Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 26, 2026
২০২৪ অর্থবছরে বাংলাদেশের জিডিপি সামান্য বেড়ে ৬.৫% হতে পারে: এডিবি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
20 September, 2023, 01:30 pm
Last modified: 20 September, 2023, 06:49 pm

Related News

  • বাংলাদেশের মূল্যস্ফীতি: অর্থনীতির গভীরে জমে থাকা সংকট
  • বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি
  • ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৪ শতাংশ হতে পারে: এডিবির পূর্বাভাস
  • টানা দ্বিতীয় মাসের ন্যায় আগস্টে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.২৬ শতাংশে 
  • যে কারণে ভারতের শক্তিশালী জিডিপি প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠছে

২০২৪ অর্থবছরে বাংলাদেশের জিডিপি সামান্য বেড়ে ৬.৫% হতে পারে: এডিবি

প্রতিবেদনে মুদ্রাস্ফীতি কমারও পূর্বাভাস দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে মুদ্রাস্ফীতি ৬.৬ শতাংশে নেমে আসতে পারে বলে আশা করা হচ্ছে।
টিবিএস রিপোর্ট
20 September, 2023, 01:30 pm
Last modified: 20 September, 2023, 06:49 pm

চলতি ২০২৪ অর্থবছরে বাংলাদেশের জিডিপি কিছুটা বেড়ে ৬.৫ শতাংশে উন্নীত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিপি)। আগের অর্থবছরে দেশের জিডিপি ছিল ৬ শতাংশ।

আজ (২০ সেপ্টেম্বর) প্রকাশিত 'এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) সেপ্টেম্বর ২০২৩' প্রতিবেদনে মুদ্রাস্ফীতি কমারও পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ অর্থবছরের ৯ শতাংশ তুলনায় চলতি অর্থবছরে মুদ্রাস্ফীতি ৬.৬ শতাংশে নেমে আসতে পারে। 

দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি হিসাবের ঘাটতি কিছুটা কমেছে। ফলে মূল্যস্ফীতি কমার পূর্বাভাস দিয়েছে এডিবি। চলতি হিসাবের ঘাটতি আগের অর্থবছরে জিডিপির ০.৭ শতাংশ থেকে ২০২৪ অর্থবছরে কিছুটা কমে ০.৫ শতাংশে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।

তবে প্রতিবেদনে আরও বলা হয়েছে, বৈশ্বিক চাহিদা প্রত্যাশা অনুযায়ী না হলে রপ্তানি প্রবৃদ্ধির অবনতি হতে পারে, যা এই (জিডিপি) প্রবৃদ্ধি পূর্বাভাসের প্রধান ঝুঁকি।

এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন জিনটিং বলেন, "বাহ্যিক আর্থিক অনিশ্চয়তার পরেও সরকার তুলনামূলকভাবে ভালো করছে। কারণ কাঠামোগত উন্নয়ন ও বিনিয়োগ পরিবেশ উন্নত করতে জরুরি সংস্কার করা হচ্ছে।"

তিনি বলেন, এই মূল কাঠামোগত সংস্কারগুলোর মধ্যে রয়েছে জনসাধারণের আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করা, অভ্যন্তরীণ সম্পদে সংহতি বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থার উন্নতি এবং আর্থিক খাতকে আরও সম্পৃক্ত করা– যা বেসরকারি খাতের উন্নয়ন, রপ্তানি বহুমুখীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে দেশে নবায়নযোগ্য শক্তি উৎপাদনের প্রবণতা বাড়বে, যা সরকারের জলবায়ু পরিবর্তনজনিত লক্ষ্য অর্জনে সহায়তা করবে বলেও উল্লেখ করেন তিনি।
 
Related Topics

টপ নিউজ

জিডিপি / মূদ্রাস্ফীতি / মূল্যস্ফীতি / এডিবি / এশীয় উন্নয়ন ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?
  • অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
    বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা
  • চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা
  • প্রতীকী ছবি: এআই
    বিস্কুট-স্ন্যাকস থেকে মসলা: মালয়েশিয়ার বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি ব্র্যান্ডের খাদ্যপণ্য
  • প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ভাষণ দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
    সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: জাতিসংঘে প্রধানমন্ত্রী
  • নয়াদিল্লিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একটি বিক্ষোভ। ২৩ সেপ্টেম্বর ২০২৬। ছবি: পিটিআই
    ২০২৪ সাল থেকে জেন-জিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে না ভারত

Related News

  • বাংলাদেশের মূল্যস্ফীতি: অর্থনীতির গভীরে জমে থাকা সংকট
  • বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি
  • ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৪ শতাংশ হতে পারে: এডিবির পূর্বাভাস
  • টানা দ্বিতীয় মাসের ন্যায় আগস্টে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.২৬ শতাংশে 
  • যে কারণে ভারতের শক্তিশালী জিডিপি প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠছে

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?

2
অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা

3
চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা

4
প্রতীকী ছবি: এআই
বাংলাদেশ

বিস্কুট-স্ন্যাকস থেকে মসলা: মালয়েশিয়ার বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি ব্র্যান্ডের খাদ্যপণ্য

5
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ভাষণ দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: জাতিসংঘে প্রধানমন্ত্রী

6
নয়াদিল্লিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একটি বিক্ষোভ। ২৩ সেপ্টেম্বর ২০২৬। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

২০২৪ সাল থেকে জেন-জিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে না ভারত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net