Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
ব্যাংকে নারী কর্মকর্তা বাড়ছে, এগিয়ে আছে বিদেশি ব্যাংক 

অর্থনীতি

তন্ময় মোদক
19 September, 2023, 03:00 pm
Last modified: 19 September, 2023, 03:03 pm

Related News

  • রাজধানীর বাড্ডায় দুই বাসের চাপায় ব্যাংক কর্মী নিহত
  • নির্বাচনের আগে ব্যাংকারদের কারণ ছাড়া বিদেশ ভ্রমণ পরিহার করতে বলল কেন্দ্রীয় ব্যাংক
  • ভুল ইমেইল পাঠিয়ে কর্মী ছাঁটাই: ক্ষমা চাইল অস্ট্রেলিয়ার ব্যাংক, মানসিক ধাক্কা কাটাতে দেবে কাউন্সেলিং
  • দুদকের তদন্ত বা ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যাংক কর্মীদের পদোন্নতি নয়: অর্থ মন্ত্রণালয়
  • ব্যাংকারদের জায়গায় এআই বসানোর প্রক্রিয়া শুরু করেছে গোল্ডম্যান স্যাকস

ব্যাংকে নারী কর্মকর্তা বাড়ছে, এগিয়ে আছে বিদেশি ব্যাংক 

বেসরকারি ও বিশেষায়িত ব্যাংকে নারীদের কর্মসংস্থান উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে নারী কর্মকর্তার সংখ্যা গত ছয় মাসে ১৬.৫২% থেকে কমে ১৬.১৯% হয়েছে।
তন্ময় মোদক
19 September, 2023, 03:00 pm
Last modified: 19 September, 2023, 03:03 pm

বাংলাদেশে কার্যরত ব্যাংকগুলোতে নারী কর্মকর্তাদের অংশগ্রহণ বাড়ছে, জেন্ডার বৈচিত্রের বেলায় এগিয়ে আছে বিদেশি ব্যাংকগুলো।

কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, জুনের শেষ পর্যন্ত দেশের ব্যাংকিং খাতে মোট কর্মী ছিলেন প্রায় দুই লাখ। তাদের মধ্যে ৩২,৫৬৭ বা ১৬.৩২% নারী। এটি ডিসেম্বরের তুলনায় ৩-বেসিস পয়েন্ট বেশি।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, শিক্ষায় নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

"তাই আমরা যখন চাকরির সার্কুলার দেই তখন চাকরিপ্রত্যাশী নারীদের কাছ থেকে বেশি আবেদন পাই। আবেদনকারীর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি নারীদের নিয়োগও বেড়েছে। এটিই ব্যাংকে নারী কর্মকর্তার সংখ্যা বৃদ্ধির প্রাথমিক কারণ," টিবিএসকে বলেন তিনি।

নারী কর্মকর্তাদের আউটপুট সন্তোষজনক উল্লেখ করে এ ব্যাংকার বলেন, নারীরা কাজের প্রতি মনোযোগী। তারা সময় অপচয় কম করে এবং নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে। এসব কারণে ব্যাংকগুলো নারী কর্মকর্তা নিয়োগে আগ্রহী।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সব ব্যাংকে নারী কর্মকর্তার সংখ্যা সমানভাবে বাড়েনি। বিদেশি ব্যাংকগুলো এক্ষেত্রে শীর্ষে রয়েছে, যেখানে মোট কর্মশক্তির ২৪.১১% নারী। ডিসেম্বরের শেষে এ খাতে নারী কর্মকর্তা ছিল ২৩.৯০%।

এছাড়া বেসরকারি ও বিশেষায়িত ব্যাংকে নারীদের কর্মসংস্থান উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে নারী কর্মকর্তার সংখ্যা গত ছয় মাসে ১৬.৫২% থেকে কমে ১৬.১৯% হয়েছে।

জানুয়ারি-জুন মাসে দেশের ব্যাংকগুলোতে মোট ৩,৪০৪ জন নতুন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তাদের মধ্যে ৬২৮ জন বা ১৮.৪৫% নারী।

কর্মক্ষেত্রে নারীদের এগিয়ে রাখতে অনেক ব্যাংক ঘরে বসে কাজের (ওয়ার্ক ফ্রম হোম) সুযোগ দিচ্ছে বলে উল্লেখ করেন সৈয়দ মাহবুবুর রহমান।

"যদি নারী কর্মীদের অফিসে আসতে অসুবিধা হয়, তাহলে আমরা তাদের এমন কাজ দেই যাতে তারা কর্মজীবনের দিক দিয়ে পিছিয়ে না যায়। এছাড়া, অনেক ব্যাংকেই ডে কেয়ার সুবিধা শুরু হয়েছে। এর ফলে মায়েরা সন্তানদের ডে-কেয়ারে রেখে কাজ করতে পারছেন," বলেন তিনি।

তবে, উচ্চ ব্যবস্থাপনা পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়লেও তা এখনও সন্তোষজনক নয় বলে মন্তব্য করেন এই ব্যাংকার।

কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্ট অনুযায়ী, এ বছরের জানুয়ারী থেকে জুন সময়ে ব্যাংকগুলোর জমা দেওয়া 'জেন্ডার ইকুয়ালিটি রিপোর্ট' এর পর্যালোচনায় দেখা গেছে, এন্ট্রি লেভেলে নারী কর্মকর্তা ১৬.৯৯%, মধ্যম স্তরে ১৫.৭৭% এবং উচ্চ স্তরে ৯.২৮%।

এ তথ্য বিশ্লেষণে দেখা যায়, প্রাথমিক পর্যায়ে ব্যাংকিং খাতে নারীদের অংশগ্রহণ বেশি। ব্যাংকে ৩০ বছরের কম বয়সী নারী কর্মকর্তাদের অংশগ্রহণের হার ২১.৩৩%; যেখানে ৫০ বছরের বেশি বয়সী নারী কর্মকর্তার হার ৯.২২%।

উচ্চ ব্যবস্থাপনা পর্যায়ে নারীদের অংশগ্রহণ কেন কমছে জানতে চাইলে সৈয়দ মাহবুবুর রহমান বলেন, মাতৃত্বকালীন সময়ে নারীরা ছুটিতে যান। এছাড়া পারিবারিক অনেক কাজের দায়িত্ব তাদের নিতে হয়, তাই কাজে সমান মনোযোগ দেওয়া তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে।

"এসব কারণে নারীদের অনেক কিছুতে পিছিয়ে পড়তে হয়। আমরা অনেক নারীকেই এসব কারণে অল্প বয়সে চাকরি ছেড়ে দিতে দেখি," বলেন তিনি। 

Related Topics

টপ নিউজ

ব্যাংক কর্মকর্তা / নারীর কর্মসংস্থান / নারী ব্যাংকার / ব্যাংকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • রাজধানীর বাড্ডায় দুই বাসের চাপায় ব্যাংক কর্মী নিহত
  • নির্বাচনের আগে ব্যাংকারদের কারণ ছাড়া বিদেশ ভ্রমণ পরিহার করতে বলল কেন্দ্রীয় ব্যাংক
  • ভুল ইমেইল পাঠিয়ে কর্মী ছাঁটাই: ক্ষমা চাইল অস্ট্রেলিয়ার ব্যাংক, মানসিক ধাক্কা কাটাতে দেবে কাউন্সেলিং
  • দুদকের তদন্ত বা ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যাংক কর্মীদের পদোন্নতি নয়: অর্থ মন্ত্রণালয়
  • ব্যাংকারদের জায়গায় এআই বসানোর প্রক্রিয়া শুরু করেছে গোল্ডম্যান স্যাকস

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net