৃষিমন্ত্রী জানান, "এখনও আলু ও পেঁয়াজের দাম বেশি। এ দু'টি পণ্যের দাম কতোটুকু বেড়েছে, তা নিয়ে বলতে চাই না। আমরা পেঁয়াজের দাম ও আলুর দাম নিয়ন্ত্রণ করতে পারছি না।"

তিনি বলেন, "এবছর আলুর উৎপাদন দুই লাখ টন কম হয়েছে। এই সুযোগ নিচ্ছে কোল্ডস্টোরেজ মালিকরা। যেখানে ২০ টাকা খরচ হয় না, সেখানে তারা ৫০ টাকা করে ফেলছে।"

কৃষিমন্ত্রী বলেন, কৃষি মন্ত্রণালয়ের কাজ উৎপাদন করা। আর মূল্য নিয়ন্ত্রণ করা বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে জুলাই মাসে পেঁয়াজ আমদানির অনুমতি চাওয়ার পরও কৃষি মন্ত্রণালয়ে কেন অনুমতি দেয়নি, এমন প্রশ্নে কৃষিমন্ত্রী বলেন, "আমরা পেঁয়াজ আমদানি করতে দেইনি। কারণ, গতবছর পেঁয়াজের উৎপাদন ভালো ছিল, কিন্তু কৃষক দাম পায়নি। আমরা চেয়েছিলাম এবার কৃষক ভালো দাম পাক, যাতে আগামীতেও উৎপাদনে উৎসাহী হয়।"

বাজারে সব ধরণের সবজির দাম বাড়ার কারণ সম্পর্কে কৃষিমন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকরা। এ প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, "অনেক সময় চাহিদার তুলনায় সাপ্লাই বাড়লেও দাম বাড়ে। এর পেছনের কারণ হলো মূল্যস্ফীতি। জ্বালানি তেলের দাম অনেক বেড়েছে। ট্রাক বাড়াও বেড়েছে। ফলে সবজির দামও বেড়েছে।"

এ পর্যায়ে খাদ্যমন্ত্রী বলেন, সবজির দাম প্রকৃতির উপর নির্ভর করে। দু'দিন বৃষ্টি হলেই উৎপাদন ও পরিবহন ব্যাহত হয়, বিভিন্ন সবজির দাম বেড়ে যায়। ভারত সহ আন্তর্জাতিক বাজারেও সবজির দাম বেড়েছে।

খাদ্যমন্ত্রী বলেন, দেশে চালের পর্যাপ্ত মজুদ আছে। নতুন ধান-চাল গুদামে রাখার জন্য গুদাম ফাঁকা করা হচ্ছে। এজন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আগামী নভেম্বর মাসে যে চাল বিতরণ করতে হবে, তা আগে থেকেই ছাড় করা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বোরো মওসুমে চার লাখ টন ধান সংগ্রহের বিপরীতে দুই লাখ টন এবং ১২.৫ লাখ টন চাল সংগ্রহের বিপরীতে ১৪.৫ লাখ টন চাল সংগ্রহ করা হয়েছে।

কৃষক পর্যায়ে চালের দামের তুলনায় সরকার বেশি দামে চাল কেনায় মিলাররা এখন কমদামে চাল কিনে সরকারকে সরবরাহ করার ব্যাপারে আগ্রহী হয়ে উঠছে বলে জানান খাদ্যমন্ত্রী।

তিনি বলেন, নতুন মজুদ আইনের আওতায় ব্যবসায়ীদের উপর নজরদারি করা হচ্ছে। এই আইনের আওতায় নীতিমালা প্রণয়নের কাজও চলছে। 

"চাল আমদানির জন্য আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে কোন ডলার খরচ করতে হবে না। তবে গম আমদানির জন্য আমাদের রিজার্ভে হাত দিতে হবে। গমের একটি জাহাজ বন্দরে আনলোড হচ্ছে। আরও কয়েকটি জাহাজ আসছে", বলেন খাদ্যমন্ত্রী।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে চালের মজুদ ১৬.২০ লাখ টন। আর গম রয়েছে ১.৫৩ লাখ টন।  প্রতি মাসে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচিতে ১.৫৩ লাখ টন চাল সরবরাহ করতে হয়। নভেম্বর পর্যন্ত অগ্রিম বরাদ্দ দেওয়ায় এখন মজুদ কিছুটা কমে গেছে।  
  

Related Topics

টপ নিউজ

কোল্ড স্টোরেজ / আলুর দাম / পেঁয়াজের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: রয়টার্স
    বাংলাদেশ থেকে আসা হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের ৬ মাসের মধ্যে ভারতের নাগরিকত্ব দেয়া হবে: অমিত শাহ
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
    তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে নিজ মাথায় গুলি করে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

Related News

  • কৃষকের লোকসান ঠেকাতে সারাদেশে সৌরশক্তিচালিত মিনি কোল্ড স্টোরেজ করবে সরকার: কৃষিমন্ত্রী
  • চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • দুই দিনে পেঁয়াজের দাম কেজিতে ৫০ টাকা বেড়ে ১৫০
  • আমদানির খবরে পাইকারিতে কমছে পেঁয়াজের দাম, খুচরায় প্রভাব নেই

Most Read

1
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ থেকে আসা হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের ৬ মাসের মধ্যে ভারতের নাগরিকত্ব দেয়া হবে: অমিত শাহ

2
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে নিজ মাথায় গুলি করে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net