Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 29, 2026
প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে ১২.৫০ টাকায়

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
28 September, 2023, 01:05 pm
Last modified: 28 September, 2023, 02:31 pm

Related News

  • ধানের মূল্য ও পরিবহন ব্যয় বৃদ্ধিতে ঢাকার বাজারে চালের দাম কেজিতে ২-৩ টাকা বেড়েছে; স্বস্তি নেই সবজি-ডিমেও
  • টানা বৃষ্টি ও ডিজেল সংকটে ডিমের সরবরাহ কমছে, বাড়ছে দাম
  • ডিম, সবজির দাম বাড়ায় উদ্বিগ্ন ক্রেতারা
  • ১০ দিনের ব্যবধানে ডজনে ২০ টাকা বেড়েছে ডিমের দাম
  • চালের দাম আরও কমেছে, বেড়েছে  ডিমের দাম

প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে ১২.৫০ টাকায়

পাইকারিতে দাম কমায় খুচরা বাজারে হালিতে ৫ টাকা কমেছে ডিমের দাম।
টিবিএস রিপোর্ট
28 September, 2023, 01:05 pm
Last modified: 28 September, 2023, 02:31 pm
এক সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দামও কেজিতে ১০-১৫ টাকা বেড়েছে। ছবি-টিবিএস

গত আগস্ট মাসের শুরুতে অস্বাভাবিকভাবে বাড়ে ডিমের দাম। রাজধানীর গলির মুদি দোকানগুলোয় ফার্মের মুরগির ডিম প্রতিটি বিক্রি হয়েছে ১৫ টাকায়।

বাজার নিয়ন্ত্রণে গত ১৭ সেপ্টেম্বর ডিম আমদানির অনুমতি দেয় সরকার। এরপর ধাপে ধাপে কিছুটা কমে ডিমের দাম।

গত ৭ দিনে পাইকারিতে কমেছে ফার্মের মুরগির ডিমের দাম। 

কারওয়ান বাজারে পাইকারি ডিম বিক্রেতা মোহম্মদ লিটন বলেন, ১০০ পিস ফার্মের মুরগির ডিমের দাম এখন ১১৭০ টাকা। গত সপ্তাহে এটা ছিল ১২০০ টাকা।

পাইকারিতে দাম কমায় খুচরা বাজারে হালিতে ৫ টাকা কমেছে ডিমের দাম। এখন ৫০ টাকায় হালি বিক্রি হচ্ছে। যদিও সরকার নির্ধারিত প্রতিটি ডিমের দাম ১২ টাকা।

স্থানীয় বাজারে ডিমের দাম নিয়ন্ত্রণে সরকার গত ১৭ সেপ্টেম্বর ডিম আমদানির অনুমতি দেয়।

প্রথমে ৪ প্রতিষ্ঠানকে ডিম আমদানির অনুমতি দেয়া হয়। পরে আরও ছয়টি কোম্পানিকে ৬ কোটি ডিম আমদানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। আমদানিকারকেরা নিশ্চিত করেন, এতে খুচরা পর্যায়ে প্রতি পিস মুরগির ডিম কিনতে পাওয়া যাবে ৯-১০ টাকায়।

এদিকে সরকার প্রতিটি ডিমের খুচরা মূল্য ১২ টাকা নির্ধারণ করলেও রাজধানী ঢাকায় ডিম বিক্রি হচ্ছে ১২ টাকা ৫০ পয়সা বা তারও বেশি দামে।

এছাড়া সরকারের বেঁধে দেওয়া দামে মিলছে না আলু, পেঁয়াজ। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) কল্যাণপুর নতুন বাজার থেকে হাফিজুল হাসান আলু কেনেন ৫০ টাকা কেজিতে। আর দেশি পেঁয়াজ কেনেন ৮৫ টাকা কেজি। তিনি বলেন, "সরকারের দামে পণ্য পাওয়া যাচ্ছে না। আমরা বাধ্য হয়ে কিনছি।"

এদিকে কারওয়ান বাজার ও কল্যাণপুর বাজারে ব্রয়লার মুরগি ১৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের মুরগি বিক্রেতা মোহম্মদ আমির বলেন, "গত সপ্তাহে ১৭৫ টাকা কেজি ছিল। সামনে মুরগির দাম আরও বাড়তে পারে।"

এছাড়াও এক সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কেজিতে ১০-১৫ টাকা বেড়েছে।

ব্যবসায়ীরা বলছেন, টানা কয়েক দিনের বৃষ্টিতে কৃষকের কিছু সবজি নষ্ট হয়েছে। এর প্রভাবে রাজধানীর বাজারে সরবরাহ কমে বেড়েছে সবজির দাম।

কল্যাণপুর নতুন বাজারের সবজি বিক্রেতা মনির হোসেন বলেন, পাইকারিতে প্রায় প্রতিটি সবজিতে কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। এর ফলে খুচরাতেও দাম বেড়েছে এমন।

তিনি বলেন, চিচিঙ্গা ৬০ টাকা, শসা ৭০ টাকা, টমেটো ১২০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, করলা ৭০ টাকা, বেগুন ১০০ টাকা কেজি বিক্রি করছি। তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচের। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ৮০ টাকা বেড়ে ২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে বলে জানান মনির।

"গত সপ্তাহে কাঁচামরিচ পাইকারি কিনেছি ১২০ টাকা, আজকে কিনতে হলো ১৮০ টাকায়", যোগ করেন তিনি।

বাজার ঘুরে দেখা গেছে, খুচরায় কাঁচামরিচ প্রতি কেজি ২০০ থেকে ২১০ টাকা বিক্রি হচ্ছে। 
 

Related Topics

টপ নিউজ

ডিমের দাম / ডিমের দাম নির্ধারণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই
  • বিকাশের লোগো। সংগৃহীত
    রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    উত্তর-পূর্বের রাজ্যগুলোর সাথে জাপানের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারত্বকে স্বাগত জানাল ভারত
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!
  • ইপিবি’র ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) মোহাম্মদ হাসান আরিফ। ছবি: সংগৃহীত
    রপ্তানি বাণিজ্যে নতুন গতি আনতে ঢাকায় বসছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’, অংশ নেবে দুই শতাধিক প্রতিষ্ঠান

Related News

  • ধানের মূল্য ও পরিবহন ব্যয় বৃদ্ধিতে ঢাকার বাজারে চালের দাম কেজিতে ২-৩ টাকা বেড়েছে; স্বস্তি নেই সবজি-ডিমেও
  • টানা বৃষ্টি ও ডিজেল সংকটে ডিমের সরবরাহ কমছে, বাড়ছে দাম
  • ডিম, সবজির দাম বাড়ায় উদ্বিগ্ন ক্রেতারা
  • ১০ দিনের ব্যবধানে ডজনে ২০ টাকা বেড়েছে ডিমের দাম
  • চালের দাম আরও কমেছে, বেড়েছে  ডিমের দাম

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই

2
বিকাশের লোগো। সংগৃহীত
অর্থনীতি

রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন

4
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উত্তর-পূর্বের রাজ্যগুলোর সাথে জাপানের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারত্বকে স্বাগত জানাল ভারত

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!

6
ইপিবি’র ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) মোহাম্মদ হাসান আরিফ। ছবি: সংগৃহীত
অর্থনীতি

রপ্তানি বাণিজ্যে নতুন গতি আনতে ঢাকায় বসছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’, অংশ নেবে দুই শতাধিক প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net